📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাবেয়ী হযরত মাসরুকের রাত জাগরণ

📄 তাবেয়ী হযরত মাসরুকের রাত জাগরণ


হযরত আবু ইসহাক রহ. ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন: حج مسروق فما بات إلا ساجدا

অর্থ: “হযরত মাসরুক রহ. হজ করেন। হজের পুরো সফরে তিনি ঘুমান না; তবে সেজদার অবস্থা ব্যতিত। অর্থাৎ সেজদাবনত অবস্থায় কিছুটা তন্দ্রা এলেও আসতে পারে, নতুবা এ ছাড়া সারা রাত দাঁড়িয়ে থাকতেন।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 শাদ্দাদ বিন আউসের জাহান্নামের ভয়

📄 শাদ্দাদ বিন আউসের জাহান্নামের ভয়


হযরত আসাদ বিন ওদাআ ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন: كان شداد بن اوس اذا اوى الى فراشه كانه حبة على معلى فيقول : اللهم إن ذكر جهنم لا يدعنى أنام فيقوم إلى مصلاه

অর্থ: “শাদ্দাদ বিন আউস রহ. যখন শয্যাগত হতেন, তখন এমন মনে হত যে, যেন তার পার্শ্বদেশ জ্বলন্ত চুলার উপর (যার ফলে অস্থিরভাবে শুধু এপাশ-ওপাশ করতেন) এবং বলতেন: হে আল্লাহ! জাহান্নামের ভয় আমাকে শয্যা নিতে দিচ্ছে না। এই বলে জায়নামাযে দাঁড়িয়ে নামাযে মশগুল হয়ে যেতেন।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 একই নামাযে অর্ধেক কুরআন পাঠ

📄 একই নামাযে অর্ধেক কুরআন পাঠ


হযরত আবু আব্দুর রহমান তাঁর নিজের দেখা একটি ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি বলেন:
انه رأى رجلا قائما خلف المقام يصلى فافتتح القرآن فلم يزل يقرأ حتى اتى على اخر القرآن ও نودى النداء الاول فجلس فسلم ثم قام فركع ركعة قال : حسبتها ও تره ثم قال ও هى يرى انه لا يسمعه أحد : عند ورود المنهل يغبط الركب الدلجة قال : ثم تنحى من مكانه فاختلط بالناس -

অর্থ: “তিনি এক ব্যক্তিকে মাকামে ইব্রাহীমের পেছনে নামায পড়তে দেখেন। লোকটি কুরআন পড়তে শুরু করে এবং অনবরত পড়তে পড়তে অর্ধেক শেষ করে ফেলে। এ সময়ে তাহাজ্জুদের আজান হলে সে বসে সালাম ফেরায়। এরপর আবারো দাঁড়িয়ে অতিরিক্ত এক রাকাত পড়ে। আমার ধারণামতে তা ছিল বিতরের তৃতীয় রাকাত। লোকটি বুঝছিল, তার কুরআন পড়া বুঝি কেউ শুনছে না। অথচ জমজম কূপের নিকট প্রত্যেক আগত ব্যক্তি ঈর্ষার চোখে তাকে দেখছিল। এরপর লোকটি স্বীয় স্থান থেকে উঠে গিয়ে মানুষের ভিড়ে মিশে যায়।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 নফসকে ইবাদতে লাগিয়ে দেওয়া

📄 নফসকে ইবাদতে লাগিয়ে দেওয়া


হযরত আবু সাঈদ মূসা বিন হিলাল আবদী রহ. বলেন, আমাকে উসমান রহ. ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেছেন:
جاء رجل الى بيت المقدس فمد كساءه من ناحية المسجد ও كان فيه الليل والنهار له طعيمة خلف ذلك الكساء الذي قد مده قال : فيبيت ليلته اجمع يصلى فاذا طلع الفجر مد بصوت له : عند الصباح يغبط القوم السرى قال : ও كان يقال له الا ترفق بنفسك ؟ فيقول : انما هي نفس ابا درها ان تخرج -

অর্থ : “এক লোক বায়তুল মুকাদ্দাসে আসে। স্বীয় চাদর মসজিদের এক কোণায় বিছিয়ে সেখানেই ঘাঁটি স্থাপন করে। তার খাদ্য বিছানো চাদরের পশ্চাতে থাকত। লোকটি সারা রাত দাঁড়িয়ে নামায পড়ত। ফজরের সময় হলে অতি উচ্চস্বরে এমনভাবে আওয়াজ দিত যে, সমস্ত ঘুমন্ত ব্যক্তির কানে তা পৌঁছে যেত। একবার তাকে বলা হলো, নিজের জানের প্রতি দয়া করেন না কেন? জবাবে সে বলে, আমার জীবনের কথা বলছ? তার কথা বাদ দাও। যাতে সে দুনিয়ার ধান্দা থেকে মুক্ত থাকতে পারে।"

ফন্ট সাইজ
15px
17px