📄 জিহাদের সফরে ইবাদত
হযরত জাফর বিন সুলাইমান রহ. বলেন, আমাদেরকে আবু গালিব একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন:
صحبنا شيخ فى بعض المغازى ও كان يحى الليل كان على ظهر دابته أو على الارض وكان إذا نظر إلى الفجر قد سطع ضوءه نادى يا اخوتاه عند بلوغ الماء يفرحون الواردون يتعجل الرواح هنالك تنقطع كل همة
অর্থ: “এক জিহাদের সফরে এক বুযুর্গের সান্নিধ্যে থাকার সুযোগ হয় আমার। রাত এলেই তিনি ইবাদতে মশগুল হয়ে যেতেন। চাই জমিনে থাকুন বা বাহনের উপর। ইবাদত করতে করতে যখন তিনি দেখতেন যে, ভোরের আলো ছড়িয়ে পড়েছে, তখন উচ্চস্বরে এভাবে আওয়াজ দিতেন- আমার ভাইগণ! যখন পানির ঝর্নার কাছে (হাউজে কাউসারের নিকট) মানুষ পৌঁছবে, তখন সকলে দ্রুত পানি পান করে খুশি হয়ে যাবে এবং সেখানে সমস্ত দুঃখের অবসান ঘটবে।”
📄 বিভিন্ন ইবাদতে রাত যাপন
হযরত কাসেম বিন রাশেদ শায়বানী রহ. একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন:
كان زمعة نازلا عندنا بالحصيب وكان له اهل ও بنات ও كان يقوم فيصلى ليلا طويلا فا اذا كان السحر نادى بأعلى صوته : يا ايها الركب المعرسون كل هذا الليل ترقدون الا تقوم فترحلون، قال : فيتواثبون فتسمع من ها هنا باكيا ও من هاهনা قارئا ও من هاهনা متوضئا فاذا طلع الفجر نادى باعلى صوته : عند الصباح يحمد القوم السرى
অর্থ: “যামআ রহ. মুহাসসাব উপত্যকায় আমাদের কাছে অবস্থান করেন। তিনি স্বীয় পরিবার-পরিজনসহ ছিলেন। রাতে তিনি তাহাজ্জুদ পড়তে দাঁড়ালে দীর্ঘক্ষণ নামায পড়তে থাকেন। সাহরীর সময়ে এক ঘোষক ঘোষণা দেয়: হে ঘুমন্ত আরোহীগণ! এভাবেই কি পুরো রাত ঘুমিয়ে কাটাবে? এই ঘোষণা শুনে মানুষ লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে (নামাযের প্রস্তুতি নেওয়ার জন্য)। সুতরাং (অল্প সময়ের ব্যবধানে এই অবস্থা সৃষ্টি হয় যে,) কোথাও হতে আহাজারি ও কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। কোথাও হতে দোয়ারতদের দোয়ার আওয়াজ ভেসে আসছিল। কোথাও হতে তেলাওয়াতের আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল। কোথাও ওজুকারীদের ওজুর শব্দের প্রতিধ্বনি হচ্ছিল। এরপর যখন সুবহে সাদিক হয় তখন এক ঘোষক উচ্চ আওয়াজে ঘোষণা দেয়: একাকী ও নিরিবিলি ইবাদতকারীদের ইবাদত মানুষের জন্য প্রশংসার যোগ্য।”
📄 তাবেয়ী হযরত মাসরুকের রাত জাগরণ
হযরত আবু ইসহাক রহ. ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন: حج مسروق فما بات إلا ساجدا
অর্থ: “হযরত মাসরুক রহ. হজ করেন। হজের পুরো সফরে তিনি ঘুমান না; তবে সেজদার অবস্থা ব্যতিত। অর্থাৎ সেজদাবনত অবস্থায় কিছুটা তন্দ্রা এলেও আসতে পারে, নতুবা এ ছাড়া সারা রাত দাঁড়িয়ে থাকতেন।”
📄 শাদ্দাদ বিন আউসের জাহান্নামের ভয়
হযরত আসাদ বিন ওদাআ ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন: كان شداد بن اوس اذا اوى الى فراشه كانه حبة على معلى فيقول : اللهم إن ذكر جهنم لا يدعنى أنام فيقوم إلى مصلاه
অর্থ: “শাদ্দাদ বিন আউস রহ. যখন শয্যাগত হতেন, তখন এমন মনে হত যে, যেন তার পার্শ্বদেশ জ্বলন্ত চুলার উপর (যার ফলে অস্থিরভাবে শুধু এপাশ-ওপাশ করতেন) এবং বলতেন: হে আল্লাহ! জাহান্নামের ভয় আমাকে শয্যা নিতে দিচ্ছে না। এই বলে জায়নামাযে দাঁড়িয়ে নামাযে মশগুল হয়ে যেতেন।”