📄 এক রাকাতে সূরা বাকারা তেলাওয়াত
হযরত সুফিয়ান ইবনে উয়ায়না রহ. বলেন, হযরত আওন বিন আব্দুল্লাহ একবার হযরত আবু ইসহাক রহ.-কে সম্বোধন করে জিজ্ঞাসা করেন (তার বার্ধক্য অবস্থায়):
يا ابا اسحاق ما الذى بقى منك ؟ قال : اقوم فاقرأ البقرة في ركعة وانا قائم، قال : بقى فيك الخير وذهب منك الشر
অর্থ: "হে আবু ইসহাক! আপনার বর্তমান সময়ের ইবাদতের অবস্থা কী? কতটুকু ইবাদত করেন? জবাবে তিনি বলেন, এখন অবস্থা হলো, যখন নামাযে দাঁড়াই, এক রাকাতে সূরা বাকারা পড়ি। আওল বিন আব্দুল্লাহ বলেন, কল্যাণ আপনার মাঝেই বর্তমান আর অনিষ্টরা বিদায় নিয়েছে আপনার থেকে।"
📄 চল্লিশ বছর নির্ঘুম রজনী পার
আবু বকর বিন আইয়াশ বলেন, আমি আবু ইসহাক রহ.-কে একথা বলতে শুনেছি:
ما اقلت عيني غمضا منذ اربعين سنة -
অর্থ: "আমি চল্লিশ বছর যাবত ঘুমের জন্য স্বীয় চক্ষু বন্ধ করিনি।"
📄 ঘুম ভাঙ্গনে আর না ঘুমানো
হযরত সুফিয়ান ইবনে উয়ায়না রহ. বলেন, হযরত আবু ইসহাক রহ. প্রায় বলতেন:
اما انا فاذا استيقظت لم اقلها
অর্থ: "আমার অবস্থা হলো, একবার ঘুম ভেঙে গেলে আর আমি ঘুমাই না।"
📄 ঘুম ভাঙ্গলে তাহাজ্জুদে দাঁড়ানো
সায়ীদ বিন ইসাম মাযিনী রহ. স্বীয় পিতা হতে বর্ণনা করেন যে, মুসলিম বিন য়াসার রহ. বলেন:
اذا نمت ثم استيقظت ثم عدت نائما فلا ارقد الله عينك -
অর্থ: "ঘুমিয়ে পড়ার পর তা ভাঙলে (আমি নামাযে দাঁড়িয়ে যাই) আর যদি আবার ঘুমিয়ে পড়ি তাহলে আল্লাহ যেন আমার চোখে ঘুম না দেন।"