📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 হাসান বিন হায় (রহ)-এর রাত জাগরণ

📄 হাসান বিন হায় (রহ)-এর রাত জাগরণ


আহমাদ বিন আবুল হাওয়ারী রহ. হযরত আবু সুলাইমান রহ. থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন:
ما رأيت احدا الخوف اظهر على وجهه والخشوع ابين من الحسن بن حی قام ليلة حتى الصباح بعم يتساءلون يرددها مر باية فيها ثم غشى عليه ثم عاد فعاد اليها فغشى عليه فلم يختمها حتى طلع الفجر

অর্থ: "আমি হাসান বিন হায় রহ.-এর তুলনায় অধিক এমন কোনো ব্যক্তিকে দেখিনি, যার চেহারায় চিন্তা ও পেরেশানীর ছাঁপ প্রতিভাত। এক রাতে তিনি তাহাজ্জুদ নামায পড়তে দাঁড়ালে ভোর হয়ে যায়। সারা রাত তিনি عم يتساءلون আয়াতটি বারবার পড়তে থাকেন। এত বেশি পড়েন যে, ভয়ে তিনি মূর্ছা যান। পরে হুঁশ ফিরে এলে আবার এমনটি করেন। এতে পুনরায় বেহুঁশ হয়ে যান। পরে হুঁশ ফিরে এলে আবার পড়তে থাকেন। এমনটি করতে করতে ফজর হয়ে যায় কিন্তু সূরা শেষ হয় না।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 সারা জীবন রাতভর ইবাদতের কসম

📄 সারা জীবন রাতভর ইবাদতের কসম


হযরত আতা বিন সায়েব রহ. বলেন, হযরত আবদাতুবনু হিলাল ছাকাফী রহ. এ মর্মে কসম করেন যে-

الله على الا يشهد على ليل بنوم ولا شمس بأكل -

অর্থ: "আল্লাহর কসম! আমি নিজের উপর দুটি বিষয় আবশ্যক করে নিলাম। যথা-
১. কোনো রাত আমাকে ঘুমন্ত দেখবে না। ২. কোনো সূর্য আমাকে খেতে দেখবে না। অর্থাৎ আমি জীবনভর সারা রাত ইবাদত করে কাটাব এবং দিনে রোযা রাখব।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 আমের বিন আবদে কায়েসের রাত জাগরণ

📄 আমের বিন আবদে কায়েসের রাত জাগরণ


হযরত সাঈদ বিন মায়মুন রহ. বলেন, আমি আমের বিন আবদে কায়েসের স্ত্রীর কাছে তার স্বামীর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন:

ما صنعت له طعاما قط بالنهار اكله الا بالليل، ولا فرشت له فراشا بالليل فاضطجع عليه -

অর্থ: "আমি তার জন্য দিনে খানা তৈয়ার করলে কখনো এমন হয়নি যে, তিনি তা দিনে খেয়েছেন; বরং রাতে অর্থাৎ ইফতারের সময় খেয়েছেন। এমনিভাবে আমি তার জন্য রাতে শয্যা ঠিক করলে কখনও এমন হয়নি যে, তিনি তাতে রাতে শয়ন করেছেন; বরং শুধু দিনের বেলা শয়ন করতেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 জান্নাতের প্রত্যাশী ঘুমায় না

📄 জান্নাতের প্রত্যাশী ঘুমায় না


মুহাম্মাদ বিন ফুযাইল বিন গাযওয়ান বলেন, আমার পিতা আমাকে বলেছেন:

كان عامر بن عبد قيس يقول : ما رأيت مثل الجنة نام طالبها وما . رأيت مثل النار نام هاربها ، قال : فكان إذا جاء الليل قال : أذهب حر النوم، فما ينام حتى يصبح واذا جاء النهار قال : أذهب حر النار النوم، فما ينام حتى يمسى، فاذا جاء الليل قال : من خاف أدلج بعد الصباح يحمد القوم السرى

অর্থ: "আমের বিন কায়েস বলতেন, আমি জান্নাতের মত নেয়ামতের প্রত্যাশীকে কখনো ঘুমুতে দেখিনি। এমনিভাবে জাহান্নামের মত মুসিবত হতে নাজাত প্রত্যাশীকে ঘুমুতে দেখিনি। রাত হলে তিনি বলতেন, আজ জাহান্নামের উত্তাপ শেষ হয়ে গেছে কি? অতঃপর ভোর পর্যন্ত ঘুমুতেন না। এমনিভাবে দিন হলে বলতেন, আজ জাহান্নামের তেজ শেষ হয়ে গেছে কি? অতঃপর সন্ধ্যা পর্যন্ত ঘুমুতেন না। যখন রাত হত তখন বলতেন, যা কিছু পেছনে রয়ে গেছে তার জন্য সকাল হওয়ার পরে মেহনত কর। একাকীত্বের ইবাদত মানুষের জন্য প্রশংসার যোগ্য।"

ফন্ট সাইজ
15px
17px