📘 বিয়ে অর্ধেক দ্বীন > 📄 বাল্যবিয়ে নিয়ে দুই শয়তানের গোপন পরামর্শ!

📄 বাল্যবিয়ে নিয়ে দুই শয়তানের গোপন পরামর্শ!


দুই শয়তান নিজেদের মধ্যে বলছে:
আমাদের নতুন শ্লোগান হলো- যেখানেই থাকুন না কেন, শিশুবিবাহ ঠেকান।
- বস, আগে না বাল্য বিবাহ কইতেন? এখন দেহি 'শিশু'। পাঁচ ছয় বছরের কাউরে কেউ কি বিয়া দেয়নি?
দূর... তোর বুদ্ধি এখনো পাকেনি। তুই শিশুই রইয়া গ্যাছস। আসলে আমগো মূল কাম অইল মুসলিম জনসংখ্যা বাড়তে না দেওয়া। হেললাইগা আমগো অনেক দীর্ঘমেয়াদী চিন্তা আছে। ১৮-এর নিচে 'শিশু' কইলে বেশি সহজ অয় কামডা।
কিন্তু এদের মাঝে ব্যভিচার-যিনা, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তো আপনি কমানোর অপশন্স না দিয়া অশ্লীলতা, প্রেমের সবক, পতিতা চরিত্রদের সেলিব্রেটি বানায়া তাদের বিয়ার ইচ্ছা আরও বাড়ায়া দিতাছেন, তাইলে এইডা হিতে বিপরীত ঐয়া গেল না?
বললাম তো, আমগো মূল কাম মুসলিম জনসংখ্যা কমানো। এহন ধর, মুসলিমদের সন্তানদের মধ্যে যিনা-ব্যভিচার বাড়লো, তাদের ঈমান-আমল শেষ! এরপর ধর এদের এইট্স, গনোরিয়া-টনোরিয়াসহ বিভিন্ন রোগে মইরা সাবাড় বা ভবিষ্যৎ শেষ! এরপর ধর এরা বেশি বয়সে বিয়া করলো। বাচ্চা নিল। বাচ্চাগুলা অটিজম, সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হইল (কী মজা!)। ক্যারিয়ার টেরিয়ারের লালচ দেহাইয়া এদের এনিহাউ আমরা বুঝাইতাম পারছি—বাচ্চা মানে ঝামেলা। তা এখন এর মাঝে কেউ প্রেম-টেম, আকাম-কুকাম যাই করুক। শিশু মনে এগুলো হয়ে যেতেই পারে। আর শিশুর জন্য 'হ্যাঁ' বলার শ্লোগান দিয়া ব্যাপারগুলা স্বাভাবিক বানায়া দিতাছি।
বহুত আচ্ছা! হেললাইগাই তো আপনি বড় শয়তান। হি হি হি।

📘 বিয়ে অর্ধেক দ্বীন > 📄 একটি বাস্তবমুখী শিক্ষনীয় গল্প

📄 একটি বাস্তবমুখী শিক্ষনীয় গল্প


ঘটনা: ১
দোস্ত জানিস? করিম চাচা নাকি তার ১৬ বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে...।
দোস্ত, বলিস কি? এটা তো জঘন্য অপরাধ, চল এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি।
ঠিক বলেছিস, চল চেয়ারম্যান সাহেবকে জানাই।
অতঃপর এলাকার মাতব্বরদের হস্তক্ষেপে বিয়ে পন্ডুল।

ঘটনা: ২
দোস্ত জানিস? করিম চাচার কলেজ পড়ুয়া মেয়েটা নাকি প্রেম করে...।
দোস্ত, মেয়ের বয়স যেনো কত?
১৬ চলছে মনে হয়...।
দোস্ত, ওহহ! তাহলে তো প্রেম করবেই, এটাই তো প্রেম করার বয়স, সমস্যা কি?

ঘটনা: ৩
দোস্ত জানিস? ঘটনাতো একটা ঘটে গেলো, ছি ছি! বলতেও আমার লজ্জা লাগতেছে, মেয়েটা এমন কাজ করতে পারলো?
দোস্ত, আরে ঘটনা কি আগে বল।
আরে ঐ যে করিম চাচার কলেজ পড়ুয়া মেয়েটা প্রেম করতো যে, সে নাকি এখন প্রেগন্যান্ট।
দোস্ত, আরে আমি আগেই জানতাম মেয়েটা এমন খারাপ, এসব মেয়েদের জন্যই সমাজের আজ এই অবস্থা, নাহহহ! মুখ দেখানোর আর জায়গা রাখলোনা। এদের মা-বাপ গুলাই বা কেমন? একটা মেয়েকে ঠিকভাবে রাখতে পারলোনা, এমন মা-বাপের মরে যাওয়া উচিৎ...।
হ্যাঁ, এটাই আমাদের সমাজ, এই সমাজ আপনাকে ভালো কাজে বাধা দিবে, খারাপ কাজে উৎসাহিত করবে, ফলাফলস্বরুপ খারাপ পরিণতিতে ধিক্কার দিবে।
এরা আপনাকে সরাসরি হত্যা করবেনা, কিন্তু বেঁচে থাকার সমস্ত রাস্তা বন্ধ করে দিবে।
যেই বয়সটা মেয়ের বিয়ের জন্য সবচে' উপযুক্ত ছিলো, সেই বয়সে তাকে বিয়ে দিতে বাধা দিবে, পরে তাকে সমাজ নষ্টার পরিচয় দিবে।
সবকিছু হারিয়ে করিম চাচারা যখন নিজেদের এই পৃথিবীর অযোগ্য মনে করে পৃথিবীর মায়া ত্যাগ করবে, তখন এরা জানাজায় দাঁড়িয়ে বলবে—করিম মিয়া কেমন ছিলো? ভালো ছিলো, ভালো ছিলো, ভালো ছিলো বলে মুখে ফেনা তুলবে। হায়রে পতি, হায়রে কর্ণধার, হায়রে সমাজ। একদিন এর জবাব দিতেই হবে।

📘 বিয়ে অর্ধেক দ্বীন > 📄 বাল্যবিয়ে বন্ধ নয় বরং বাল্য প্রেম-ভালোবাসার নষ্টামি বন্ধ করুন

📄 বাল্যবিয়ে বন্ধ নয় বরং বাল্য প্রেম-ভালোবাসার নষ্টামি বন্ধ করুন


নাস্তিক, নারীবাদী পতিতাদের প্রভু আমেরিকা-ইউরোপ ওপেন সেক্সের দেশ। তাদের বিবাহের আইন ১৪-১৬ হলে বাংলাদেশে ১৮ বছর কেনো? বাংলাদেশে প্রতিদিন জিনার কারণে কয়েক ডজন জারজ নবজাতক শিশু ডাস্টবিন, নদী- নালায় ফেলে হত্যা করা হয়। বর্তমান মোবাইলের কারণে কথিত প্রেম ভালোবাসা পানির মত সহজ হয়ে গিয়েছে। নিচে কিছু দৈনিক নিউজ পেপার দেখুন, কিভাবে জিনার শিশুকে হত্যা করা হচ্ছে।
১। কুড়িগ্রাম জেলা সংবাদদাতা: জেলার পুরাতন রেলস্টেশন এলাকার রাস্তার পাশে একটি ডাস্টবিন থেকে এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় ওই নবজাতককে উদ্ধার করেন স্থানীয় দুই ব্যক্তি।
লিঙ্ক : www.dailyinqilab.com/article/13900/কুড়িগ্রামে-ডাস্টবিনে-নবজাতক/
২। নারায়ণগঞ্জ : ৮ এপ্রিল ২০১৭। ভূমিষ্ট হয়েই ডাস্টবিনে জায়গা হয়েছে এক নবজাতক কন্যার।
লিঙ্ক : www.banglanews24.com/national/news/bd/566304.details/
৩। ডাস্টবিনে নবজাতক : ৩০ ডিসেম্বর ২০১৬। ফুটফুটে একটি নবজাতক শিশু ঘুমিয়ে আছে। মায়ের প্রশান্তির আঁচলে নয়, ডাস্টবিনে। মানুষরুপি কোন পিশাচ তাকে ফেলে যায় রাজধানীর ইস্কাটন গার্ডেনের অফিসার্স কোয়ার্টারের সামনের ডাস্টবিনে।
লিঙ্ক: http://www.amar-sangbad.com/bangladesh/articles/36302/
৪। অবৈধ সম্পর্ক; রাজধানীতে প্রায়ই মিলছে নবজাতকের লাশ!
লিঙ্ক: www.thakurgaoerkhabor.com/অবৈধ-সম্পর্ক-রাজধানীতে-প/

আওয়ামীলীগ, বিএনপি রাজনীতিবিদরা, নাস্তিকরা ও প্রথম আলোর সুশীলরা কি জানে! ইউরোপ আমেরিকায় তাদের প্রভু রাষ্ট্রগুলোতে মেয়েরা ১৮ বছরের নীচেও বিয়ে করতে পারে? যেসব সুশীল গোষ্ঠী 'আধুনিকতা'র দোহাই দিয়ে বাল্য বিবাহের বিরোধিতা করছে, তাদের উচিত হবে ইউরোপ-আমেরিকায় তাদের প্রভুরাষ্ট্রগুলোতে মেয়েদের সর্বনিম্ন বিয়ের বয়স কত, তা ইন্টারনেট ব্যবহার করে জেনে নেয়া। উইকিপিডিয়ার একটি আর্টিকেলে ইউরোপের দেশগুলোর সর্বনিম্ন বিয়ের বয়সের তালিকা দেয়া হয়েছে। তাতে রয়েছে-আমেরিকার বিভিন্ন রাজ্যে ১২, ১৩, ১৪, ১৫ বছরের মেয়ে বিবাহ দেওয়ার আইন আছে।
১. অস্ট্রিয়ায় মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮, কিন্তু কোর্টের অনুমতিতে ১৬ বছর বয়সেও বিয়ে হতে পারে।
২. বেলজিয়ামে আদালতের অনুমতিতে ১৮ বছর বয়সের কমে বিয়ে হতে পারে।
৩. বুলগেরিয়ায় আদালতের অনুমতিতে ১৬ বছর বয়সে বিয়ে হতে পারে।
৪. ডেনমার্কে রাজার অনুমতিতে ১৫ বছর বয়সেও বিয়ে হতে পারে।
৫. ফ্রান্সে পিতা-মাতার সম্মতিতে ১৮ বছরের নীচে বিয়ে হতে পারে।
৬. জার্মানিতে আদালত ও পিতা-মাতার ইচ্ছায় ১৬ বছর বয়সে বিয়ে হতে পারে।
৭. ইটালিতে আদালতের অনুমতিতে ১৬ বছর বয়সে বিয়ে হতে পারে।
উইকিপিডিয়ায় বলা হয়েছে, আমেরিকায় বহু স্টেটে মেয়েরা কোর্টের অনুমতি নিয়ে কম বয়সে বিয়ে করে। সূত্র: http://googl/N2DLSB
এছাড়াও পৃথিবীর অনেক দেশে বিবাহের কোন সর্বনিম্ন বয়স নাই, যার যখন ইচ্ছা সে বিবাহ করতে পারবে ও দিতে পারবে। উপরের লিঙ্কে বিস্তারিত তথ্য আছে। তাহলে আমাদের দেশে কেন ১৮-এর আগে বিয়েতে বাধা দেয়া হয়?

📘 বিয়ে অর্ধেক দ্বীন > 📄 ১৮ বছরের নিচে বিয়ে থামান, কিন্তু ১২ বছরের মেয়েকে পতিতাবৃত্তির লাইসেন্স দেন কেন?

📄 ১৮ বছরের নিচে বিয়ে থামান, কিন্তু ১২ বছরের মেয়েকে পতিতাবৃত্তির লাইসেন্স দেন কেন?


বাল্যবিয়ে নাকি বাংলাদেশের আইনত নিষিদ্ধ। একজন নারী-পুরুষ পরস্পর সম্মতিতে বৈধ উপায়ে বিয়ে করবে, এটা মানতে পারেন না বাংলাদেশ সরকার। কিন্তু এই সরকার-ই কিন্তু ১৮ বছরের নিচে বহু নারীকে পতিতাবৃত্তির লাইসেন্স দেয়। বাংলাদেশের সংবিধানে বড় করে লেখা আছে—গণিকাবৃত্তি নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। অনুচ্ছেদ: ১৮-এর ২।
কিন্তু তারপরও সরকার অনুমোদিত বাংলাদেশে ১৪ থেকে ১৮টি গণিকা বা পতিতালয় আছে। এসব যৌনপল্লীতে সরকার অনুমোদিত লাইসেন্সধারী পতিতা রয়েছে। মজার বিষয় হচ্ছে, এসব লাইসেন্সধারী পতিতাদের একটি বড় অংশ হচ্ছে ১৮ বছরের নিচে। এরা নোটারি পাবলিকের মাধ্যমে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের থেকে লাইসেন্স নিয়ে কাজ করছে। যে ম্যাজিস্ট্রেট ১৮ বছরের নিচে বিয়েতে বাধা দেয়, সেই ম্যাজিস্ট্রেট ১২ বছরের মেয়েকে ১৮ বছর বানিয়ে লাইসেন্স বানিয়ে দেন। বিভিন্ন জরিপে ম্যাজিস্ট্রেটদের এসব কিছু ফাঁস হয়।

The Global March Against Child Labour -এর হিসেব মতে, বাংলাদেশে ১৮ বছরের নিচে পতিতার সংখ্যা প্রায় ২০ হাজার। ২০০৫ সালে মার্কিন সরকারের মানবাধিকার রিপোর্ট অনুসারে অবশ্য ১৮ এর নিচে পতিতার সংখ্যা ছিলো ২৯ হাজারের বেশি। এসব শিশু পতিতারা শরীরবৃদ্ধির জন্য গরু মোটতাজাকরণ ট্যাবলেট খায় এবং দৈনিক গড়ে ১৫-২০ জন পুরুষের সাথে মিলিত হয়।
গত ২০১৬ সালের ৩১শে অক্টোবর ব্রিটেনের ইন্ডিপেনডেন্ট পত্রিকা বাংলাদেশের টাঙ্গাইল জেলার কান্দাপাড়া পতিতাপল্লী নিয়ে একটি রিপোর্ট করে। রিপোর্টে সাংবাদিক জানায়, এ পতিতাপল্লীতে একটি নারী প্রবেশ করে ১২-১৪ বছর বয়সে।
সূত্র: http://ind.pn/2dUUOgO

একটু চিন্তা করে দেখুন, কেউ ফোন করে বললো ১৮ বছর বয়সের নিচে কোন নারীর বিয়ে হচ্ছে, এটা শুনে ইউএনও, ম্যাজিস্ট্রেট দৌড় দিয়ে যায় বিয়ে ভাঙ্গতে। টাঙ্গাইলের ইউএনও ইসরাত সাদমীন দৌড়ে যান মেয়ের বিয়ে ভেঙ্গে দিতে। এরপর ঐ মেয়ের সাথে পোজ দিয়ে ছবি তুলে সেই ছবি দেশজুড়ে ছড়িয়ে কৃতিত্ব জাহির করেন। কিন্তু বিদেশী মিডিয়ায় যখন সেই টাঙ্গাইল জেলার ১৪ বছর বয়সের আসমা, ১৭ বছর বয়সের কাজল, ১৫ বছর বয়সের পাখি, ১৭ বছর বয়সের সুমাইয়া নামক পতিতাদের দেখা যায় খদ্দরকে আলিঙ্গনরত অবস্থায়, তখন এরা কোথায় থাকে? সূত্র: http://bit.ly/2vgGsj3
তখন কেন ইসরাত সাদমীন দৌড়ে যান না। কেন তাদের পতিতালয় থেকে উদ্ধার করেন না। বাল্যবিবাহের বিরুদ্ধে প্রায় আইন প্রয়োগ করা হয়। কিন্তু শিশু পতিতাবৃত্তির বিরুদ্ধে আইন আছে। বিধির ৩৭২, ৩৭৩, ৩৬৪.ক ও ৩৬৬.ক ধারায় বেশ্যাবৃত্তির জন্য অপ্রাপ্ত বয়স্কদের ক্রয় ও বিক্রয়ের শাস্তির বিধান বর্ণিত হয়েছে। এসব আইন অনুসারে দন্ডিত ব্যক্তির ১০-১৪ বছরের জেল হতে পারে। এই আইনগুলো কেন ইসরাত সাদমীন প্রয়োগ করেন না? ইসরাত সাদমীনদের বলতে চাই, বৈধ বিয়ে হলে কেন আপনাদের এত কষ্ট, কেন এত আইন?
আপনাদের আইনগুলো কেন পতিতাপল্লীর শিশু পতিতাদের জন্য বন্ধ থাকে? কেন সেগুলো প্রয়োগ করেন না? জাতি আজ এ প্রশ্নের উত্তর জানতে চায়।

টিকাঃ
১৭ লিখেছেন: Muhammad Shameem

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00