📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 ইশার ওজু দ্বারা চল্লিশ বছর ফজরের নামায পড়া

📄 ইশার ওজু দ্বারা চল্লিশ বছর ফজরের নামায পড়া


হযরত আবু হাতেম আযদী রহ. বলেন, আবু আলী হায়ছাম রহ. صلى سليمان التيمي الغداة بوضوء العتمة اربعين سنة - : বলেছেন

অর্থ: "সুলাইমান তাইমী রহ. চল্লিশ বছর ধরে ইশার ওজু দ্বারা ফজরের নামায পড়েছেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তারা দেখে দেখে সারা রাত ইবাদত করা

📄 তারা দেখে দেখে সারা রাত ইবাদত করা


আব্দুল্লাহ বিন ইয়াহইয়া ছাকাফী রহ. বলেন, হযরত সুলাইমান তাইমী রহ.-এর থেকে ঘটনা বর্ণনা করেন:
لو لم يكن لأبي من العبادة الا ما كان الليل كله يراعى النجوم فينظر اليها -

অর্থ: "আমার পিতার সারা রাতের ইবাদতের অবস্থা এমন ছিল যে, তিনি রাতভর ইবাদত করতেন এবং বাইরে এসে এসে তারা দেখতেন। যেন রাত শেষ না হয়।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 সিঁড়ির আশি ধাপ পেরিয়েই নামায আদায়

📄 সিঁড়ির আশি ধাপ পেরিয়েই নামায আদায়


প্রসিদ্ধ বুযুর্গ ও মুহাদ্দিস সুফিয়ান বিন উয়াইনা রহ. বলেন:

رأيت سليمان التيمي شيخا كبيرا في كمه صحف يطلب العلم ও أخبروني أنه كان من المصلين ও كانت له درجة ثمانين مرقاة فكان يصعدها فاذا انتهى إلى أولها يقوم فيصلي قبل ان يقعد

অর্থ: "আমি সুলাইমান তাইমীকে অতিশয় বৃদ্ধ পেয়েছি। ইলম অন্বেষণের জন্য তার হাতে সর্বদা একটি পুস্তিকা থাকত। আমাকে আরও জানানো হয়েছে যে, সুলাইমান বেশি বেশি নফল নামায পড়তেন। তার একটি বালাখানা ছিল আশিটি ধাপ বিশিষ্ট। যখন তিনি (রাত হলে) ঐ বালাখানায় উঠতেন, তখন শেষ ধাপে পৌঁছেই বসার পূর্বে নামাযে দাঁড়িয়ে যেতেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 এক রাতে হাজার আয়াত তেলাওয়াত

📄 এক রাতে হাজার আয়াত তেলাওয়াত


আবুল আহওয়াস বলেন, আবু ইসহাক রহ. প্রায় বলতেন:
يا معشر الشاب اغتنموا قل ما تمربى ليلة الا ও أنا فيها ألف آية

অর্থ: "হে যুবারা! তোমরা যৌবনকে গনীমত মনে কর। আমার জীবনের খুব কম রাত এমন গেছে, যে রাতে আমি এক হাজার আয়াত তেলাওয়াত করিনি।"

ফন্ট সাইজ
15px
17px