📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 শয্যাবিহীন মানুষ

📄 শয্যাবিহীন মানুষ


আব্দুল আযীয বিন আব্দুল্লাহ উয়ায়সী রহ. বলেন, আমি আব্দুর রহমান বিন দাউদকে সা'দ নামীয় হযরত আব্দুল্লাহ বিন হানজালার এক গোলামের আলোচনা করতে শুনেছি। গোলাম বর্ণনা করেছেন:
لَمْ يَكُنْ لِعَبْدِ اللهِ بْنِ حَنْظَلَةَ فِرَاشٌ يَنَامُ عَلَيْهِ إِنَّمَا كَانَ يُلْقِي نَفْسَهُ هَكَذَا إِذَا أَعْيَا مِنَ الصَّلوةِ تَوَسَّدَ رِدَاءَهُ ও ذِرَاعَهُ يَهْجَعُ شَيْئًا

অর্থ: “আব্দুল্লাহ বিন হানজালার কোনো শয্যা ছিল না, যার উপর তিনি আরাম করতেন। তিনি স্বীয় নফসের উপর চরম কষ্ট চাপিয়ে রেখেছিলেন। নামায পড়তে পড়তে কিছুটা ক্লান্তি বোধ করলে স্বীয় চাদর এবং বাজুর উপর হেলান দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতেন।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 ৪০ বছর ধরে বিছানায় শয়ন না করা

📄 ৪০ বছর ধরে বিছানায় শয়ন না করা


আব্দুল্লাহ বিন আবু যয়নব রহ. বলেন, আমাকে আমার মাতা বলেছেন: يا بني ما توسد ابوك فراشا منذ اربعين سنة فى بيتي، قلت : اما كان ينام؟ قالت : بلى هجعة خفيفة وهو قاعد قبل الفجر -

অর্থ: “প্রিয় পুত্র! তোমার পিতা আমার ঘরে ৪০ বছর ধরে বালিশ ব্যবহার করেননি। আমি বিস্মিত হয়ে জানতে চাইলাম, তবে কি তিনি নিদ্রা যেতেন না? জবাবে মাতা বলেন, যেতেন ঠিকই; তবে তার নিদ্রাগমন এমন ছিল যে, ফজরের নামাযের একটুখানি পূর্বে বসে বসে ঝিমুতেন।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তলহা ও যুবায়দ-এর রাত জাগরণ

📄 তলহা ও যুবায়দ-এর রাত জাগরণ


হযরত হুমায়দী রহ. প্রখ্যাত মুহাদ্দিস ও ফকীহ হযরত সুফিয়ান বিন উয়ায়না রহ. থেকে ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেছেন:
في ذالك الزمان ان أطول اهل الكوفة تمجد ا طلحة ও زبيد ও عبد الجبار بن وائل - قال الحميدي : فقلت : فمنصور ؟ قال : نعم انما كان الليل عنده مطية من المطايا متى شئت اصبته قد ارتحله

অর্থ: “সে যুগে কুফাবাসীদের মধ্যে সবচেয়ে দীর্ঘ তাহাজ্জুদ ও রাত জাগরণের দিক দিয়ে হযরত তলহা রহ., হযরত যুবাইদ রহ., আব্দুল জব্বার রহ. এবং ওয়ালেল রহ. শ্রেষ্ঠত্ব রাখতেন। হুমায়দী বলেন, আমি সুফিয়ান বিন উয়ায়না রহ.-কে জিজ্ঞাসা করলাম, তাহলে মানসুর? তিনি জবাবে বলেন, হ্যাঁ, তার অবস্থা এমন ছিল যে, তার কাছে রাত ছিল বাহনসমূহের মধ্য হতে একটি বাহন। যখন তিনি তা হাসিল করতে চাইতেন, তা নিয়ে সফর করতেন।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদের কারণে চেহারা শীর্ণ হওয়া

📄 তাহাজ্জুদের কারণে চেহারা শীর্ণ হওয়া


মুনজির আবু আব্দুল্লাহ কুফী বলেন, মুহাম্মাদ বিন সুওকা রহ. আমাকে বলেছেন:
لو أريت طلحة ও زبيدا لعلمت ان وجههما قد اخلقهما سهر الليالي وطول القيام، كنا والله ممن لا يتوسد القرآن

অর্থ: “যদি আপনি তলহা এবং যুবায়দকে দেখতেন, তাহলে জানতে পারতেন যে, তাদের চেহারা অতিরিক্ত রাত জাগরণ ও তাহাজ্জুদের কারণে জীর্ণ-শীর্ণ হয়ে গেছে। আল্লাহর কসম! উভয়ের অবস্থা এমন ছিল যে, সারা রাত তারা শয্যা গ্রহণ করতেন না।”

ফন্ট সাইজ
15px
17px