📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 শয়তানের গিরার দ্বারা উদ্দেশ্য

📄 শয়তানের গিরার দ্বারা উদ্দেশ্য

শয়তানের গিরার দ্বারা উদ্দেশ্য : এখানে শয়তানের গিরা বলতে কি বুঝানো হয়েছে- তা নিয়ে উলামাদের মধ্যে বিভিন্ন মত রয়েছে।

(১) কেউ কেউ বলেন, এখানে বাস্তবেই গিরা উদ্দেশ্য। যেমন জাদুকররা গিরা দেয়। ইবনে মাজার এক রেওয়ায়েতে আছে যে, প্রত্যেক মানুষের মাথায় একটি রশি থাকে, যাতে তিনটি গিরা হয়।
(২) আর কেউ কেউ গিরা দেয়াকে রূপক হিসেবে নিয়েছেন। তারা বলেন, গিরা বলতে অলসতা উদ্দেশ্য। যেমন ইবনে মালেক বলেন, গিরা দ্বারা উদ্দেশ্য অলসতার গিরা অর্থাৎ অলসতার কারণ হয়।
(৩) আর কেউ কেউ বলেন, এখানে ধোঁকা উদ্দেশ্য। অর্থাৎ শয়তান অন্তরে এ ধোঁকা দেয় যে, রাত এখনও বহু বাকী আছে, শুয়ে থাকো।

টিকাঃ
১৭. বুখারী, মুসলিম, মেশকাত-১০৯।

এখানে শয়তানের গিরা বলতে কি বুঝানো হয়েছে- তা নিয়ে উলামাদের মধ্যে বিভিন্ন মত রয়েছে।
(১) কেউ কেউ বলেন, এখানে বাস্তবেই গিরা উদ্দেশ্য। যেমন জাদুকররা গিরা দেয়। ইবনে মাজার এক রেওয়ায়েতে আছে যে, প্রত্যেক মানুষের মাথায় একটি রশি থাকে, যাতে তিনটি গিরা হয়।
(২) আর কেউ কেউ গিরা দেয়াকে রূপক হিসেবে নিয়েছেন। তারা বলেন, গিরা বলতে অলসতা উদ্দেশ্য। যেমন ইবনে মালেক বলেন, গিরা দ্বারা উদ্দেশ্য অলসতার গিরা অর্থাৎ অলসতার কারণ হয়।
(৩) আর কেউ কেউ বলেন, এখানে ধোঁকা উদ্দেশ্য। অর্থাৎ শয়তান অন্তরে এ ধোঁকা দেয় যে, রাত এখনও বহু বাকী আছে, শুয়ে থাকো।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 আল্লাহপাকের অবতরণের ব্যাখ্যা

📄 আল্লাহপাকের অবতরণের ব্যাখ্যা

আল্লাহপাকের অবতরণের ব্যাখ্যা : ইবনে হাজার, ইমাম মালেক রহ. এবং অন্যান্যরা এর ব্যাখ্যা তিনভাবে করেছেন। তাঁরা বলেন, আল্লাহ অবতরণ করেন মানে-

(১) আল্লাহর হুকুম অবতীর্ণ হয়,
(২) আল্লাহর বিশেষ রহমত অবতীর্ণ হয়,
(৩) আল্লাহর ফেরেশতা অবতরণ করেন।

দরিদ্র নয়, অত্যাচারী নয় অর্থাৎ আমি দরিদ্র নই যে, তাঁর ঋণ শোধ করতে পারব না এবং অত্যাচারী নই যে, ক্ষমতা থাকা সত্ত্বেও তার ঋণ শোধ করব না।

টিকাঃ
১৮. মেশকাত-১০৯।

ইবনে হাজার, ইমাম মালেক রহ. এবং অন্যান্যরা এর ব্যাখ্যা তিনভাবে করেছেন। তাঁরা বলেন, আল্লাহ অবতরণ করেন মানে-
(১) আল্লাহর হুকুম অবতীর্ণ হয়, (২) আল্লাহর বিশেষ রহমত অবতীর্ণ হয়, (৩) আল্লাহর ফেরেশতা অবতরণ করেন。
দরিদ্র নয়, অত্যাচারী নয় অর্থাৎ আমি দরিদ্র নই যে, তাঁর ঋণ শোধ করতে পারবো না এবং অত্যাচারী নই যে, ক্ষমতা থাকা সত্ত্বেও তার ঋণ শোধ করব না।

টিকাঃ
১৮. মেশকাত-১০৯।

ফন্ট সাইজ
15px
17px