📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 হযরত তামীমে দারী রা.-এর রাত জাগরণ

📄 হযরত তামীমে দারী রা.-এর রাত জাগরণ


প্রসিদ্ধ তাবেয়ী হযরত মাসরুক রহ. বলেন, এক মক্কাবাসী আমাকে হযরত তামীমে দারী রা.-এর বাসস্থানের প্রতি ইঙ্গিত করে বলেন:
هذا مقام اخيك تميم الدارى لقد رأيته ذات ليلة حتى اصبح أو كرب ان يصبح يقرأ باية يركع فيها ও يسجد فيها ويسجد ও يبكى : ام حسب الذين اجترحوا السيئات ان نجعلهم كالذين امنوا ও عملوا الصالحات سواء محياهم ও مماتهم ساء ما يحكمون

অর্থ: "এটা আপনার ভাই হযরত তামীমে দারী রা.-এর বাসস্থান। আমি তাকে একদিন সকাল পর্যন্ত সারা রাত দেখি যে, তিনি একটি আয়াত পড়েই রুকু-সেজদা করতে থাকেন এবং কাঁদতে থাকেন। (আয়াতটি হলো :)

أَمْ حَسِبَ الَّذِينَ اجْتَرَحُوا السَّيِّئَاتِ أَنْ نَّجْعَلَهُمْ كَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَوَاءٌ مَحْيَاهُمْ وَمَمَاتُهُمْ سَاءَ مَا يَحْكُمُونَ

অর্থ : "যারা অসৎ কার্যাবলীতে লিপ্ত হয়েছে, তারা কী ভেবেছে আমি তাদেরকে সেই সকল লোকের সম গণ্য করব, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, ফলে তাদের জীবন ও মরণ একই রকম হয়ে যাবে? তারা যা সিদ্ধান্ত করে রেখেছে তা কতই না মন্দ।"

টিকাঃ
৩৮. সূরা যুখরুফ: ২১।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 রাতভর একটি আয়াত পাঠ

📄 রাতভর একটি আয়াত পাঠ


হযরত সফওয়ান বিন সুলাইম রহ. বলেন:
قام تميم الدار في المسجد بعد ان صلى العشاء فمر بهذا الآية : "وهم فيها كالحون ، فما خرج منها حتى سمع اذان الصبح -

অর্থ: "হযরত তামীমে দারী রা. ইশার নামাযের পরে মসজিদে নামাযে দাঁড়াতেন এবং এই আয়াত তেলাওয়াত করতেন: وَهُمْ فِيهَا كَالِحُونَ

অর্থ: এবং তাতে তাদের আকৃতি বিকৃত হয়ে যাবে। (এ অবস্থায় ফজরের আজান হয়ে যেত) ফজরের আজান শুনে তিনি মসজিদ থেকে বের হতেন।"

টিকাঃ
৩৯. সূরা মুমিনূন: ১০৪।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 হযরত হারুন বিন রিয়াব রহ.-এর তাহাজ্জুদ

📄 হযরত হারুন বিন রিয়াব রহ.-এর তাহাজ্জুদ


হযরত আমর বিন খালিদ খোযায়ী রহ. বলেন:
كان هارون بن رئاب الأسيدى يقوم من الليل للتهجد ও ربما ردد : فقالوا : يا ليتنا نرد ولا نكذب بايات ربنا ও هذه الآية حتى يصبح نكون من المؤمنين ، قال : ويبكى فهو كذا لك حتى يصبح أو قال : يذهب ليل طويل ও كان اذا قام للتهجد قام مسرورا

অর্থ: "হযরত হারুন বিন রিয়াব উমাইদী রহ. রাতে তাহাজ্জুদের জন্য দাঁড়ালে একটি আয়াত অনবরত ভোর পর্যন্ত বা রাতের বেশির ভাগ পর্যন্ত পড়তে থাকতেন। আয়াতটি হল-

فَقَالُوا يَا لَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِآيَاتِ রَبِّنَا وَتَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ

অর্থ: এবং তারা বলবে, হায়! আমাদেরকে যদি (দুনিয়ায়) ফেরত পাঠানো হত, তবে আমরা এবার আমাদের প্রতিপালকের নিদর্শনসমূহ অস্বীকার করতাম না এবং আমরা মু'মিনদের মধ্যে গণ্য হতাম। যখন তিনি তাহাজ্জুদ নামাযের জন্য দাঁড়াতেন, তখন অত্যন্ত খুশি ও প্রফুল্লচিত্তে দাঁড়াতেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 হযরত সাঈদ বিন জুবাইর রহ.-এর আখেরাতের ভয়

📄 হযরত সাঈদ বিন জুবাইর রহ.-এর আখেরাতের ভয়


হযরত ইয়াহইয়া বিন আব্দুর রহমান রহ. বলেন:
سمعت سعيد بن جبير يردد هذه الآية حتى يصبح -

অর্থ: আমি হযরত সাঈদ বিন যুবাইর রহ.-কে (যিনি প্রসিদ্ধ তাবেয়ী ছিলেন এবং শীর্ষ জালেম হাজ্জাজ বিন ইউসুফ যাকে অন্যায়ভাবে শহীদ করে) একবার নামাযে সারা রাত এই আয়াতটি পাঠ করতে শুনি:

وَامْتَازُوا الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ .

অর্থ: অপরাধীরা! আজ তোমরা পৃথক হয়ে যাও।

টিকাঃ
৪০. সূরা ইয়াসিন: ৫৯।

ফন্ট সাইজ
15px
17px