📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদ নামাযে হাজার আয়াত তেলাওয়াত

📄 তাহাজ্জুদ নামাযে হাজার আয়াত তেলাওয়াত


ইব্রাহীম আবু ইসহাক নাহদী বলেন, আলা বিন সালেম আবদী রহ. আমাদের ঘটনা শুনিয়েছেন:
ضعف ابو اسحاق عن القيام ও كان لا يقدر ان يقوم إلى الصلوة حتى يقام فا اذا اقاموه فاستتم قائما قرأ الف اية وهو قائم -

অর্থ: "আবু ইসহাক (অধিক ঘুম ও দুর্বলতাহেতু) তাহাজ্জুদ নামায বেশি পড়তে পারতেন না। তবে সাথীরা যখন তাকে নামাযে দাঁড়িয়ে দিত, তখন তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়েই থাকতেন এবং এক রাকাতেই এক হাজার আয়াত তেলাওয়াত করতেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 সূরা বাকারা ও আলে ইমরান দিয়ে তাহাজ্জুদ নামায

📄 সূরা বাকারা ও আলে ইমরান দিয়ে তাহাজ্জুদ নামায


আবু বকর বিন আইয়াশ রহ. বলেন, আমি আবু ইসহাক রহ.-কে বলতে শুনেছি :

ذهبت الصحة منى وضعفت ورق عظمى إنى اليوم اقوم في الصلوة فما اقرأ الا البقرة وآل عمران

অর্থ: "আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। হাড়ের শক্তি লোপ পেয়েছে। এখন অবস্থা এই হয়েছে যে, তাহাজ্জুদে দাঁড়ালে সূরা বাকারা ও আলে ইমরানের বেশি পড়তে পারি না।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 গরমকালে রাতভর নামায পড়া

📄 গরমকালে রাতভর নামায পড়া


হযরত সুফিয়ান ইবনে উয়ায়না রহ, ঘটনা বর্ণনা করেন :

كان ابو اسحاق يقوم ليلة الصيف كله، فاما الشتاء فاوله واخره ও بين ذلك هجعة

অর্থ: "আবু ইসহাক রহ. গরমকালে সারা রাত নামাযে কাটিয়ে দিতেন। আর শীতকালে রাতের প্রথম ও শেষাংশে নামায পড়তেন। মধ্যম অংশে কিছুক্ষণ আরাম করতেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 এক রাকাতে সূরা বাকারা তেলাওয়াত

📄 এক রাকাতে সূরা বাকারা তেলাওয়াত


হযরত সুফিয়ান ইবনে উয়ায়না রহ. বলেন, হযরত আওন বিন আব্দুল্লাহ একবার হযরত আবু ইসহাক রহ.-কে সম্বোধন করে জিজ্ঞাসা করেন (তার বার্ধক্য অবস্থায়):

يا ابا اسحاق ما الذى بقى منك ؟ قال : اقوم فاقرأ البقرة في ركعة وانا قائم، قال : بقى فيك الخير وذهب منك الشر

অর্থ: "হে আবু ইসহাক! আপনার বর্তমান সময়ের ইবাদতের অবস্থা কী? কতটুকু ইবাদত করেন? জবাবে তিনি বলেন, এখন অবস্থা হলো, যখন নামাযে দাঁড়াই, এক রাকাতে সূরা বাকারা পড়ি। আওল বিন আব্দুল্লাহ বলেন, কল্যাণ আপনার মাঝেই বর্তমান আর অনিষ্টরা বিদায় নিয়েছে আপনার থেকে।"

ফন্ট সাইজ
15px
17px