📄 গভীর রাতে নামায আদায়
হযরত আব্দুল্লাহ বিন আমর রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
يَا أَيُّهَا النَّاسُ أَفْسُوا السَّلامَ ، وَأَطْعِمُوا الطَّعَامَ ، وَصِلُوا الأَرْحَامَ ، وَصَلُّوا وَالنَّاسُ نِيَامٌ ، تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلامٍ -
অর্থ: "১. তোমরা (ক্ষুধার্তকে) খাদ্য খাওয়াবে। ২. সালামের ব্যাপক প্রচার-প্রসার করবে। ৩. মানুষ যখন ঘুমে বিভোর থাকে অর্থাৎ গভীর রাতে নামায পড়বে। তাহলে তোমরা সহজে ও নিরাপদে জান্নাতে প্রবেশ করবে।"
📄 কেয়ামতের দিন তোমাদের পাথেয় কী হবে?
হযরত সিররী বিন মুখল্লাদ রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রা.-কে বলেন:
یا ابا ذر! لو أردت سفرا لأعددت له عدته، فكيف بسفر طريق يوم القيامة؟ ألا أنبئك يا أبا ذر بما ينفعك ذلك اليوم؟ قَالَ : بلى بأبي و أمي قَالَ : صم يوما شديدا حره يوم النشور، وصل ركعتين في ظلمة الليل لوحشة القبور، وحج حجة لعظام الأمور، وتصدق بصدقة على مسكين أو كلمة حق تقولها أو كلمة سوء تسكت عنها -
অর্থ: "হে আবু যর! তুমি কোথাও সফরের ইচ্ছা করলে বিরাট প্রস্তুতি নাও, তো কেয়ামতের সফরের কী প্রস্তুতি নিবে? হে আবু যর! আমি কি তোমাকে বলব না যে, সেদিন কোন জিনিস তোমাকে বেশি উপকার দিবে? তিনি জবাবে বলেন, আমার পিতা-মাতা আপনার উপর কুরবান হোক। অবশ্যই আপনি তা বলে দিন। তখন নবীজী বলেন:
অর্থ: "১. কেয়ামতের দিনের জন্য কঠিন গরমের দিন রোযা রাখ। ২. কবরের এককীত্ব ঘুচাবার জন্য রাতের অন্ধকারে দু'রাকাত নামায পড়। ৩. বড় বড় কাজের জন্য ফরজ হজ আদায় কর। ৪. গরীব-মিসকীনকে সদকা দাও। ৫. অথবা কোনো সত্য কথা বলে দাও। ৬. অথবা কোনো মন্দ কথা হতে নিজের জবানকে নীরব রাখ।"
📄 দীর্ঘ রাত জাগরণের প্রতিদান কী?
মুহাম্মদ বিন কাছীর রহ. হযরত ইমাম আওয়ারী রহ. হতে বর্ণনা করেন যে, তিনি বলেন:
بلغنى انه من اطال قيام الليل خفف الله عنه يوم القيامة -
অর্থ: "আমার নিকট এ হাদীস পৌঁছেছে যে, যে ব্যক্তি দীর্ঘ রাত জাগরণ করবে অর্থাৎ রাতে উঠে দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদসহ অন্যান্য ইবাদত করবে, আল্লাহ তা'আলা কেয়ামতের দিন তার উপর কঠোরতা কম করবেন।"
📄 আল্লাহর নিকট সর্বোচ্চ প্রিয় আমল কী?
হযরত মুয়াবিয়া বিন কুররা রহ. বলেন, আমি একদিন হযরত হাসান বসরী রহ.-এর কাছে গেলাম, তখন তিনি স্বীয় খাটে হেলান দিয়ে বসা ছিলেন। আমি বললাম:
يا أبا سعيد أي الأعمال أحب إلى الله؟ قال : الصلوة في جوف الليل والناس نيام -
অর্থ: হে আবু সাঈদ! কোন আমল আল্লাহর নিকট বেশি প্রিয়? জবাবে তিনি বলেন: الصلوة في جوف الليل والناس نيام রাতের মধ্যভাগের নামায, যখন সারা জগত ঘুমে বিভোর থাকে।