📄 সারা জীবন রাতভর ইবাদতের কসম
হযরত আতা বিন সায়েব রহ. বলেন, হযরত আবদাতুবনু হিলাল ছাকাফী রহ. এ মর্মে কসম করেন যে-
الله على الا يشهد على ليل بنوم ولا شمس بأكل -
অর্থ: "আল্লাহর কসম! আমি নিজের উপর দুটি বিষয় আবশ্যক করে নিলাম। যথা-
১. কোনো রাত আমাকে ঘুমন্ত দেখবে না। ২. কোনো সূর্য আমাকে খেতে দেখবে না। অর্থাৎ আমি জীবনভর সারা রাত ইবাদত করে কাটাব এবং দিনে রোযা রাখব।"
📄 আমের বিন আবদে কায়েসের রাত জাগরণ
হযরত সাঈদ বিন মায়মুন রহ. বলেন, আমি আমের বিন আবদে কায়েসের স্ত্রীর কাছে তার স্বামীর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন:
ما صنعت له طعاما قط بالنهار اكله الا بالليل، ولا فرشت له فراشا بالليل فاضطجع عليه -
অর্থ: "আমি তার জন্য দিনে খানা তৈয়ার করলে কখনো এমন হয়নি যে, তিনি তা দিনে খেয়েছেন; বরং রাতে অর্থাৎ ইফতারের সময় খেয়েছেন। এমনিভাবে আমি তার জন্য রাতে শয্যা ঠিক করলে কখনও এমন হয়নি যে, তিনি তাতে রাতে শয়ন করেছেন; বরং শুধু দিনের বেলা শয়ন করতেন।"
📄 জান্নাতের প্রত্যাশী ঘুমায় না
মুহাম্মাদ বিন ফুযাইল বিন গাযওয়ান বলেন, আমার পিতা আমাকে বলেছেন:
كان عامر بن عبد قيس يقول : ما رأيت مثل الجنة نام طالبها وما . رأيت مثل النار نام هاربها ، قال : فكان إذا جاء الليل قال : أذهب حر النوم، فما ينام حتى يصبح واذا جاء النهار قال : أذهب حر النار النوم، فما ينام حتى يمسى، فاذا جاء الليل قال : من خاف أدلج بعد الصباح يحمد القوم السرى
অর্থ: "আমের বিন কায়েস বলতেন, আমি জান্নাতের মত নেয়ামতের প্রত্যাশীকে কখনো ঘুমুতে দেখিনি। এমনিভাবে জাহান্নামের মত মুসিবত হতে নাজাত প্রত্যাশীকে ঘুমুতে দেখিনি। রাত হলে তিনি বলতেন, আজ জাহান্নামের উত্তাপ শেষ হয়ে গেছে কি? অতঃপর ভোর পর্যন্ত ঘুমুতেন না। এমনিভাবে দিন হলে বলতেন, আজ জাহান্নামের তেজ শেষ হয়ে গেছে কি? অতঃপর সন্ধ্যা পর্যন্ত ঘুমুতেন না। যখন রাত হত তখন বলতেন, যা কিছু পেছনে রয়ে গেছে তার জন্য সকাল হওয়ার পরে মেহনত কর। একাকীত্বের ইবাদত মানুষের জন্য প্রশংসার যোগ্য।"
📄 আমের বিন কায়েসের দিন-রাত
বিশিষ্ট বুযুর্গ হযরত আলা বিন সালেম রহ. বলেন, তাকে এক ব্যক্তি এভাবে ঘটনা বর্ণনা করেছেন যে-
صحبت عامر بن عبد قيس أربعة أشهر ما رأيته نام بليل ولا نهار حتى فارقته، قال : وكان له رغيفان قد جعل عليهما ودكا، قال : فيفطر على واحد ও يتسحر بالاخر، وكان اذا جاء الليل قام يصلى حتى يصبح وإذا جاء النهار علملا القرآن حتى تمكن له الصلوة ثم يقوم فلا يزال يصلى حتى العصر ثم يعلمنا القرآن حتى يمسى فاذا جاء الليل قام فصلى حتى يصبح وكان يفعل ذلك اربعة اشهر فما رأيته نائما بليل ولا نهار
অর্থ: "আমি চার মাস আমের বিন আবদে কায়েস রহ.-এর সঙ্গে ছিলাম। তাঁর কাছে থাকা অবস্থায় আমি কখনও তাকে দিনে ও রাতে ঘুমুতে দেখিনি। তাঁর খাদ্য ছিল দু'টি রুটি। হাড় বিহীন গোশত দিয়ে তিনি তা খেতেন। একটি রুটি দ্বারা ইফতার করতেন আর অপরটি দ্বারা সাহরী করতেন। রাত হলে সকাল পর্যন্ত নামাযে লিপ্ত থাকতেন। দিন হলে আমাদের কুরআন শিক্ষা দিতেন জোহর পর্যন্ত। এরপর আমরা চলে যেতাম কিন্তু তিনি আসর পর্যন্ত নামায পড়তেন। আসরের পরে আবার কুরআন শিক্ষা দিতেন রাত পর্যন্ত। রাত হলে সকাল পর্যন্ত নামাযে লিপ্ত থাকতেন। চার মাস পর্যন্ত এটাই ছিল তার মামুল (আমলী রুটিন)। আমি তাকে এ সময়ের মধ্যে কখনো দিনে-রাতে ঘুমুতে দেখিনি।"