📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 জাহান্নামের ভয়ে নিদ্রা ত্যাগ

📄 জাহান্নামের ভয়ে নিদ্রা ত্যাগ


আবু জাফর সায়েহ ঘটনা বর্ণনা করেছেন :

كان صفوان بن محرز إذا أجنه الليل يخور كما يخور الثور ও يقول : منع خوف النار منى الرقاد

অর্থ: "যখন রাত সমাগত হত, তখন সফওয়ান বিন মুহাররিয নিথর হয়ে যেতেন, যেমন বলদ নিথর হয়ে যায় এবং তিনি বলতেন: জাহান্নামের ভয় আমার ঘুম কেড়ে নিয়েছে।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 দিন আপনার রাত আমার

📄 দিন আপনার রাত আমার


আব্দুল্লাহ বিন দাউদ রহ. বলেন, পঞ্চাশ বছর পূর্বে এক লোক আমাকে একটি ঘটনা শুনিয়েছিল। আর তা হলো:
كان مملوكا لامرأة فكان يصلى الليل كله فقالت له : ليس تدعنا تنام بالليل، فقال لها : لك النهار وبى الليل، اذا ذكرت النار طار نومى وإذا ذكرত الجنة طال حزنى

অর্থ: "একজন মহিলার একটি গোলাম ছিল। গোলাম সারা রাত নামায পড়ত। তার মালেকা একদিন তাকে বলে, আমাদেরকে রাতে একটু ঘুমুতে দাও। তখন গোলাম বলে, দিন আপনার আর রাত আমার। যখন জাহান্নামের কথা আমার স্মরণ হয়, তখন আমার ঘুম চলে যায়। আর যখন জান্নাতের খেয়াল হয় আমার পেরেশানী বেড়ে যায়।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 এক ওজুতে ইশা ও ফজর আদায়

📄 এক ওজুতে ইশা ও ফজর আদায়


হাম্মাম বিন নাফে বলেন, আমি ওয়াহাব বিন মুনাব্বেহ রহ.-কে একথা বলতে শুনেছি :
انى لا صلى العشاء والصبح احيانا بوضوء واحد يعنى انه لا ينام الليل حتى يصبح

অর্থ: "কখনো বা আমি এক ওজু দ্বারা ইশা ও ফজরের নামায পড়ি। অর্থাৎ তিনি সারা রাত ঘুমুতেন না এবং ফজরের নামায রাতের ওজু দ্বারাই আদায় করতেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 ইশার ওজু দ্বারা চল্লিশ বছর ফজরের নামায পড়া

📄 ইশার ওজু দ্বারা চল্লিশ বছর ফজরের নামায পড়া


হযরত আবু হাতেম আযদী রহ. বলেন, আবু আলী হায়ছাম রহ. صلى سليمان التيمي الغداة بوضوء العتمة اربعين سنة - : বলেছেন

অর্থ: "সুলাইমান তাইমী রহ. চল্লিশ বছর ধরে ইশার ওজু দ্বারা ফজরের নামায পড়েছেন।"

ফন্ট সাইজ
15px
17px