📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 সেজদার প্রতি আগ্রহ

📄 সেজদার প্রতি আগ্রহ


হযরত সাঈদ বিন যুবাইর রহ. বলেন, হযরত মাসরুক রহ. বলতেন: ما اسى على شيئ من الدنيا الا السجود في الصلوة -

অর্থ: “নামাযের মধ্যে সেজদা ব্যতীত দুনিয়ার অন্য কোনো বস্তুর প্রতি আমি আগ্রহান্বিত নই।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 নির্ঘুম হজের সফর

📄 নির্ঘুম হজের সফর


হযরত আব্দুস সালাম বিন হারব রহ, ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন:
مَا رَأَيْتُ أَصْبَرَ عَلَى السَّهَرِ مِنْ خَلَفِ بْنِ حَوْشَبِ سَافَرْتُ مَعَهُ إِلَى مَكَّةَ فَمَا رَأَيْتُهُ نَائِمًا بِلَيْلٍ حَتَّى رَجَعْنَا إِلَى الْكُوفَةِ

অর্থ: “নিমিত রাত জাগরণ এবং তার উপর অটল-অবিচল থাকার ক্ষেত্রে আমি খলফ বিন হাওশাব থেকে অধিক দৃঢ় আর কাউকে পাইনি। আমি তার সঙ্গে কুফা হতে মক্কা মুকাররমা পর্যন্ত সফর করেছি। কুফা ফিরে আসা পর্যন্ত আমি তাকে কোনো দিন রাতে ঘুমুতে দেখিনি।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 ফজর পর্যন্ত নামাযে লিপ্ত

📄 ফজর পর্যন্ত নামাযে লিপ্ত


মুহাম্মাদ বিন আবু সারা ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন:
رَأَيْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ قَدِمَ عَلَيْنَا حَاجًّا فَصَلَّى الْعِشَاءَ ثُمَّ مَالَ إِلَى نَاحِيَةِ مِمَّا يَلِي بَابَ بَنِي سَهْمٍ فَافْتَتَحَ الصَّلوةَ فَلَمْ يَزَلْ يَمِيلُ يَمِينًا ও شِمَالاً حَتَّى طَلَعَ الْفَجْرُ ثُمَّ جَلَسَ فَاحْتَبَي بِثَوْبِهِ

অর্থ: “আমি সালেম বিন আব্দুল্লাহকে দেখেছি, তিনি হজ করতে আসেন। ইশার নামায পড়েন। এরপর মসজিদে হারামের বনূ সাহমের সংশ্লিষ্ট এক কোণায় গিয়ে নামায শুরু করেন। সুবহে সাদিক পর্যন্ত তিনি ডান-বামে মুখ ফেরাতে থাকেন (অর্থাৎ বারবার সালাম ফিরিয়ে আবার নামায শুরু করেন)। পরে তিনি স্বীয় চাদর পরিধান করে বসে থাকেন।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 শয্যাবিহীন মানুষ

📄 শয্যাবিহীন মানুষ


আব্দুল আযীয বিন আব্দুল্লাহ উয়ায়সী রহ. বলেন, আমি আব্দুর রহমান বিন দাউদকে সা'দ নামীয় হযরত আব্দুল্লাহ বিন হানজালার এক গোলামের আলোচনা করতে শুনেছি। গোলাম বর্ণনা করেছেন:
لَمْ يَكُنْ لِعَبْدِ اللهِ بْنِ حَنْظَلَةَ فِرَاشٌ يَنَامُ عَلَيْهِ إِنَّمَا كَانَ يُلْقِي نَفْسَهُ هَكَذَا إِذَا أَعْيَا مِنَ الصَّلوةِ تَوَسَّدَ رِدَاءَهُ ও ذِرَاعَهُ يَهْجَعُ شَيْئًا

অর্থ: “আব্দুল্লাহ বিন হানজালার কোনো শয্যা ছিল না, যার উপর তিনি আরাম করতেন। তিনি স্বীয় নফসের উপর চরম কষ্ট চাপিয়ে রেখেছিলেন। নামায পড়তে পড়তে কিছুটা ক্লান্তি বোধ করলে স্বীয় চাদর এবং বাজুর উপর হেলান দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতেন।”

ফন্ট সাইজ
15px
17px