📄 হাদীসের ব্যাখ্যা
এ হাদীস থেকে জানা যায় যে, তাহাজ্জুদ এবং রাতে উঠার ধারা পূর্ববর্তী উম্মতদের মধ্যেও অব্যাহত ছিল এবং এটি একটি প্রাচীন রীতি।
-মুনাবী রহ. রাতে উঠার ফযিলত ও লাভ সম্পর্কে ইবনুল হাজ্জ রহ. বলেন, রাতে উঠার মধ্যে এমন কয়েকটি ফায়েদা রয়েছে যা অন্য আমলে নেই। আর তাহলো-
১. গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয়, যেমনভাবে ঝড়ো হাওয়া শুষ্ক পাতাকে গাছ থেকে বিচ্ছিন্ন করে।
২. কবরকে নূরের আলোয় ঝলমলে করে।
২. তাহাজ্জুদগুজার বান্দার চেহারাকে উজ্জ্বল ও জ্যোতির্ময় করে।
৩. অলসতা-অবসাদ দূর করে।
৪. দেহে সতেজতা ও উৎফুল্লতা বৃদ্ধি করে শরীরকে চাঙ্গা করে।
৫. পৃথিবীবাসী আসমানকে যেমন তারা ঝলমলে দেখে, ঠিক তেমনি ফেরেশতারা তাহাজ্জুদ নামায আদায়কারীর স্থানকে আলো ঝলমলে দেখে।