📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদের সময় নবীজীর দোয়া

📄 তাহাজ্জুদের সময় নবীজীর দোয়া


হযরত তাউস রহ. বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেছেন: كان النبي صلى الله عليه وسلم اذا قام يتهجد من الليل قال : اللهم لك الحمد وأنت نور السموات والارض ومن فيهن، ولك الحمد انت قيم السماوات والأرض ومن فيهن ولك الحمد لك ملك السماوات والارض ومن فيهن ، اللهم لك اسلمت وبك آمنت وعليك توكلت وإليك انبت، وبك خاصمت ، وإليك حاكمت ، فاغفر لى ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت أنت المقدم وأنت المؤخر لا اله إلا انت ولا إله غيرك -

অর্থ: “নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের জন্য উঠলে এই দোয়া পড়তেন: اللهم لك الحمد، وأنت نور السماوات والارض ومن فيهن، ولك الحمد انت قيم السموات والأرض ومن فيهن، ولك الحمد انت قيم السماوات والأرض ومن فيهن، ولك الحمد، لك ملك السماوات والأرض ومن فيهن

অর্থ : হে আল্লাহ! আমি আপনার একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি। আপনি আসমান ও জমিনের নূর। এতদুভয়ের মধ্যে সব কিছুতেই রয়েছে আপনার নূর। সমস্ত প্রশংসা আপনার জন্য। আপনিই আসমান ও জমিনের ও এতদুভয়ের মধ্যেকার সবকিছুর অধিষ্ঠাতা। সমস্ত প্রশংসা আপনারই। আসমান, যমিন ও এতদুভয়ের মধ্যে যা আছে সব কিছুর বাদশা আপনি।

অর্থ : اللهم لك أسملت হে আল্লাহ! আমি আপনার হুকুমের অনুগত হয়ে গেছি।
অর্থ : وبك امنت আপনার প্রতি ঈমান আনয়ন করেছি।
অর্থ : وعليك توكلت আপনার উপরই ভরসা করেছি।
অর্থ : وإليك أنبت আপনার প্রতিই রুজু করেছি।
অর্থ : وبك خاصمت আপনার আদালতেই ফায়সালা এনেছি।
অর্থ : وإليك حاكمت আপনার ফায়সালার উপর তুষ্ট হয়েছি।

فاغفر لى ما قدمت وما تأخرت وما أسررت وما أعلنت অর্থ: আমার পূর্বাপর প্রকাশ্য-অপ্রকাশ্য সমস্ত গুনাহ ক্ষমা করে দিন।
أنت المقدم وأنت المؤخر - অর্থ: নিশ্চয় আপনিই অগ্রগামী ও পশ্চাৎগামীকারী।
অর্থ : لا اله الا أنت একমাত্র আপনিই ইলাহ বা মাবুদ।
অর্থ : ولا اله غيرك আপনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদ পড়ে দোয়া করা

📄 তাহাজ্জুদ পড়ে দোয়া করা


হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন:
بت عند خالتي ميمونة فقام رسول الله صلى الله عليه وسلم يصلى من الليل وكان من دعائه

অর্থ: "আমি এক রাতে আমার খালা হযরত মায়মুনা রা.-এর বাসায় রাতযাপন করি। রাতে তাহাজ্জুদের জন্য উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন :

اللهم اجعل في قلبي نورا وفي بصري نورا وعن يميني نورا وعن يساري نورا و فوقی نورا و امامی نورا و خلفى نورا واعظم لي نورا

অর্থ: "হে আল্লাহ! আমার অন্তরে নূর দান করুন। চোখে নূর দিন। ডানে নূর দিন। বামে নূর দিন। উপরে নূর দিন। আমার সামনে নূর দিন। পিছনে নূর দিন। আমাকে বিরাট নূর দান করুন।"

টিকাঃ
৩৬. বুখারী।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদে নবীজীর অন্যান্য দোয়া

📄 তাহাজ্জুদে নবীজীর অন্যান্য দোয়া


হযরত ইবনে আব্বাস রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে আরও যেসব দোয়া করতেন, তা হলো-

অর্থ: رب اعنى ولا تعن على হে আমার প্রভু! আমাকে সাহায্য করুন, আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করবেন না।
অর্থ : وانصرنى ولا تنصر على আমাকে সহযোগিতা করুন, আমার বিপক্ষে কাউকে সহযোগিতা করবেন না।
অর্থ : واهدنى ওيسر الهدى لى আমাকে হেদায়াত প্রদান করুন। হেদায়াতের রাস্তা আমার জন্য সহজ করে দিন।
অর্থ : وانصرني على من بغى على যারা আমার উপর বাড়াবাড়ি করে তাদের মোকাবেলায় আমাকে সাহায্য করুন।

رب اجعلني شاكرا لك ذاكرا لك مطواعا إليك راغبا اليك مخبتا لك اواها منيبا

অর্থ: হে আমার আল্লাহ! আমাকে আপনার কৃতজ্ঞ বান্দা বানান। আপনার স্মরণকারী বানান। আপনার অনুগত বান্দা বানান। আপনার অভিমুখী করে দিন। আপনার পবিত্র সত্ত্বা হতে প্রশান্তি লাভকারী বানান। আপনার প্রতি অধিক রুজুকারী এবং আগ্রহী বানান。

رب تقবল توبتي واغسل حوبتى واجب دعوتی واهد قلبی ও ثبت حجتی ও سدد لسانی واسلل سخيمة قلبي -

অর্থ: হে আমার প্রতিপালক! আমার তওবা কবুল করুন। আমার গুনাহ ধৌত করে দিন। আমার দোয়া কবুল করুন। আমার অন্তরকে হেদায়েতের নূরে নূরান্বিত করুন। আমার স্বপক্ষে দলীল বানান। আমার জবান সঠিক করে দিন। আমার অন্তরের কলুষতা বের করে দিন。

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদে হযরত উমর রা.-এর দোয়া

📄 তাহাজ্জুদে হযরত উমর রা.-এর দোয়া


মীকাইল বিন আব্দুর রহমান রহ. বলেন, হযরত উমর রা. রাতে তাহাজ্জুদের জন্য উঠলে এভাবে দোয়া করতেন:

اللهم قدرتي مکانی ও تعلم ،حاجتی فارجعنى الليلة من عندك مفلحا منجحا مستجيبا مستجابالی قد رحمتنی ও غفرت لی

অর্থ: "হে আল্লাহ! তুমি আমার অবস্থান সম্পর্কে অবগত। আমার প্রয়োজনও তোমার অনবগত নয়। সুতরাং আজ রাতের মধ্যে আপনি নিজের পক্ষ থেকে আমার সংশোধন করে দিন। আমাকে আপনার সত্ত্বা হতে দলীল ও প্রমাণ গ্রহণকারী বানান। আমার দোয়া কবুল করুন। আমাকে দোয়া কবুলযোগ্য ব্যক্তি বানান। নিঃসন্দেহে আপনি আমার প্রতি দয়া করেছেন এবং আমার গুনাহসমূহ ক্ষমা করুন।"

অতঃপর নামায শেষে এভাবে দোয়া করতেন:

اللهم اني لا ارى شيئا من امر الدنيا يدوم ولا ارى حالا فيها يستقيم فاجعلني انطق فيها بعلم ও اصمت فيها بحلم -

অর্থ: "হে আল্লাহ! আমি দুনিয়ার কোনো বস্তুকে স্থায়ী ও অবিনশ্বর বলে মনে করি না। দুনিয়ার কোনো অবস্থাও স্থায়ী পাই না। তাই আপনি আমার জন্য দুনিয়া এমন বানিয়ে দিন যে, হয়ত আমি আপনার নেয়ামতসমূহ বয়ান করতে থাকব অথবা বিজ্ঞতা হিসেবে নীরবতা পালন করব।"

হযরত উমর রা. আরও যে দোয়া করতেন, তা হলো-

اللهم لا تكثر لي من الدنيا فاطغى ولا تقل لى منها فانسي فانه ما قل ও كفى خير مما كثر والهي

অর্থ: “হে আল্লাহ! আমাকে এত বেশি দুনিয়া দিবেন না, যা আমাকে অবাধ্য বানায়। দুনিয়ার নেয়ামত এত স্বল্প করবেন না, যার কারণে আমি আপনার স্মরণ থেকে গাফেল হয়ে যাই। কেননা, যে বস্তু স্বল্প হলেও প্রয়োজন ও চাহিদা পুরা করে তা ঐ অধিক হতে ভাল, যা বিপদগামী করে।”

ফন্ট সাইজ
15px
17px