📄 নফসকে ইবাদতে লাগিয়ে দেওয়া
হযরত আবু সাঈদ মূসা বিন হিলাল আবদী রহ. বলেন, আমাকে উসমান রহ. ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেছেন:
جاء رجل الى بيت المقدس فمد كساءه من ناحية المسجد ও كان فيه الليل والنهار له طعيمة خلف ذلك الكساء الذي قد مده قال : فيبيت ليلته اجمع يصلى فاذا طلع الفجر مد بصوت له : عند الصباح يغبط القوم السرى قال : ও كان يقال له الا ترفق بنفسك ؟ فيقول : انما هي نفس ابا درها ان تخرج -
অর্থ : “এক লোক বায়তুল মুকাদ্দাসে আসে। স্বীয় চাদর মসজিদের এক কোণায় বিছিয়ে সেখানেই ঘাঁটি স্থাপন করে। তার খাদ্য বিছানো চাদরের পশ্চাতে থাকত। লোকটি সারা রাত দাঁড়িয়ে নামায পড়ত। ফজরের সময় হলে অতি উচ্চস্বরে এমনভাবে আওয়াজ দিত যে, সমস্ত ঘুমন্ত ব্যক্তির কানে তা পৌঁছে যেত। একবার তাকে বলা হলো, নিজের জানের প্রতি দয়া করেন না কেন? জবাবে সে বলে, আমার জীবনের কথা বলছ? তার কথা বাদ দাও। যাতে সে দুনিয়ার ধান্দা থেকে মুক্ত থাকতে পারে।"
📄 সেজদার প্রতি আগ্রহ
হযরত সাঈদ বিন যুবাইর রহ. বলেন, হযরত মাসরুক রহ. বলতেন: ما اسى على شيئ من الدنيا الا السجود في الصلوة -
অর্থ: “নামাযের মধ্যে সেজদা ব্যতীত দুনিয়ার অন্য কোনো বস্তুর প্রতি আমি আগ্রহান্বিত নই।”
📄 নির্ঘুম হজের সফর
হযরত আব্দুস সালাম বিন হারব রহ, ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন:
مَا رَأَيْتُ أَصْبَرَ عَلَى السَّهَرِ مِنْ خَلَفِ بْنِ حَوْشَبِ سَافَرْتُ مَعَهُ إِلَى مَكَّةَ فَمَا رَأَيْتُهُ نَائِمًا بِلَيْلٍ حَتَّى رَجَعْنَا إِلَى الْكُوفَةِ
অর্থ: “নিমিত রাত জাগরণ এবং তার উপর অটল-অবিচল থাকার ক্ষেত্রে আমি খলফ বিন হাওশাব থেকে অধিক দৃঢ় আর কাউকে পাইনি। আমি তার সঙ্গে কুফা হতে মক্কা মুকাররমা পর্যন্ত সফর করেছি। কুফা ফিরে আসা পর্যন্ত আমি তাকে কোনো দিন রাতে ঘুমুতে দেখিনি।”
📄 ফজর পর্যন্ত নামাযে লিপ্ত
মুহাম্মাদ বিন আবু সারা ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন:
رَأَيْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ قَدِمَ عَلَيْنَا حَاجًّا فَصَلَّى الْعِشَاءَ ثُمَّ مَالَ إِلَى نَاحِيَةِ مِمَّا يَلِي بَابَ بَنِي سَهْمٍ فَافْتَتَحَ الصَّلوةَ فَلَمْ يَزَلْ يَمِيلُ يَمِينًا ও شِمَالاً حَتَّى طَلَعَ الْفَجْرُ ثُمَّ جَلَسَ فَاحْتَبَي بِثَوْبِهِ
অর্থ: “আমি সালেম বিন আব্দুল্লাহকে দেখেছি, তিনি হজ করতে আসেন। ইশার নামায পড়েন। এরপর মসজিদে হারামের বনূ সাহমের সংশ্লিষ্ট এক কোণায় গিয়ে নামায শুরু করেন। সুবহে সাদিক পর্যন্ত তিনি ডান-বামে মুখ ফেরাতে থাকেন (অর্থাৎ বারবার সালাম ফিরিয়ে আবার নামায শুরু করেন)। পরে তিনি স্বীয় চাদর পরিধান করে বসে থাকেন।”