📄 হযরত হাসান বসরী রহ.-এর তাহাজ্জুদ
মুহাম্মাদ বিন ইসমাঈল রহ. বলেন, আবু আব্দুল্লাহ কুনিয়াত ধারী বনু কায়েসের এক ব্যক্তি আমাকে বলেন:
বিয়ানা আনা যাাতা লাইলাতিন ইনদাল হাসান ফাক্বামা মিনাল লাইলি ইউসাল্লী ফালাম ইয়াযাল ইউরাদ্দিদু হা-যিহিল আ-য়াতা হাত্তা আসহারা -
অর্থ: "একটি রাত আমি হযরত হাসান বসরী রহ.-এর সঙ্গে অতিবাহিত করি। তিনি রাতে দাঁড়ান এবং নামায পড়তে শুরু করেন। নামাযের মধ্যে সকাল পর্যন্ত অনবরত এই আয়াতটি তেলাওয়াত করেন:
وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا.
অর্থ: যদি তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা কর, তবে তা গুণে শেষ করতে পারবে না।
فلما اصبح قلنا : يا ابا سعيد ! لم تكن تجاوز هذه الآية ساير الليلة؟ قال : ان فيها معتبرا ما ترفع طرفا ولا ترد إلا وقع على نعمة وما لا نعلم من نعم الله اكثر ـ সকালে আমি তাকে বললাম, আবু সাঈদ! সারা রাত একটি আয়াত পড়েই কাটিয়ে দিলেন, আর কিছু পড়লেন না- ব্যাপারটা কী? জবাবে তিনি বলেন, আয়াতটিতে বড়ই শিক্ষণীয় বিষয় রয়েছে। কেননা, প্রতি কদমে কদমে আমার প্রতি আল্লাহর নেয়ামত হতে থাকে। বেশির ভাগ নেয়ামত এমন যে, তার সম্পর্কে আমি অবগত নই।"
টিকাঃ
৪১. সূরা নাহল: ১৮।
📄 হাসান বিন হায় (রহ)-এর রাত জাগরণ
আহমাদ বিন আবুল হাওয়ারী রহ. হযরত আবু সুলাইমান রহ. থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন:
ما رأيت احدا الخوف اظهر على وجهه والخشوع ابين من الحسن بن حی قام ليلة حتى الصباح بعم يتساءلون يرددها مر باية فيها ثم غشى عليه ثم عاد فعاد اليها فغشى عليه فلم يختمها حتى طلع الفجر
অর্থ: "আমি হাসান বিন হায় রহ.-এর তুলনায় অধিক এমন কোনো ব্যক্তিকে দেখিনি, যার চেহারায় চিন্তা ও পেরেশানীর ছাঁপ প্রতিভাত। এক রাতে তিনি তাহাজ্জুদ নামায পড়তে দাঁড়ালে ভোর হয়ে যায়। সারা রাত তিনি عم يتساءلون আয়াতটি বারবার পড়তে থাকেন। এত বেশি পড়েন যে, ভয়ে তিনি মূর্ছা যান। পরে হুঁশ ফিরে এলে আবার এমনটি করেন। এতে পুনরায় বেহুঁশ হয়ে যান। পরে হুঁশ ফিরে এলে আবার পড়তে থাকেন। এমনটি করতে করতে ফজর হয়ে যায় কিন্তু সূরা শেষ হয় না।"
📄 সারা জীবন রাতভর ইবাদতের কসম
হযরত আতা বিন সায়েব রহ. বলেন, হযরত আবদাতুবনু হিলাল ছাকাফী রহ. এ মর্মে কসম করেন যে-
الله على الا يشهد على ليل بنوم ولا شمس بأكل -
অর্থ: "আল্লাহর কসম! আমি নিজের উপর দুটি বিষয় আবশ্যক করে নিলাম। যথা-
১. কোনো রাত আমাকে ঘুমন্ত দেখবে না। ২. কোনো সূর্য আমাকে খেতে দেখবে না। অর্থাৎ আমি জীবনভর সারা রাত ইবাদত করে কাটাব এবং দিনে রোযা রাখব।"
📄 আমের বিন আবদে কায়েসের রাত জাগরণ
হযরত সাঈদ বিন মায়মুন রহ. বলেন, আমি আমের বিন আবদে কায়েসের স্ত্রীর কাছে তার স্বামীর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন:
ما صنعت له طعاما قط بالنهار اكله الا بالليل، ولا فرشت له فراشا بالليل فاضطجع عليه -
অর্থ: "আমি তার জন্য দিনে খানা তৈয়ার করলে কখনো এমন হয়নি যে, তিনি তা দিনে খেয়েছেন; বরং রাতে অর্থাৎ ইফতারের সময় খেয়েছেন। এমনিভাবে আমি তার জন্য রাতে শয্যা ঠিক করলে কখনও এমন হয়নি যে, তিনি তাতে রাতে শয়ন করেছেন; বরং শুধু দিনের বেলা শয়ন করতেন।"