📘 বিতর নামায 📄 পরিশেষে

📄 পরিশেষে


সারকথা হলো,
১) বিতর একটি গুরুত্বপূর্ণ ও ফযীলতপূর্ণ নামায।
২) বিতর নামায ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদাহ্। তা পরিত্যাগ করা কোন মুমিনের জন্য উচিত নয়।
৩) বিতর নামাযের সর্বনিম্ন রাকাত সংখ্যা হচ্ছে ১।
৪) তিন রাকাত বিতর নামায মাগরিবের মত করে আদায় করা বিধিসম্মত নয়।
৫) প্রমাণিত যে কোন দু'আ কুনূত রুকুর আগে বা পরে পড়তে পারবে।
৬) দু'আ কুনূত না জানলে কোন অসুবিধা নেই।
৭) বিতর নামায অনিচ্ছাকৃতভাবে ছুটে গেলে ক্বাযা আদায় করতে পারবে।
৮) বিতর শেষে ইচ্ছা করলে কখনো কখনো দু'রাকাত নামায আদায় করা যায়। কিন্তু সর্বদা করা উচিত নয়।

আমরা এখানে যে আলোচনা উল্লেখ করলাম তা নিতান্তই হাদীছগ্রন্থ সমূহ ও আমাদের পূর্বসূরী উলামাদের কিতাব থেকে গবেষণার ফল। আমাদের এ আলোচনার উপর যদি কারো কোন মন্তব্য বা প্রতিবাদ থাকে, লিখিতভাবে বা সরাসরি আমাদের নিকট তা উপস্থাপন করতে অনুরোধ রইল। আলোচনা ছহীহ হাদীছ মোতাবেক নিরপেক্ষ হলে গ্রহণ করতে প্রস্তুত থাকব।

আল্লাহ্ আমাদের সবাইকে হক পথে পরিচালিত করুন, এবং ছহীহ সুন্নাহ থেকে প্রামণিত যে কোন বিষয় দ্বিধাহীন চিত্তে গ্রহণ ও আমল করার মানসিকতা দান করুন। আমীন।

-: সমাপ্ত:-
সকল প্রশংসা সেই আল্লাহ্ জন্য যার অশেষ মেহেরবানীতে নেক কর্ম সমূহ সম্পন্ন করা সম্ভব হয়।

সংকলন ও গ্রন্থনা:
মুহাঃ আবদুল্লাহ্ আল কাফী লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় দাঈ, জুবাইল দা'ওয়া এন্ড গাইডেন্স সেন্টার (শাওয়াল, ১৪২৭হি: = নভেম্বর ২০০৬ইং)

টিকাঃ
১. বুগইয়াতুল মুতাত্বওয়ে' ৮০ পৃঃ।

📘 বিতর নামায 📄 তথ্যসূত্র

📄 তথ্যসূত্র


১) ছালাতুল মু'মেন- সাঈদ কাহতানী।
২) বুগইয়াতুল মুতাতওয়্যে' ফী ছালাতিত্ তাত্বাওউ- মুহাম্মাদ ওমর বাযমূল।
৩) ছহীহ তারগীব ওয়া তারহীব- শায়খ নাসেরুদ্দীন আলবানী, প্রকাশনাঃ মাকতাবাতুল মাআরেফ, রিয়াদ, ১৪২১ হিঃ।
৪) ফিকুহুস্ সুন্নাহ্, সাইয়েদ সাবেক।
৫) আল মাউসূআ আল ফেকুহিয়‍্যাহ্- হুসাইন আওদাহ্ আল আওয়াইশা, প্রকাশনাঃ দারুস্ ছিদ্দীক, জুবাইল। দ্বিতীয় প্রকাশঃ ১৪২৩ হিঃ।
৬) নায়লুল আওতার- শাওকানী।
৭) নাসবুর রায়া- ইমাম যায়লাঈ হানাফী।
৮) মুন্তকাল আযকার- ডঃ খালেদ আল জুরাইসী, প্রকাশনাঃ আল জুরাইসী ইষ্টঃ। দ্বিতীয় প্রকাশঃ ১৪২৭ হিঃ।
৯) ছালাতু তারাবীহ্- শায়খ নাসেরুদ্দীন আলবানী।
১০) নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর ছলাত সম্পাদনের পদ্ধতি- শায়খ নাসেরুদ্দীন আলবানী, অনুবাদঃ আকরামুজ্জামান, প্রকাশনাঃ ইসলামী ঐতিহ্য সংরক্ষণ সংস্থা, বাংলাদেশ। ২০০২ ইং।
১১) মিশকাতুল মাসাবীহ, শায়খ নাসেরুদ্দীন আলবানী, প্রকাশনাঃ আল মাকতাবুল ইসলামী, বইরুত, ১৪০৫ হিঃ।

ফন্ট সাইজ
15px
17px