📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 নামায দ্বারা রাত যিন্দা

📄 নামায দ্বারা রাত যিন্দা


হাকাম বিন সিনান বাহেলী রহ. বলেন, আমাকে মুআজা আদাবিয়ার এক দাসী ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেছেন:

كانت تحيى الليل صلاة، فاذا غلبها النوم قامت فجالت في الدار وهي تقول : يانفس النوم امامك لو قدمت لطالت رقدتك في القبر على حسرة أو سرور قالت : فهى كذالك حتى الصبح -

অর্থ: "তিনি নামায দ্বারা রাত যিন্দা রাখতেন। যখন গভীর ঘুম আসত এবং চোখে নিদ্রার ভাব আসত তখন সারা ঘরে পায়চারী করতেন এবং নিজেকে সম্বোধন করে বলতেন: হে মন! ঘুমের সময় তো সামনে। আজ তুমি মরে গেলে কবরে দীর্ঘদিন ঘুমাবে। সে ঘুম হয়ত আফসোসের হবে অথবা খুশির হবে। এমনটি করতে করতে ও বলতে বলতে তিনি সকাল করতেন। (সারা রাত ঘুমুতেন না।)"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 মৃত্যু পর্যন্ত শয্যা গ্রহণ না করা

📄 মৃত্যু পর্যন্ত শয্যা গ্রহণ না করা


হযরত হাসান বসরী রহ. বলেন: - ان معاذة العدوية لم تتوسد فراشا بعد ابي الصهباء حتى مات

অর্থ: "আবুস সাহবার পরে মুআজা আদাবিয়া রহ. জীবনে কখনো শয্যা গ্রহণ করেননি। এভাবেই তিনি ইন্তেকাল করেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 সফওয়ান বিন সুলাইমের অবস্থা

📄 সফওয়ান বিন সুলাইমের অবস্থা


মুহাম্মাদ বিন হুসাইন রহ. বলেন, আমাকে আব্দুল্লাহ বিন উসমান রহ. বর্ণনা করেছেন যে, আমি আবু আব্দুর রহমান মুকরীকে হযরত সফওয়ান বিন সুলাইম রহ.-এর সম্পর্কে আলোচনা করতে শুনেছি যে, তিনি বলেন: ان صفوان بن سليم لم يكن يوسد بالليل ও ساد ولا كان يضع جنبه على فراش بالليل إنما كان يصلى فاذا غلبته عيناه احتبى قاعدا -

অর্থ: "সফওয়ান বিন সুলাইম রাতে শয্যা গ্রহণ করতেন না। বিছানায় হেলানও দিতেন না। সারা রাত নামাযে লিপ্ত থাকতেন। চোখে ঘুম এলে দোজানু হয়ে বসে পড়তেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 রাতকে তিন ভাগ করা

📄 রাতকে তিন ভাগ করা


যারীর ইবনে হুরমা ইবনে শুবরিমা হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: كان زبيد الإيامى يجعل الليل ثلاثة اثلاث بينه ও بين إبنيه ও كان ربما نادى احدهما فيقول : قم الى جزئك فيكسل فيتم جزءه ও بما کسل الآخر

অর্থ: "যুবায়দ ইয়ামী (যিনি বড় আবেদ এবং যাহেদ বুযুর্গ ছিলেন) পুরো রাতকে তিন ভাগে ভাগ করে রেখেছিলেন। একাংশে নিজে ইবাদত করতেন। আরেক অংশ পুত্রের জন্য নির্দিষ্ট করে রেখেছিলেন যে, সে ঐ অংশে ইবাদত করবে। তৃতীয়াংশ স্বীয় কন্যার জন্য নির্দিষ্ট করে রেখেছিলেন। (উদ্দেশ্য এই ছিল যে, সারা রাতের কখনো যেন ঘর ইবাদতমুক্ত না থাকে; বরং কেউ না কেউ ইবাদত করে।) কখনো এমন হত যে, তিনি নিজের অংশে ইবাদত করে পুত্রের অংশ এলে তাকে ডাকতেন। কিন্তু পুত্র অলসতাবশত না উঠলে তিনি নিজেই সে অংশে ইবাদত করতেন। এমনিভাবে কখনো কন্যার অংশে কন্যাকে ডাকলে সে অলসতা দেখালে তিনি নিজেই সে অংশে ইবাদত করতেন। (এভাবে দেখা যেত, তিনি একাই সারা রাত ইবাদত করতেন। কিন্তু এটা সহ্য করতেন না যে, বাড়ির সকলে শুয়ে থাকবে এবং কেউ ইবাদতে লিপ্ত থাকবে না।"

ফন্ট সাইজ
15px
17px