📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 ঘুম ভাঙ্গনে আর না ঘুমানো

📄 ঘুম ভাঙ্গনে আর না ঘুমানো


হযরত সুফিয়ান ইবনে উয়ায়না রহ. বলেন, হযরত আবু ইসহাক রহ. প্রায় বলতেন:

اما انا فاذا استيقظت لم اقلها

অর্থ: "আমার অবস্থা হলো, একবার ঘুম ভেঙে গেলে আর আমি ঘুমাই না।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 ঘুম ভাঙ্গলে তাহাজ্জুদে দাঁড়ানো

📄 ঘুম ভাঙ্গলে তাহাজ্জুদে দাঁড়ানো


সায়ীদ বিন ইসাম মাযিনী রহ. স্বীয় পিতা হতে বর্ণনা করেন যে, মুসলিম বিন য়াসার রহ. বলেন:

اذا نمت ثم استيقظت ثم عدت نائما فلا ارقد الله عينك -

অর্থ: "ঘুমিয়ে পড়ার পর তা ভাঙলে (আমি নামাযে দাঁড়িয়ে যাই) আর যদি আবার ঘুমিয়ে পড়ি তাহলে আল্লাহ যেন আমার চোখে ঘুম না দেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 শেষ রাতে কবরস্থানে গিয়ে নামায আদায়

📄 শেষ রাতে কবরস্থানে গিয়ে নামায আদায়


হযরত ঈসা বিন উহমর নাহবী বলেন, আমর বিন উতবা বিন ফারকদ রহ.-এর অবস্থা এই ছিল যে, তিনি রাতের এক তৃতীয়াংশ চলে গেলে ঘর থেকে বের হতেন। স্বীয় ঘোড়ায় আরোহণ করে কবরস্থানে চলে যেতেন এবং কবরবাসীদের সম্বোধন করে বলতেন:

يا اهل القبور طويت الصحف ও رفعت الاقلام لا يستعتبون من سيئة ولا يستزيدون فى حسنة ثم يبكى ثم ينزل عن فرسه فيصف بين قدميه فيصلى حتى يصبح فاذا طلع الفجر ركب فرسه حتى يأتي مسجد حيه فيصلى مع القوم كأن لم يكن في شيء مما كان فيه

অর্থ: "হে কবরবাসী! আমলনামা গুটিয়ে ফেলা হয়েছে। কলম বন্ধ করা হয়েছে। ফলে তোমাদের জন্য তওবা ও গুনাহ মাফের সুযোগ আর নেই। আর না তোমরা নিজেদের কোনো আমল বৃদ্ধি করতে পার। এ কথা বলে তিনি খুব কাঁদতেন এবং ঘোড়া হতে জমিনে নেমে নামাযে দাঁড়িয়ে যেতেন। ভোর পর্যন্ত নামাযে মশগুল থাকতেন। সুবহে সাদিক হলে এলাকার মসজিদে ফিরে আসতেন এবং অন্যান্য লোকদের সঙ্গে জামাতের সাথে নামাযে এভাবে শরীক হতেন, যেন পূর্বে আর কিছুই হয়নি।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 এক পায়ে দাঁড়িয়ে সারা রাত তাহাজ্জুদ আদায়

📄 এক পায়ে দাঁড়িয়ে সারা রাত তাহাজ্জুদ আদায়


হাফস বিন গিয়াছ বর্ণনা করেন যে, মুহাম্মাদ বিন ইসহাক ঘটনা বর্ণনা করেছেন:

قدم علينا عبد الرحمن بن الاسود بن يزيد حاجا فاعتلت احدى قدميه فقام يصلى حتى أصبح على قدم قال : وصلى الفجر بوضوء العشاء -

অর্থ: "আব্দুর রহমান বিন আসওয়াদ হজ করতে আমাদের সঙ্গে হিজাযে যান। তাঁর এক পা ছিল অবশ। রাতে তিনি তাহাজ্জুদ পড়তে দাঁড়ান। এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়েই সারা রাত নামায পড়েন। এভাবে তিনি ইশার ওজু দ্বারা ফজরের নামায পড়েন।"

ফন্ট সাইজ
15px
17px