📄 তাহাজ্জুদ গুজারদের অবস্থা
উমর বিন যর তার পিতার সূত্রে বর্ণনা করেন যে, বুযুর্গদের থেকে আমি এই বর্ণনা পেয়েছি যে:
ان العبد اذا قام من الليل للصلاة لم يسمعه شيئ من خلق الله الا استحلى تهجده فدعاله بخير قال : وان سكان الهواء و جنان البيوت يستمعون لقرائته ويصلون بصلاته، وإن ليله تلك لتوصى به الليلة المستقبلة فتقول : كونى عليه خفيفة و تيقظيه لساعته، فنعم الصاحب و নعم الناظر لنفسه، وان البر ليتনাثر على رأسه إذا هو قام الى التهجد
অর্থ: "মু'মিন বান্দা যখন রাতে তাহাজ্জুদ নামায পড়ার জন্য জাগ্রত হয়, তখন আল্লাহর মাখলুকের মধ্যে যে কেউ তার তেলাওয়াত এবং কুরআন পড়া শোনে, তার জন্য সে মঙ্গলের দোয়া করে এবং তার তাহাজ্জুদ নামায ও তেলাওয়াত হতে স্বাদ অনুভব করে।"
তিনি আরও বলেন: "খোলা ময়দানে অবস্থানরত মাখলুক এবং ঘরে অবস্থানরত জিনরা তার কেরাআত শুনে এবং তার মুক্তাদী হয়ে নামায পড়ে। সে রাত পরবর্তী রাতকে ওসিয়ত করে বলে: ১. তার জন্য সহজ হবে। ২. তাকে নির্ধারিত সময়ে ঘুম হতে জাগিয়ে দিবে। কেননা সে ভাল মানুষ। যে নিজের জন্য নাজাত চায়, সে ভাল মানুষই হয়। যখন সে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামায পড়তে থাকে, তখন নেকীগুলো তার মাথার উপরে ছড়িয়ে দেয়া হয়।"
📄 নামায সমস্ত ইবাদতের সর্দার
হযরত আমর বিন দীনার রহ. বলেন, পূর্ববর্তী বড়জনদের মধ্যে এ কথা সর্বজনবিদিত ছিল যে : الصلوة رأس العبادة
অর্থ : 'নামায ইবাদতের মূল এবং সর্দার।"
📄 তাহাজ্জুদ সবচেয়ে মর্যাদার আমল
ওয়াহাব বিন মুনাব্বেহ রহ. বলেন : أشرف اعمال المؤمن التهجد و قيام الليل -
অর্থ : "মু'মিনের সবচেয়ে মর্যাদার আমল হলো তাহাজ্জুদ পড়া এবং রাত জাগরণ করে ইবাদত করা।"
📄 তাহাজ্জুদ হীনকে সম্মানিত এবং নীচকে উন্নত করে
ওয়াহাব বিন মুনাব্বেহ রহ. বলেন : قيام الليل يشرف به الوضيع و يعز به الذليل وصيام النهار يقطع عن صاحبه الشهوات، وليس للمؤمن راحة دون دخول الجنة -
অর্থ : "তাহাজ্জুদ নামায হীন ব্যক্তিকে সম্মানিত করে, নিচুকে উন্নত করে। এমনিভাবে দিনের নফল রোযা রোযাদারের কুপ্রবৃত্তিকে মিটিয়ে দেয়। মু'মিনের প্রকৃত শান্তি হাসিল হবে জান্নাতে প্রবেশ করার পর; এর পূর্বে নয়।”