📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদ সবচেয়ে মর্যাদার আমল

📄 তাহাজ্জুদ সবচেয়ে মর্যাদার আমল


ওয়াহাব বিন মুনাব্বেহ রহ. বলেন : أشرف اعمال المؤمن التهجد و قيام الليل -

অর্থ : "মু'মিনের সবচেয়ে মর্যাদার আমল হলো তাহাজ্জুদ পড়া এবং রাত জাগরণ করে ইবাদত করা।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদ হীনকে সম্মানিত এবং নীচকে উন্নত করে

📄 তাহাজ্জুদ হীনকে সম্মানিত এবং নীচকে উন্নত করে


ওয়াহাব বিন মুনাব্বেহ রহ. বলেন : قيام الليل يشرف به الوضيع و يعز به الذليل وصيام النهار يقطع عن صاحبه الشهوات، وليس للمؤمن راحة دون دخول الجنة -

অর্থ : "তাহাজ্জুদ নামায হীন ব্যক্তিকে সম্মানিত করে, নিচুকে উন্নত করে। এমনিভাবে দিনের নফল রোযা রোযাদারের কুপ্রবৃত্তিকে মিটিয়ে দেয়। মু'মিনের প্রকৃত শান্তি হাসিল হবে জান্নাতে প্রবেশ করার পর; এর পূর্বে নয়।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদে দীর্ঘ কিয়ামে আবেদদের প্রশান্তি

📄 তাহাজ্জুদে দীর্ঘ কিয়ামে আবেদদের প্রশান্তি


হযরত ইয়াযিদ রকাশী রহ. তাঁর মাওয়ায়েজে বলেন : بطول التهجد تقر عيون العابدين، وبطول الظمأ تفرح قلوبهم عند لقاء الله عز وجل -

অর্থ : "তাহাজ্জুদে দীর্ঘ কিয়ামে আবেদদের চোখ ঠাণ্ডা তথা তাদের আত্মপ্রশান্তি অর্জিত হয়। আর দীর্ঘ সময়ের পিপাসায় তাদের অন্তর খুশি হবে প্রভুর সঙ্গে সাক্ষাতকালে।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 কুরআনের সুবাদে ‘সকীনা’ অবতরণ

📄 কুরআনের সুবাদে ‘সকীনা’ অবতরণ


হযরত বারা ইবনে আযেব রা. বলেন:

بينا رجل يصلى بالليل وفى الدার فرস حصান مربوط فجعل الفرس ينفر و جعل ينظر فلا يرى شيئا، فجعل يفزع، فاصبح فأتى النبي صلى الله عليه وسلم فذكر ذلك له فقال تلك السكينة تنزل للقرآن -

অর্থ: "একবার এক ব্যক্তি রাতে তাহাজ্জুদ নামাযে লিপ্ত ছিল। ঘরে তার ঘোড়াও বাঁধা ছিল। হঠাৎ ঘোড়া সন্ত্রস্থ হয়ে ওঠে। সে এদিক-ওদিক তাকায় কিন্তু কিছুই তার নজরে পড়ে না। এতে লোকটি আরও ঘাবড়ে যায়।

সকাল হলে লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে এবং সব বৃত্তান্ত খুলে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: সেটি 'সকীনা' ছিল, যা কুরআন তেলাওয়াত করার কারণে অবতীর্ণ হয়েছিল।" 'সকীনা' আল্লাহর মাখলুকাতের একটি মাখলুক। এতে আত্মপ্রশান্তি, চিত্তের স্থিরতা এবং খোদায়ী রহমত থাকে। ফেরেশতাসহ তা অবতীর্ণ হয়। যে স্থানে কুরআন শরীফ তেলাওয়াত হয় সেখানে এবং তেলাওয়াতকারীর প্রতি সকীনা অবতীর্ণ হয়। রহমত নাযিল হয়। ফেরেশতারা কুরআন শোনার জন্য সেখানে আগমন করে।

ফন্ট সাইজ
15px
17px