📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 রবী বিন খয়ছামের রাতের ঘুম হারাম

📄 রবী বিন খয়ছামের রাতের ঘুম হারাম


হযরত মালেক বিন দীনার রহ. বলেন, হযরত রবী বিন খয়ছাম রহ.- এর মেয়ে একদা তাঁর পিতাকে বলেন: يا ابتاه مالي أرى الناس ينامون ولا أراك تنام؟

অর্থ: “আব্বাজান! আমি মানুষকে রাতে গভীর নিদ্রায় মগ্ন দেখি, অথচ আপনাকে কখনো ঘুমুতে দেখি না- ব্যাপারটা কী?” জবাবে হযরত রবী রহ. তার মেয়েকে বলেন :إن اباك يخاف البيات

অর্থ: “নিশি হামলার আশঙ্কা তোমার পিতার ঘুম কেড়ে নিয়েছে।” অর্থাৎ তিনি রাতে এ আশঙ্কায় ঘুমুতেন না যে, না জানি রাতের গভীরে আল্লাহর আজাব চলে আসে কিনা! তাই তিনি এ ভয় থেকে বাঁচতে সারা রাত না ঘুমিয়ে ইবাদতে কাটিয়ে দিতেন।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 ঘুমের মধ্যে মৃত্যুর আশঙ্কায় না ঘুমানো

📄 ঘুমের মধ্যে মৃত্যুর আশঙ্কায় না ঘুমানো


প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত হিশাম রহ. বলেন:
ان الله عبادا يدفعون النوم مخافة ان يموتوا في منامهم -

অর্থ: “আল্লাহর অনেক বান্দা এমন রয়েছেন, যারা এই আশঙ্কায় ঘুমান না যে, না জানি ঘুমের মধ্যেই মৃত্যু হয়ে যায় কিনা!” যেহেতু ঘুম একটি গাফেল অবস্থার নাম, তাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাগণ গাফেল অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভাল মনে করবেন না। যার ফলে তারা ঘুম বাদ দিয়ে সর্বক্ষণ ইবাদত-বন্দেগীতে লিপ্ত থাকতেন। যেন ইবাদতরত অবস্থায় তাদের মৃত্যু হয় এবং আল্লাহর স্মরণরত অবস্থায় তারা আল্লাহর সঙ্গে মিলিত হতে পারেন।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 আল্লাহর ভয়ে রাত জাগরণ

📄 আল্লাহর ভয়ে রাত জাগরণ


হযরত আবু উসমান রহ. বলেন, জনৈক লোক আমাকে একটি তথ্য জানিয়েছেন। লোকটির নাম-পরিচয় আমার ঠিক মনে নেই। তবে কথাটি বড়ই চমৎকার। তিনি বলেছেন:
- ادركت أقواما يستحيون من الله في سواد الليل ان يناموا

অর্থ: “এমন অনেক লোকের সঙ্গে আমার সাক্ষাত হয়েছে, রাতের আঁধারে ঘুম পড়ার ব্যাপারে তারা আল্লাহকে ভয় করেন।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 ঘুমানোর ক্ষেত্রে আল্লাহকে ভয় করা

📄 ঘুমানোর ক্ষেত্রে আল্লাহকে ভয় করা


প্রখ্যাত তাবেয়ী ও মুফাসসির হযরত জাহহাক রহ. বলেন:
ادركت أقواما يستحيون من الله فى سواد الليل ان يناموا من طول الضجعة -

অর্থ: “এমন অনেক লোকের সঙ্গে আমার সাক্ষাত ঘটেছে, রাতের আঁধারে অধিক ঘুমের ব্যাপারে তারা আল্লাহকে ভয় করে।”

ফন্ট সাইজ
15px
17px