📄 এক রাতে হাজার আয়াত তেলাওয়াত
আবুল আহওয়াস বলেন, আবু ইসহাক রহ. প্রায় বলতেন:
يا معشر الشاب اغتنموا قل ما تمربى ليلة الا ও أنا فيها ألف آية
অর্থ: "হে যুবারা! তোমরা যৌবনকে গনীমত মনে কর। আমার জীবনের খুব কম রাত এমন গেছে, যে রাতে আমি এক হাজার আয়াত তেলাওয়াত করিনি।"
📄 তাহাজ্জুদ নামাযে হাজার আয়াত তেলাওয়াত
ইব্রাহীম আবু ইসহাক নাহদী বলেন, আলা বিন সালেম আবদী রহ. আমাদের ঘটনা শুনিয়েছেন:
ضعف ابو اسحاق عن القيام ও كان لا يقدر ان يقوم إلى الصلوة حتى يقام فا اذا اقاموه فاستتم قائما قرأ الف اية وهو قائم -
অর্থ: "আবু ইসহাক (অধিক ঘুম ও দুর্বলতাহেতু) তাহাজ্জুদ নামায বেশি পড়তে পারতেন না। তবে সাথীরা যখন তাকে নামাযে দাঁড়িয়ে দিত, তখন তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়েই থাকতেন এবং এক রাকাতেই এক হাজার আয়াত তেলাওয়াত করতেন।"
📄 সূরা বাকারা ও আলে ইমরান দিয়ে তাহাজ্জুদ নামায
আবু বকর বিন আইয়াশ রহ. বলেন, আমি আবু ইসহাক রহ.-কে বলতে শুনেছি :
ذهبت الصحة منى وضعفت ورق عظمى إنى اليوم اقوم في الصلوة فما اقرأ الا البقرة وآل عمران
অর্থ: "আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। হাড়ের শক্তি লোপ পেয়েছে। এখন অবস্থা এই হয়েছে যে, তাহাজ্জুদে দাঁড়ালে সূরা বাকারা ও আলে ইমরানের বেশি পড়তে পারি না।"
📄 গরমকালে রাতভর নামায পড়া
হযরত সুফিয়ান ইবনে উয়ায়না রহ, ঘটনা বর্ণনা করেন :
كان ابو اسحاق يقوم ليلة الصيف كله، فاما الشتاء فاوله واخره ও بين ذلك هجعة
অর্থ: "আবু ইসহাক রহ. গরমকালে সারা রাত নামাযে কাটিয়ে দিতেন। আর শীতকালে রাতের প্রথম ও শেষাংশে নামায পড়তেন। মধ্যম অংশে কিছুক্ষণ আরাম করতেন।"