📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 অধিক সওয়াবের আমল

📄 অধিক সওয়াবের আমল


দুইটি আমলের সওয়াব অতি বেশি। এ প্রসঙ্গে হযরত হাসান বসরী রহ.-এর উক্তি স্মরণীয়। তিনি বলেছেন:

ما نعلم عملا أشد من مكابدة هذا الليل ونفقة المال -

"নিয়মিত রাত জাগরণ এবং আল্লাহর রাস্তায় সমস্ত মাল ব্যয় করা অপেক্ষা অধিক কষ্টকর ও সওয়াবের আমল আর আছে বলে আমরা জানি না।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 মধ্যরাতের নামাযের ফযিলত

📄 মধ্যরাতের নামাযের ফযিলত


মধ্যরাতের জাগরণ ও নামায কেয়ামতের দিন নূর হয়ে ফায়দা দিবে। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আবুল হুজাইল রহ. বলেন:

قيام العبد في جول الليل إلى الصلوة نور له يسعى بين يديه يوم القيامة -

অর্থ: "মধ্যরাতে নামাযের জন্য বান্দার উঠা, তার জন্য নূর স্বরূপ, যা কেয়ামতের দিন তার সামনে সামনে থাকবে।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদের দ্বারা জিনরাও খুশি হয়

📄 তাহাজ্জুদের দ্বারা জিনরাও খুশি হয়


রাতে ইবাদতের জন্য ঘুম থেকে উঠা এবং তাহাজ্জুদ নামাযের অনেক ফায়দা রয়েছে। জিন জাতিও এতে খুশী হয়। এ প্রসঙ্গে এক দীর্ঘ বক্তব্যে হযরত শাহর বিন হাওশার রহ. বলেন:

ا ذا قام العبد من الليل تبشبشت له الأرض واستنار له موضع مصلاه ও فرح به عمار داره من مسلمى الجن فاستمعوا لقرائته وامنوا على دعائه، فاذا انقضت عنه ليلة أوصت به الليلة لمستأنفه، فقالت : كونى عليه خفيفة نبهية لساعته واحمى طول سهره إذا নাম الباطلون على فرشهم، ثم تتولى عنه ليلته تلك وتسلمه إلى النهار، وتقول له عند فراقها اياه استودعك الذي استعملك فى بطاعته و جعلنى لك في القيامة شهيدا قال: ويقول له النهار في اخره مثل ذلك

অর্থ: "বান্দা রাতে যখন তাহাজ্জুদ নামাযের জন্য ওঠে তখন- ১. সারা দুনিয়ায় খুশির প্রবাহ ছড়িয়ে পড়ে। ২. যে স্থানে দাঁড়িয়ে নামায পড়ে সে স্থানটি আলোকময় ও ঝলমলে হয়ে যায়। ৩. তার বাড়িতে যেসব মুসলমান জিনরা থাকে তারা খুশি হয়ে যায়। ৪. সে নামাযে কুরআন পড়লে জিনরা তা শুনতে থাকে। ৫. সে দোয়া করলে জিনরা 'আমীন আমীন' বলে। ৬. একটি রাত শেষ হলে সে রাত আগত নতুন রাতকে উপদেশ ছলে বলে : ক. তার জন্য হাল্কা ও সহজ হয়ে যাবে। খ. ইবাদতের নির্দিষ্ট সময়ে তাকে জাগিয়ে দিবে। গ. তার দীর্ঘ রাত জাগরণের উপর দয়া করবে, যখন বড় বড় নিকৃষ্ট লোকেরা ঘুমে বিভোর থাকে।

যখন সে রাত চলে যায় এবং আগামী দিন আসে, তখন রাত ঐ লোককে দিনের হাতে সোপর্দ করে বিদায়ের সময় তাকে বলে: আমি তোমাকে ঐ সত্ত্বার হেফাজত ও নিরাপত্তার বলয়ে অর্পণ করছি, যিনি তোমাকে তাঁর আনুগত্যে বহাল রেখেছেন এবং আমাকে তোমার জন্য কেয়ামতের দিন সাক্ষী বানিয়েছেন। এমনিভাবে ঐ দিনটিও যখন বিদায় নেয়, তখনও সে এমনটি বলে যায়।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 রাতে উঠা ও তাহাজ্জুদ পড়া মু'মিনদের মর্যাদার কারণ

📄 রাতে উঠা ও তাহাজ্জুদ পড়া মু'মিনদের মর্যাদার কারণ


হযরত হাসান বসরী রহ. উচ্চস্তরের বুযুর্গ ছিলেন। হযরত হরব বিন সুরাইজ রহ. বলেন, আমি হযরত হাসান বসরী রহ.-কে বলতে قيام الليل شرف المؤمن، وعزهم الاستغناء عما في ايدى الناس : শুনছি

অর্থ : “রাত জেগে ইবাদত-বন্দেগী করা মু'মিনদের মর্যাদার কারণ। আর তাদের ইজ্জত ও গর্বের কারণ হলো, মানুষের ধন-সম্পদ হতে অমুখাপেক্ষিতা।”

ফন্ট সাইজ
15px
17px