📄 ইয়াযিদ রকাশীর দোয়া
হযরত ইয়াযিদ রকাশী রহ. যখন তাহাজ্জুদের জন্য উঠতেন, তখন এভাবে দোয়া করতেন:
اللهم فرارى الى رحمتك من النار بطيئ فقرب رحمتك منى يا ارحم الراحمين وطلبى لجنتك ضعيف فهو ضعفى في طاعتك يا اكرم المسئولين
অর্থ: “হে আল্লাহ! জাহান্নাম থেকে তোমার রহমতের দিকে প্রত্যাবর্তনকারীর গতি শ্লথ। আমাকে আপনার রহমতের কাছাকাছি টেনে নিন হে আল্লাহ! তোমার জান্নাতের দিকে আমার অন্বেষা খুবই দুর্বল। হে আল্লাহ! আপনার আনুগত্য দ্বারা আমার দুর্বলতা সবল ও শক্তিশালী করুন।"
📄 খলীফা আবদী রহ.-এর দোয়া
হিলাল বিন দারাম বিন কায়েস বিন আযীফ আল-ইরাকী রহ. বলেন, খলীফা আবদী নামে বাহরাইনে আমাদের একজন পড়শী ছিলেন। যখন মানুষ ঘুমে বিভোর হয়ে যেত এবং পরিবেশ নীরব-নিস্তব্ধ হয়ে যেত, তখন তিনি তাহাজ্জুদ পড়ার জন্য শয্যা ছেড়ে উঠে পড়তেন এবং এভাবে দোয়া করতেন:
اللهم إليك قمت ابغى ما عندك من الخيرات
অর্থ : “হে আল্লাহ! আমি আপনার সম্মুখে দণ্ডায়মান। আপনার খাযানায় যত কল্যাণ এবং খায়ের রয়েছে আমি তার সবকিছুর অন্বেষী।”
এরপর হযরত স্বীয় ইবাদতের নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়াতেন এবং সুবহে সাদিক পর্যন্ত তাহাজ্জুদে মশগুল থাকতেন।
এমনিভাবে হিলাল আরও বলেন, খলীফা আবদী রহ.-এর বাড়িতে এক বুড়ি থাকত। সে বুড়ি আমাকে জানিয়েছে, সে সাহরীর সময় খলীফা আবদীকে সেজদাবনত অবস্থায় এভাবে দোয়া করতে শুনতো: هب لى إنابة إخبات ও اخبات منیب ও زینی في خلقك بطاعتك، وحسنى لديك بحسن خدمتك، وأكرمنى إذا وقد اليك المتقون، فأنت خير مسئول وخير معبود ও خير مشكور، ও خير محمود -
অর্থ: “হে আল্লাহ! আমাকে আপনার সত্ত্বার প্রতি রুজু করার তাওফীক দিন। আপনার ধ্যান এবং আপনার সঙ্গে গভীর সুসম্পর্ক দান করুন। সৃষ্টি জীবের মধ্যে আমাকে আপনার আনুগত্য দ্বারা সুশোভিত করুন। আনুগত্যের মাধ্যমে আপনার সমীপে উপস্থিতির সৌভাগ্য দান করুন। যাদের কাছে হাত পাতা হয় আপনি তাদের মধ্যে সর্বোত্তম। মাবুদদের মধ্যে আপনি সবচেয়ে বেশি সুউচ্চ মর্তবার অধিকারী। আপনার শুকরিয়া সবচেয়ে বেশি আদায় করা হয়। আপনার প্রশংসা সবচেয়ে বেশি করা হয়।"
📄 শেষ রাতের নিবেদন
উক্ত বুড়ী খলীফা আবদী রহ. সম্পর্কে আরও বলেন, তিনি শেষ রাতে দোয়ার জন্য হাত তুলে এভাবে বলতেন:
قام الطالبون ও قمت معهم ، قمنا اليك ونحن متعرضون لجودك ও كم من ذى جرح عظيم قد صفحت له عن جرمه عظيم قد صفحت له عن جرمه، ও كم من ذى كرب قد فرجت له عن كربه، ও كم ذى ضر كثير قد كشفت له عن ضره فبعزتك ما دعانا الى مسألتك بعد ما انطوينا عليه من معصيك ، الا الذي عرفتنا من جودك وكرمه فانت المؤمل لكل خير والمرجو عند كل نائبه
অর্থ: "আপনার অন্বেষকরা আপনার সামনে দণ্ডায়মান। আমিও তাদের সঙ্গে দাঁড়িয়েছি। আমরা আপনার সকাশে আপনার বদান্যতা, কল্যাণ ও আনুকূল্য লাভের প্রত্যাশায় দাঁড়িয়েছি। অনেক দাগী দাগী অপরাধীদের আপনি মার্জনা করেছেন। বহু লোক নিজ নিজ গুনাহ ও সমস্যায় জর্জরিত, তথাপিও আপনি স্বীয় রহমত ও করুণা দ্বারা তাদের সমস্যা বদলে দিয়েছেন। অনেক বিপদগ্রস্ত ও সমস্যা জর্জরিত লোকদের বিপদগ্রন্থি আপনি খুলে দিয়েছেন।"
তিনি আরও বলতেন- "হে আল্লাহ! আপনার ইজ্জতের কসম! আপনি আমাদেরকে আপনার অবাধ্যদের পথে চালাবেন না; যে পথ আমরা একবার ছেড়ে এসেছি। সমস্ত কল্যাণ ও প্রণোদনার উৎস আপনার পবিত্র সত্ত্বা। সকল বিপদ-আপদে আপনিই আমাদের আশা-ভরসার কেন্দ্রবিন্দু।"
📄 শেষ রাতে আজরদা আম্বিয়ার দোয়া
রহা বিন মুসলিম আল আবদী রহ. বলেন, আমরা আজরদা আম্মিয়ার সঙ্গে একই ঘরে থাকতাম। তিনি নামায দ্বারা পুরা রাত জীবন্ত রাখতেন। কখনো শুরু রাত হতে শেষ রাত পর্যন্ত দাঁড়িয়েই কাটাতেন। সাহরীর সময় হলে অত্যন্ত ভারাক্রান্ত মনে এবং বেদনাহত কণ্ঠে এভাবে বলতেন:
قطع العابدون دجى الليالى بتبكير الدلج الى ظلم الأسحار، يستبقون إلى رحمتك وفضل مغفرتك فيك إلهى لا بغيرك أسألك أن تجعنى في أول زمرة السابقين إليك ও ان ترفعنى إليك في درجة المقربين ও ان تلحقني بعبادك الصالحين، فأنت اكرم الكرماء، وأرحم الرحماء، واعظم العظماء، يا كريم -
অর্থ: "আবেদগণ আপনার সন্তুষ্টির অন্বেষায় রাতের আঁধারকে ভোরের আলোয় বদলে দিয়েছে। তারা শেষ রাতের গভীর আধারে আপনার রহমত লাভ এবং আপনার অনুগ্রহ ও ক্ষমার আশায় প্রতিযোগিতা করছে। সুতরাং হে আমার আল্লাহ! কেবল আপনার দরবারেই আমার প্রার্থনা এই যে, আপনি আমাকে আপনার প্রতি প্রতিযোগিতাকারী নৈকট্যশীল বান্দাদের তালিকায় আমার নামটি যোগ করে দিন। আপনি আমাকে নৈকট্যদের উচ্চস্তরে উন্নীত করুন। আমাকে আপনার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করুন। নিঃসন্দেহে আপনিই সবচেয়ে বড় দাতা। সকলের চেয়ে মেহেরবান। সকলের চেয়ে অধিক শ্রেষ্ঠত্বের অধিকারী হে আল্লাহ।"
বর্ণনাকারী বলেন, এভাবে দোয়া করার পরে সেজদায় চলে যেতেন এবং অনবরত কান্না-কাটি ও দোয়ায় লিপ্ত থাকতেন। সুবহে সাদিক পর্যন্ত চলত তাঁর এই আমল। সুদীর্ঘ ত্রিশ বছর যাবত এ আমল অব্যাহত ছিল।