📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 ঘুমানোর ক্ষেত্রে আল্লাহকে ভয় করা

📄 ঘুমানোর ক্ষেত্রে আল্লাহকে ভয় করা


প্রখ্যাত তাবেয়ী ও মুফাসসির হযরত জাহহাক রহ. বলেন:
ادركت أقواما يستحيون من الله فى سواد الليل ان يناموا من طول الضجعة -

অর্থ: “এমন অনেক লোকের সঙ্গে আমার সাক্ষাত ঘটেছে, রাতের আঁধারে অধিক ঘুমের ব্যাপারে তারা আল্লাহকে ভয় করে।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 ঘুম পড়তে লজ্জাবোধ

📄 ঘুম পড়তে লজ্জাবোধ


যায়েদ বিন হুবাব রহ. এবং আব্দুল কুদ্দুস বিন বকর বিন হুনাইস রহ. উভয়ে বলেন, হযরত হাসান বিন সালেহ রহ. বলতেন:
انى لأستحيى من الله ان انام تكلفا حتى يكون النوم هو الذي يصرعنى -

অর্থ: “এটা করতে আমার বড়ই লজ্জা লাগে যে, আমি বিনা প্রয়োজনে ঘুমুতে যাব আর তাতে ঘুম আমাকে এমনভাবে পেয়ে বসবে যে, তা আমাকে ভূপাতিত করবে।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 ঘুমের মধ্যে আজাবের আশঙ্কা

📄 ঘুমের মধ্যে আজাবের আশঙ্কা


হযরত জাফর রহ. বলেন, আমি হযরত মালেক রহ.-কে বলতে শুনেছি :

لو استطعت الا انام لم انم مخافة ان يتزل العذاب وانا نائم

অর্থ: “না ঘুমানোর শক্তি যদি আমার থাকত, তবে আমি কখনও এই আশঙ্কায় ঘুমুতাম না যে, হয়ত আমার ঘুমন্ত অবস্থায় আজাব এসে পড়বে।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 কুরআনের বিস্ময় ঘুমুতে দেয় না

📄 কুরআনের বিস্ময় ঘুমুতে দেয় না


হযরত আলা বিন আব্দুল জব্বার রহ. বলেন, হযরত আসলাম বিন আব্দুল মালিক রহ. বলেন:

صحب رجلا شهرين فلم يره نائما ليلا ولا نهارا فقال : مالى لا اراك تنام؟ قال : ان عجائب القرآن أطرن نومى ما اخرج من اعجوبة الا وقعت في غيرها

অর্থ: “আমি এক লোকের সান্নিধ্যে দুই মাস ছিলাম। আমি তাকে দিনে-রাতে কখনও ঘুমুতে দেখিনি। পরিশেষে একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমি আপনাকে কখনও শুতে দেখি না- ব্যাপার কী বলুন তো? জবাবে তিনি বলেন, কুরআনের বিস্ময়সমূহ আমার ঘুম উড়িয়ে নিয়ে গেছে। কুরআনের একটি বিস্ময় শেষ হতে না হতেই আরেকটি বিস্ময় আমার সামনে চলে আসে। (এসব বিস্ময়কর বিষয়ে গভীরভাবে নিবিষ্ট থাকায় আমি ঘুম পড়ার সুযোগ পাই না।)"

ফন্ট সাইজ
15px
17px