📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 রাতে হৃদকম্পন শুরু হওয়া

📄 রাতে হৃদকম্পন শুরু হওয়া


হযরত নাফে বিন উমর রহ. বলেন, উমর বিন মুনকাদিরীর মাতা উমরকে দীর্ঘদিন নির্ঘুম ও ইবাদতে পরিশ্রান্ত দেখে বলেন, বৎস! আমি তোমাকে একটু বিশ্রামরত দেখতে বড়ই আগ্রহী। জবাবে উমর বলেন:

يا أمه والله ان الليل ليرد على فيهولني فينقضى عنى وما قضيت منه أربي -

অর্থ: "আম্মাজান! রাত এসে আমাকে ভীষণভাবে শঙ্কিত করে তোলে। ফলে আমার ঘুম শেষ হয়ে যায় এবং আমার হৃদকম্পন বেড়ে যায়।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 কবরে দীর্ঘকাল থাকতে হবে

📄 কবরে দীর্ঘকাল থাকতে হবে


বকর আবেদ ঘটনা বর্ণনা করেন যে, সিরিয়ায় একজন বড় বুযুর্গ ছিলেন। তিনি ইবাদত-বন্দেগীতে সারাক্ষণ লিপ্ত থাকতেন। একবার তার মা তাকে বলেন :

يا بني عملت ما لم يعمل الناس اما تريد ان تمجع فأقبل يرد عليها وهو يبكى يقول : ليتك كنت بي عقيما ان لبنيك فى القبر حبسا طويلا -

অর্থ : "প্রিয় পুত্র! আমি তোমাকে এমন এমন মেহনত করতে দেখি, যা অন্যরা করে না। রাতে ঘুমুতে তোমার মন একদম চায় না? জবাবে পুত্র কান্নাজড়িত কণ্ঠে বলে : কতই না ভাল হত, যদি আপনি আমাকে জন্ম না দিতেন! আপনার পুত্রকে কবরে দীর্ঘকাল অবস্থান করা লাগবে।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 মুহাম্মাদ বিন কাবের রাত জাগরণ

📄 মুহাম্মাদ বিন কাবের রাত জাগরণ


যুহাইর বিন আব্বাদ বলেন, আবু কাসীর বসরী আমাকে এ ঘটনা বর্ণনা করে শুনিয়েছেন যে, একবার মুহাম্মাদ বিন কাবের মাতা মুহাম্মাদকে বলেন:

يا بني لولا انى اعرفك صغيرا طيبا وكبيرا طيبا لظننت انك قد عملت ذنبا موبقا ما اراك تصنع بنفسك بالليل ও النهار -

অর্থ : "প্রিয় পুত্র! যদি আমি তোমার শৈশব, কৈশর ও যৌবন পূত- পবিত্র এবং খোদাভীরু না জানতাম, তবে তোমার রাত-দিনের কঠিন মোজাহাদা ও ইবাদতকে মনে করতাম যে, হয়ত তুমি ভয়ানক কোনো গুনাহ করে ফেলেছ, যার ক্ষমা প্রার্থনার জন্য তুমি এভাবে দিন-রাত কঠোর মেহনত করে চলেছ। (কিন্তু আমার জানা আছে যে, তোমার থেকে মারাত্মক কোনো গুনাহ সংঘটিত হয়নি, তাহলে তুমি এত কষ্ট করছ কেন?)"

পুত্র চোখের পানি ছেড়ে দিয়ে মাকে ডেকে বলেন:

يا أمتاه وما يؤمنى ان يكون الله قد اطلع على ও انا في بعض ذنوبي فمقتنى فقال : اذهب فلا اغفر لك مع ان عجائب القرآن ترد بي على امورى إنه لينقضى الليل ولم أفرغ من حاجتي -

অর্থ: "আম্মাজান! কথা হলো, আমি চাই যেন এমনটা না হয় যে, আমার থেকে কোনো গুনাহ হয়ে যায় আর সে কারণে আল্লাহ আমার প্রতি নাখোশ হয়ে বলে দেন যে, ভাগ এখান থেকে, আমি তোমাকে ক্ষমা করব না। (মূলত এই শঙ্কাই আমাকে ইবাদতে রত রেখেছে।) তা ছাড়া কথা হলো, আমি যখন রাতে কুরআন তেলাওয়াত করি, তখন কুরআনের বিস্ময়সমূহ আমার সামনে এমনভাবে প্রকাশ পেতে থাকে যে, তার কল্পনা ও খেয়ালে আমার সারা রাত কেটে যায়, কখন যে রাত শেষ হয় বুঝতে পারি না।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 শয্যায় এলে অস্থির হওয়া

📄 শয্যায় এলে অস্থির হওয়া


আহমদ বিন আবুল হাওয়ারী বলেন, আমি আবু সুলাইমানকে বলতে শুনেছি :

كان طاوس يفرش فراشه ثم يضطجع فيتلقى كما تتقلى الحبة على المقلى ثم يثب فيدرجه ويستقبل القبلة حتى الصباح ويقول : طير ذكر جهنم نوم العابدين.

অর্থ: "হযরত তাউম রহ.-এর অবস্থা এমন ছিল যে, তিনি রাতে শয্যা হতে দূরে থাকতেন। কিছুক্ষণের জন্য কখনো বিছানায় এলে এভাবে অস্থির হয়ে ছটফট করতেন, যেমনটি মটর কলাই আগুনে ফুটানোর সময় টগবগ করে। তিনি লাফ দিয়ে শয্যা হতে নেমে ওজু করে কেবলামুখী হয়ে যেতেন। এভাবে চলত সকাল পর্যন্ত। এরপর বলতেন, জাহান্নামের স্মরণ আবেদদের নিদ্রা টুটে দিয়েছে।"

ফন্ট সাইজ
15px
17px