📄 শেষ রাতে নবীজীর দোয়া
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে বিতর পড়ে বসতেন এবং নিম্নোক্ত দোয়া করতেন-
اللهم إنى اسئلك رحمة تهدى بها قلبى ও تجمع بها امری ও تلم بها شعثى ও ترد بها غائبی ও ترفع بها شاهدی ও تزکی بها عملی ও تبيض بها وجهى ও تلهمنی بها رشدی ও تعصمنى بها من كل سوء —
অর্থ: হে আল্লাহ! আমি আপনার সকাশে এমন বিশেষ রহমত প্রার্থনা করছি, যা আমার অন্তরের হিদায়েতের কারণ হয়। আমার কাজের সুসংহতি এবং অন্তরের প্রশান্তির উপলক্ষ হয়। আমার শোচনীয় অবস্থার উন্নতি এবং পরিচালনার কারণ হয়। তার দ্বারা আমার গায়েব বিষয় হেফাজত করুন। আমার উপস্থিত বিষয়কে উন্নীত করুন। আমার আমল পরিশুদ্ধ করে দিন। আমার চেহারা পূত-পবিত্র ও নূরান্বিত করুন। আমার অন্তরে তার মাধ্যমে সঠিকতা ও হেদায়াত দান করুন। তার মাধ্যমে সকল অনিষ্ট হতে আমাকে হেফাজত করুন。
اللهم اني اسألك ايمانا صادقا ও يقينا ليس بعده كفر، ও رحمة أنال بها شرف كرامتك في الدنيا والآخرة —
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে পাক্কা ঈমান প্রার্থনা করছি। এমন বিশ্বাস চাই, যার পরে কুফরী থাকবে না। এমন রহমত চাই, যার উসিলায় আমি দুনিয়া-আখেরাতে ইজ্জত, মর্যাদা এবং আপনার দয়া অর্জন করতে পারি。
اللهم إنى أسئلك الفوز عند القضاء ومنازل الشهداء ও عيش السعداء والنصر على الاعداء ومرافقة الانبياء
অর্থ: হে আল্লাহ! আমি আপনার সকাশে মামলায় বিজয় কামনা করছি। আরও কামনা করছি শহীদদের মর্যাদা, সৌভাগ্যশীল জীবনযাপন, শত্রুর বিরুদ্ধে সাহায্য এবং জান্নাতে নবীগণের সান্নিধ্য ও সাহচার্য。
اللهم إني أسئلك وان قصر عملى وضعت رأيي وافتقرت الى رحمتك فإني اسألك يا قاضي الامور ও يا شافى الصدور كما تجير بين في البحور ان تحيرني من عذاب السعير، ومن دعوة الثبور ومن فتنة القبور
অর্থ: হে আল্লাহ! যদিও আমার আমল ত্রুটিপূর্ণ এবং রায় দুর্বল, তথাপি আমি আপনার রহমতের প্রত্যাশী এবং আপনার কাছে তা প্রার্থনা করছি। সমস্ত কাজের পূর্ণতা দানকারী হে আল্লাহ এবং অন্তরকে শেফা দানকারী হে পরওয়ারদেগার! আপনার সকাশে আমার নিবেদন হলো, যেভাবে আপনি নদ-নদীর মাঝে ব্যবধান রাখেন, তেমনি আমাকে দোজখের শাস্তির থেকে দূরে রাখবেন। আমাকে করুণ ফরিয়াদ ও কবরের ফেতনা থেকে হেফাজত রাখবেন。
اللهم وما قصر عنه عملى ولم تبلغه مسألتي من خير ও عدته أحدا من عبادك أو من خير انت معطيه أحدا من خلقك فإني اسألك وارغب اليك فيه برحمتك يا رب العالمين
অর্থ: হে আল্লাহ! যে কল্যাণের ব্যাপারে আমার আমল অপর্যাপ্ত এবং সে ব্যাপারে আমার আবেদনও নেই অথচ আপনি সে কল্যাণটি কোনো মাখলুককে প্রদানের ওয়াদা দিয়েছেন এবং যে কল্যাণ আপনি মাখলুকের কাউকে প্রদান করেছেন, আমি তার জন্য আপনার কাছে প্রার্থনা করছি, আমি তার জন্য আগ্রহ প্রকাশ করছি। হে আল্লাহ! স্বীয় অনুগ্রহে আপনি তা আমাকে প্রদান করুন。
اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين، حربا لأعدائك سلما لأوليائك، نحب بحبك الناس، ونعادي بعداوتك من خالفك
অর্থ : হে আল্লাহ! আমাকে হেদায়েতপ্রাপ্ত দিক-নির্দেশক বানান। যাতে আমিও বিপদগামী না হই এবং অন্যেও গোমরাহ না হয়। আর যেন হতে পারি আপনার শত্রুদের শত্রু, আপনার বন্ধুদের বন্ধু। আপনি যাদের মহব্বত করেন আমি যেন তাদের মহব্বত করি এবং আপনার দুশমন যারা তাদের শত্রুতা ও বিরোধিতা যেন করতে পারি。
اللهم ذا الامر الرشيد ও الحبل الشديد أسألك الأمن يوم الوعيد والجنة يوم الخلود مع المقربين الشهود الركوع السجود الموفين بالعهود إنك رحيم ودود ও أنت تفعل ما تريد -
অর্থ : হে আল্লাহ! হে সঠিক নির্দেশদাতা! হে মজবুত রজ্জুধারী! আমি আপনার কাছে ভয় ও প্রতিশ্রুত দিনের নিরাপত্তা প্রার্থনা করছি এবং স্থায়ী দিনের জান্নাতের প্রার্থনা করছি, আপনার নৈকট্যশীল বান্দাদের সঙ্গে, যারা হবে সাক্ষ্যপ্রাপ্ত রুকু-সেজদাকারী, অঙ্গীকার পূর্ণকারী। নিঃসন্দেহে আপনি বড় দয়ালু ও অনুগ্রহশীল। আপনি যা চান সেটাই করেন。
اللهم ربي والهى هذا الدعاء وعليك الاستجابة ও هذا الجهد ও عليك التكلان ولا حول ولا قوة الا بالله -
অর্থ : হে আমার পরওয়ারদেগার! হে আমার মাওলা! এই হলো আমার দোয়া; আপনার দায়িত্ব হলো তা কবুল করা। এই হলো আমার চেষ্টা; সকল ভরসা আপনারই উপর। আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি-সামর্থ নেই。
اللهم اجعل لى نورا فى قلبى ও نورا فى قبرى، ও نورا في بصرى ، ও نورا في شعرى ، ও نورا فى بشرى ও نورا منبين يدى ও نورا من خلفی ও نورا عن يميني ও نورا عن شمالی ও نورا من فوقی ও نورا من تحتى اللهم زدني نورا، وأعطنى نورا -
অর্থ : হে আল্লাহ! আমার অন্তরে নূর ভরে দিন। আমার কবরকে নূরান্বিত করুন। আমার চোখে নূর দিন। আমার চুলে নূর দিন। আমার শরীরে নূর দিন। আমার গোস্তে নূর দিন। আমার রক্তে নূর দিন। আমার হাড়ে নূর দিন। আমার সামনে নূর দিন। পেছনে নূর দিন। ডানে নূর দিন। বামে নূর দিন। উপরে নূর দিন। নীচে নূর দিন। হে আল্লাহ! আমার নূর বাড়িয়ে দিন এবং আমাকে পরিপূর্ণ নূর দিন।
বর্ণনাকারী বলেন, অতঃপর নবীজী উচ্চ আওয়াজে এই কথাগুলো বলতেন:
سبحان الذي لبس العز وقال به سبحانه الذى تعطف المجد ও تكرم به سبحان الذي لا ينبغى التسبيح الا له سبحان الذي أحصى كل شيء بعلمه سبحان ذى الطول والفضل سبحانه ذى المن ও النعم سبحان ذي القدرة والتكرم
অর্থ: "পবিত্র সে সত্ত্বা, যিনি ইজ্জতের পোশাক পরিধান করেছেন। পবিত্র সে সত্ত্বা, যিনি স্বীয় বুযুর্গী ও বড়ত্বের কারণে বান্দাদের প্রতি নম্র আচরণ করেছেন এবং এতে উচ্চ প্রশংসিত হয়েছেন। পবিত্র সে সত্ত্বা, পবিত্রতা কেবল তাঁরই সাজে এবং তাঁরই মানায়। পবিত্র সে সত্ত্বা, যার জ্ঞান সমস্ত বস্তুকে ধারণ করে রেখেছে। অনুগ্রহশীল ও দয়ালু সত্ত্বা অতীব পূত-পবিত্র। নেয়ামতদাতা ও ইহসানকারী সত্ত্বা পূত-পবিত্র। শক্তিমান ও সুশোভিত সত্ত্বা পূত-পবিত্র।
📄 মুহারিব বিন দিছারের দোয়া
আনাবা বিন আহার রহ. বলেন, হযরত মুহারিব বিন দিছার কুফার বিচারক ছিলেন। তিনি আমার প্রতিবেশি ছিলেন। কোনো কোনো দিন তিনি যখন রাতে উচ্চস্বরে দোয়া করতেন, তখন তা আমি শুনতে পেতাম। তিনি দোয়ার মধ্যে বলতেন:
অর্থ : انا الصغير الذي ربيته فلك : আমি সেই ক্ষুদ্র ব্যক্তি, যাকে আপনি সাহায্য করেছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই।
وانا الضعيف الذي قويته فلك الحمد : আপনি সবল করেছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。
وانا الفقير الذي اغنيته فلك الحمد : আপনি ধনী বানিয়েছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。
وانا الصعولك الذي مولته فلك الحمد অর্থ: আমি সেই পরদেশী, যার একাকীত্ব আপনি খতম করেছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。
وانا العزب الذى زوجته فلك الحمد আপনি স্ত্রী দান করেছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。
অর্থ : وانا الساغب الذى اشبعته فلك الحمد আমি সেই ক্ষুধার্ত, যাকে আপনি পরিতৃপ্ত করেছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。
وانا العاري الذي كسوته فلك الحمد অর্থ: আমি সেই বস্ত্রহীন, যাকে আপনি বস্ত্রাচ্ছাদিত করেছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。
وانا المسافر الذي صاحبته فلك الحمد অর্থ: আমি সেই মুসাফির, যাকে আপনি সাথী দান করেছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。
وانا الغائب الذي اديته فلك الحمد অর্থ: আমি সেই হারানো বান্দা, যাকে আপনি ফিরিয়ে এনেছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。
C , وانا الراجل الذى حملته فلك الحمد: আপনি আরোহণ করিয়েছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。
وانا المريض الذي شفيته فلك الحمد অর্থ: আমি সেই অসুস্থ ব্যক্তি, যাকে আপনি সুস্থতা দান করেছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。
وانا السائل الذي اعطيته فلك الحمد অর্থ: আমি সেই ভিখারী, যাকে আপনি হাত খুলে দিয়েছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。
وانا الداعي الذي اجبته فلك الحمد অর্থ: আমি সেই দোয়াকারী, যার দোয়ায় আপনি সাড়া দিয়েছেন। অতএব সমস্ত প্রশংসা আপনারই。
অর্থ : ربنا ولك الحمد হে আমার প্রতিপালক! আপনার জন্যই সমস্ত প্রশংসা。
অর্থ : ربنا حمدا على حمد হে আমার পরওয়ারদেগার! প্রশংসার উপর প্রশংসা আপনার।
📄 সারা রাত একই আয়াত বারবার পড়া
জাসরা বিনতে দাজাজা রহ. বলেন, আমি হযরত আবু যর রা.-কে বলতে শুনেছি:
قام رسول الله صلى الله عليه وسلم قيام ليلة باية يرددها : ان تعذبهم فانهم عبادك وان تغفر لهم فانك انت العزيز الحكيم
অর্থ : "একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাযে দাঁড়ালেন, তিনি একটি আয়াত বারবার পড়তে থাকেন : إِنْ تُعَذِّبُهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ .
অর্থ: "যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা। আর যদি তাদেরকে ক্ষমা করেন, তবে নিশ্চয়ই আপনার ক্ষমতাও পরিপূর্ণ এবং হিকমতও পরিপূর্ণ।"
টিকাঃ
৩৭. সূরা মায়িদা: ১১৮।
📄 হযরত তামীমে দারী রা.-এর রাত জাগরণ
প্রসিদ্ধ তাবেয়ী হযরত মাসরুক রহ. বলেন, এক মক্কাবাসী আমাকে হযরত তামীমে দারী রা.-এর বাসস্থানের প্রতি ইঙ্গিত করে বলেন:
هذا مقام اخيك تميم الدارى لقد رأيته ذات ليلة حتى اصبح أو كرب ان يصبح يقرأ باية يركع فيها ও يسجد فيها ويسجد ও يبكى : ام حسب الذين اجترحوا السيئات ان نجعلهم كالذين امنوا ও عملوا الصالحات سواء محياهم ও مماتهم ساء ما يحكمون
অর্থ: "এটা আপনার ভাই হযরত তামীমে দারী রা.-এর বাসস্থান। আমি তাকে একদিন সকাল পর্যন্ত সারা রাত দেখি যে, তিনি একটি আয়াত পড়েই রুকু-সেজদা করতে থাকেন এবং কাঁদতে থাকেন। (আয়াতটি হলো :)
أَمْ حَسِبَ الَّذِينَ اجْتَرَحُوا السَّيِّئَاتِ أَنْ نَّجْعَلَهُمْ كَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَوَاءٌ مَحْيَاهُمْ وَمَمَاتُهُمْ سَاءَ مَا يَحْكُمُونَ
অর্থ : "যারা অসৎ কার্যাবলীতে লিপ্ত হয়েছে, তারা কী ভেবেছে আমি তাদেরকে সেই সকল লোকের সম গণ্য করব, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, ফলে তাদের জীবন ও মরণ একই রকম হয়ে যাবে? তারা যা সিদ্ধান্ত করে রেখেছে তা কতই না মন্দ।"
টিকাঃ
৩৮. সূরা যুখরুফ: ২১।