📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 মুহারিব বিন দিছারের দোয়া

📄 মুহারিব বিন দিছারের দোয়া


আনাবা বিন আহার রহ. বলেন, হযরত মুহারিব বিন দিছার কুফার বিচারক ছিলেন। তিনি আমার প্রতিবেশি ছিলেন। কোনো কোনো দিন তিনি যখন রাতে উচ্চস্বরে দোয়া করতেন, তখন তা আমি শুনতে পেতাম। তিনি দোয়ার মধ্যে বলতেন:

অর্থ : انا الصغير الذي ربيته فلك : আমি সেই ক্ষুদ্র ব্যক্তি, যাকে আপনি সাহায্য করেছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই।

وانا الضعيف الذي قويته فلك الحمد : আপনি সবল করেছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。

وانا الفقير الذي اغنيته فلك الحمد : আপনি ধনী বানিয়েছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。

وانا الصعولك الذي مولته فلك الحمد অর্থ: আমি সেই পরদেশী, যার একাকীত্ব আপনি খতম করেছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。

وانا العزب الذى زوجته فلك الحمد আপনি স্ত্রী দান করেছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。

অর্থ : وانا الساغب الذى اشبعته فلك الحمد আমি সেই ক্ষুধার্ত, যাকে আপনি পরিতৃপ্ত করেছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。

وانا العاري الذي كسوته فلك الحمد অর্থ: আমি সেই বস্ত্রহীন, যাকে আপনি বস্ত্রাচ্ছাদিত করেছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。

وانا المسافر الذي صاحبته فلك الحمد অর্থ: আমি সেই মুসাফির, যাকে আপনি সাথী দান করেছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。

وانا الغائب الذي اديته فلك الحمد অর্থ: আমি সেই হারানো বান্দা, যাকে আপনি ফিরিয়ে এনেছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。

C , وانا الراجل الذى حملته فلك الحمد: আপনি আরোহণ করিয়েছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。

وانا المريض الذي شفيته فلك الحمد অর্থ: আমি সেই অসুস্থ ব্যক্তি, যাকে আপনি সুস্থতা দান করেছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。

وانا السائل الذي اعطيته فلك الحمد অর্থ: আমি সেই ভিখারী, যাকে আপনি হাত খুলে দিয়েছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。

وانا الداعي الذي اجبته فلك الحمد অর্থ: আমি সেই দোয়াকারী, যার দোয়ায় আপনি সাড়া দিয়েছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。

অর্থ : ربنا ولك الحمد হে আমার প্রতিপালক! আপনার জন্যই সমস্ত প্রশংসা。

অর্থ : ربنا حمدا على حمد হে আমার পরওয়ারদেগার! প্রশংসার উপর প্রশংসা আপনার।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 সারা রাত একই আয়াত বারবার পড়া

📄 সারা রাত একই আয়াত বারবার পড়া


জাসরা বিনতে দাজাজা রহ. বলেন, আমি হযরত আবু যর রা.-কে বলতে শুনেছি:
قام رسول الله صلى الله عليه وسلم قيام ليلة باية يرددها : ان تعذبهم فانهم عبادك وان تغفر لهم فانك انت العزيز الحكيم

অর্থ : "একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাযে দাঁড়ালেন, তিনি একটি আয়াত বারবার পড়তে থাকেন : إِنْ تُعَذِّبُهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ .

অর্থ: "যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা। আর যদি তাদেরকে ক্ষমা করেন, তবে নিশ্চয়ই আপনার ক্ষমতাও পরিপূর্ণ এবং হিকমতও পরিপূর্ণ।"

টিকাঃ
৩৭. সূরা মায়িদা: ১১৮।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 হযরত তামীমে দারী রা.-এর রাত জাগরণ

📄 হযরত তামীমে দারী রা.-এর রাত জাগরণ


প্রসিদ্ধ তাবেয়ী হযরত মাসরুক রহ. বলেন, এক মক্কাবাসী আমাকে হযরত তামীমে দারী রা.-এর বাসস্থানের প্রতি ইঙ্গিত করে বলেন:
هذا مقام اخيك تميم الدارى لقد رأيته ذات ليلة حتى اصبح أو كرب ان يصبح يقرأ باية يركع فيها ও يسجد فيها ويسجد ও يبكى : ام حسب الذين اجترحوا السيئات ان نجعلهم كالذين امنوا ও عملوا الصالحات سواء محياهم ও مماتهم ساء ما يحكمون

অর্থ: "এটা আপনার ভাই হযরত তামীমে দারী রা.-এর বাসস্থান। আমি তাকে একদিন সকাল পর্যন্ত সারা রাত দেখি যে, তিনি একটি আয়াত পড়েই রুকু-সেজদা করতে থাকেন এবং কাঁদতে থাকেন। (আয়াতটি হলো :)

أَمْ حَسِبَ الَّذِينَ اجْتَرَحُوا السَّيِّئَاتِ أَنْ نَّجْعَلَهُمْ كَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَوَاءٌ مَحْيَاهُمْ وَمَمَاتُهُمْ سَاءَ مَا يَحْكُمُونَ

অর্থ : "যারা অসৎ কার্যাবলীতে লিপ্ত হয়েছে, তারা কী ভেবেছে আমি তাদেরকে সেই সকল লোকের সম গণ্য করব, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, ফলে তাদের জীবন ও মরণ একই রকম হয়ে যাবে? তারা যা সিদ্ধান্ত করে রেখেছে তা কতই না মন্দ।"

টিকাঃ
৩৮. সূরা যুখরুফ: ২১।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 রাতভর একটি আয়াত পাঠ

📄 রাতভর একটি আয়াত পাঠ


হযরত সফওয়ান বিন সুলাইম রহ. বলেন:
قام تميم الدار في المسجد بعد ان صلى العشاء فمر بهذا الآية : "وهم فيها كالحون ، فما خرج منها حتى سمع اذان الصبح -

অর্থ: "হযরত তামীমে দারী রা. ইশার নামাযের পরে মসজিদে নামাযে দাঁড়াতেন এবং এই আয়াত তেলাওয়াত করতেন: وَهُمْ فِيهَا كَالِحُونَ

অর্থ: এবং তাতে তাদের আকৃতি বিকৃত হয়ে যাবে। (এ অবস্থায় ফজরের আজান হয়ে যেত) ফজরের আজান শুনে তিনি মসজিদ থেকে বের হতেন।"

টিকাঃ
৩৯. সূরা মুমিনূন: ১০৪।

ফন্ট সাইজ
15px
17px