📄 চাঁদ দ্বিখণ্ডিত হওয়া
ইমাম বুখারী (রঃ) বর্ণনা করেছেন, নবী করিমের (সাঃ) পবিত্র যুগে চাঁদ দ্বিখন্ডিত হয়ে গিয়েছিল।
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন হুজুরের (সাঃ) যুগে চাঁদ ফেটে দু'ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। প্রিয়নবী (সাঃ) লোকদেরকে বললেন, সাক্ষী থেকো যে, চাঁদ দুই টুকরা হয়ে গেছে।'
আনাস বিন মালিক (রাঃ) বর্ণনা করেছেন, মক্কাবাসী রাসুলে পাকের (সাঃ) নিকট কোন নিশানী দেখানোর দাবী করতো। এজন্য তিনি আল্লাহর নির্দেশে তাদেরকে এই নিশানী দেখালেন যে চাঁদ দুই টুকরা হয়ে গেল।
আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)-এর বর্ণনাতেও নবীর (সাঃ) যুগে মক্কায় অবস্থানকালে চাঁদ দ্বিখন্ডিত হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে।
📄 হাম্মাতাল হাতাব
ওয়ালিদ নিব কাছির আবু বদরস থেকে এবং তিনি হযরত আসমা বিনতে আবি বকর (রাঃ) থেকে বর্ণনা করেছেন, হুজুরে আকরামের ওপর যখন সুরায়ে تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبْ নাযিল হলো তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বিনতে হারব অগ্নিশর্মা হয়ে গেল। ক্রোধান্বিত অবস্থায় সে হুজুরের (সাঃ) অনুসন্ধানে বের হলো। তার হাতে ছিল পাথর এবং সে গান গাচ্ছিল। مُذَمَّمًا أَبَيْنَا وَدِيْنَهُ قَلَيْنَا وَأَمْرَهُ عَصَيْنَا
হুজুর (সাঃ) মসজিদে অবস্থান করছিলেন এবং হযরত আবু বকরও তাঁর পাশে বসে ছিলেন। হযরত আবু বকর এই খোদার দুশমনকে আসতে দেখে বললেন, 'হে আল্লাহর রাসুল! এই হতভাগিনী আসছে। আমি ভয় পাচ্ছি যে সে আপনার গায়ে হাত তুলতে এবং বেয়াদবী করতে পারে। তিনি বললেন, 'চিন্তা করোনা। সে আমাকে দেখতে পাবেনা' এবং তিনি কুরআন মজিদ তিলাওয়াত শুরু করলেন। আল্লাহ তায়ালা কুরআন মজিদে ইরশাদ করেছেন, হে নবী! আপনি যখন কুরআন মজিদ তিলাওয়াতে মশগুল হন তখন আমি আপনার ও আখিরাত অস্বীকারকারীদের মধ্যে স্পষ্ট পর্দা লটকিয়ে দিয়ে থাকি। (সুরায়ে বনি ইসরাইল-৪৫ আয়াত)
উম্মে জমিল এগেিয় এলো এবং হযরত আবু বকরকে (রাঃ) জিজ্ঞেস করলো, আবু বকর তোমার সঙ্গী কোথায়, সে আমাকে গালি দিয়েছে। আবু বকর (রাঃ) তৎক্ষণাৎ জবাব দিলেন, 'এই বাইতুল্লাহর মালিকের কসম। আমার সঙ্গী তোমাকে মোটেই গালি দেয়নি।' একথা শুনে সে ফিরে গেল। হুজুরকে (রাঃ) সে দেখতেই পেলনা এবং একথা বলতে বলতে ঘরে ফিরে গেলো, 'কোরায়েশরা ভালোভাবেই জানে যে আমি তাদের সরদারের কন্যা।'
📄 কোরাইশের সহিফা
ইবনে ইসহাক বর্ণনা করেছেন, "কোরেশের সকল গোত্র বনু হাশেম ও বনু মুত্তালিবের বিরুদ্ধে দস্তাবেজ লিখে কাবা শরীফে লটকিয়ে দিল। তারপর কোরেশের সকলেই বনু হাশেম ও বনু মুত্তালিবের সঙ্গে সামাজিক বয়কট শুরু করলো। সে সময় তারা এক উপত্যকায় চলে গেলেন যাকে শোয়েবে আবি তালিব অথবা আবু তালিবের উপত্যকা বলা হয়ে থাকে।
এই অপ্রচলিত ও নির্যাতনমূলক চুক্তির বিরুদ্ধে কোরেশেরই কিছু মানুষ প্রতিবাদ জানালো। শোয়েবে আবি তালিবে অবরোধমূলক নির্যাতন কালে হিশাম বিন আমর আন-নাজলা বিন হাশেম বিন আবদি মান্নাফের ভ্রাতুষ্পুত্র ছিল। যেহেতু তার পিতা আমর নিব রবিয়া এবং নাজলা বিন হাশেম একই মায়ের পুত্র ছিল। এমনিতে হিশামের বনি হাশিমের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল। এই ব্যক্তি ছিল অত্যন্ত সম্মানিত এবং খোদা তাকে অনেক গুণ ও মর্যাদা দিয়েছিলেন। রাতের বেলায় তিনি কোরেশ সরদারদের লুকিয়ে খানা পিনার জিনিসপত্র এনে উটের ওপর বোঝাই করতেন এবং উপত্যকার নিকট গিয়ে উটের রশি ছেড়ে দিতেন। অতপর উটকে উপত্যকার দিকে হাঁকিয়ে দিতেন। কখনো খাদ্যদ্রব্য আবার কখনো অন্য প্রয়োজনীয় বস্তু এই শরীফ ব্যক্তি শোয়েবে আবি তালিবে অবরুদ্ধদের নিকট পৌঁছাতেন। ইবনে ইসহাক আরো বর্ণনা করেছেন যে, হিশাম একদিন যোহায়ের বিন আবি উমাইয়া বিন মুগিরার নিকট গেলেন। যোহায়েরের মা আতিকা বিনতে আবদুল মুত্তালিব নবীয়ে আকরামের (সাঃ) ফুফু ছিলেন। হিশাম তাকে বললো, "হে যোহায়ের। তুমি পেট ভরে খাবার খাও, ভালো পোশাক পরিধান কর এবং বিয়েও কর। এ সবে কি তুমি খুব খুশী? পক্ষান্তরে তোমার মামার বাড়ীর লোকদের ওপর কিয়ামত চলছে। তাও তুমি জানো। তাদেরকে সকল বস্তু থেকে মাহরুম করা হয়েছে। তারা কোন বস্তু ক্রয়ও করতে পারে না। আবার বিক্রয়ও করতে পারে না। কেউ তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক স্থাপনও করে না। আবার কেউ তাদের আত্মীয়তা গ্রহণও করে না।"
"আমি খোদার কসম খেয়ে বলছি যদি আবুল হাকাম বিন হিশামের (আবু জেহেল) মামার বাড়ীর ব্যাপার হতো এবং তুমি তাকে এমন কোন চুক্তিতে দস্তখত করার জন্য দাওয়াত দিতে তাহলে সে অবশ্যই তোমার কথা মানতো না।"
একথা শুনে জোহায়ের বললো, "হে হিশাম। খোদা তোমার ভালো করুন। আমি কি করতে পারি? আমি তো একা মানুষ। খোদার কসম। আমার যদি কোন সাহায্যকারী থাকতো তাহলে আমি এই চুক্তির বিরোধিতা করার জন্য উঠে দাঁড়াতাম।”
হিশাম বললো, "সাহায্যকারীতো রয়েছে।” সে জিজ্ঞাসা করলো কে? আমি স্বয়ং তোমাকে সাহায্য করবো।
জোহায়ের বললো, "তৃতীয় কোন ব্যক্তিকেও আমাদেরকে সঙ্গে নেওয়া উচিত।” বস্তুতঃ হিশাম মাতয়াম বিন আদির নিকটে গেলেন এবং তাকে বললেন, "হে মাতয়াম। তুমি এ ব্যাপারে সন্তুষ্ট যে, আবদি মান্নাফের দুই খান্দান ধ্বংস হয়ে যাক এবং তুমি তাদের ধ্বংসের তামাশা দেখতে থাকবে। কোরেশের এ জুলুমে চুপ থাকার অর্থ একদিন এই জুলুমের চাবুক তোমার ওপরও বর্ষিত হবে।” মাতয়াম বললো, "তোমার কল্যাণ হোক। আমি একা মানুষ, এই নাজুক ব্যাপারে কি করতে পারি?” সে বললো, "তুমি একা নও। আমি তোমার সঙ্গে রয়েছি।” সে বললো, "ঠিক আছে, কিন্তু আমাদের তো তৃতীয় আরেক ব্যক্তিরও প্রয়োজন রয়েছে।” হিশাম বললো, "তৃতীয় ব্যক্তিও আছেন। তিনি হলেন জোহায়ের বিন উমাইয়া।” একথা শুনে মাতয়াম খুশী হলেন। কিন্তু সে বললো, "কাজতো খুব কঠিন। চতুর্থ কোন ব্যক্তিকেও আমাদের অনুসন্ধান করা উচিত।” হিশাম মাতয়ামকে নিজের সহযোগী বানানোর পর বাখতারী বিন হিশামের নিকট গেল এবং তাকেও সেই কথাই বললো যা জোহায়ের এবং মাতয়ামকে বলেছিল। অতপর তাকে বললো যে, জোহায়ের ও মাতয়াম তার প্রস্তাবে ঐকমত্য প্রকাশ করেছে। বাখতারী প্রস্তাব সমর্থন করলো এবং বললো, "আমাদেরকে পঞ্চম এক সঙ্গী তালাশ করা প্রয়োজন।” হিশাম বললো, ঠিক আছে, সুতরাং সে যাময়াহ ইবনুল আসওয়াদ ইবনুল মুত্তালিব বিন আসাদের নিকট গেল এবং তাকে বনু হাশিমের আত্মীয়তার উল্লেখ করে সাহায্য চাইলো। সে বললো, "আর কেউ কি আমাদের সঙ্গে থাকবে?" হিশام বললো, "হা" এবং সবার নাম বলে দিল। তারা সকলেই প্রতিশ্রুতি অনুযায়ী রাতে মক্কার উপকণ্ঠে হাজুন নামক স্থানে একত্রিত হলো এবং ঐকমত্যে পৌঁছলো যে, এই নির্যাতনমূলক প্রতিশ্রুতি ভেঙ্গে ফেলতে হবে।” জোহায়ের বললো, "আমিই এ কাজ আগে করবো।”
পরের দিন সকালে সে কোরেশের মজলিশে এলো। সে সাতবার বাইতুল্লাহ তাওয়াফ করলো। অতপর লোকদেরকে সম্বোধন করে বললো "হে মাক্কাবাসী! আমরা কি পেট পুরে খাবো এবং উত্তম পোশাক পরিধান করবো এবং বনু হাশেম অভুক্ত থেকে মারা যাবে। তাদের সঙ্গে কোন ক্রয়-বিক্রয় করা হবে না এবং তাদেরকে সাহায্য করার জন্যও কেউ অগ্রসর হবে না। খোদার কসম এটা জুলুম। খোদার কসম! জুলুমের এই চুক্তি ভঙ্গ করা ছাড়া আমি শান্তিতে বসবো না।"
ইবনে ইসহাক বর্ণনা করেছেন, এই চুক্তির লেখক ছিল মানসুর বিন আকরামা। তার হাত অবশ হয়ে গিয়েছিল। ইবনে হিশাম কয়েকজন জ্ঞানী ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বলেছেন, হুজুরে আকরাম (সাঃ) আবু তালিবকে বললেন, "চাচাজান! জুলুমের চুক্তি আল্লাহ খতম করে দিয়েছেন। চুক্তিপত্রে লিপিবদ্ধ আল্লাহর নাম ছাড়া প্রতিটি শব্দই উই পোকা খেয়ে ফেলেছে। জুলম, আত্মীয়তার বন্ধন ছিন্ন এবং অপবাদের সমাপ্তি ঘটেছে।” আবু তালিব জিজ্ঞেস করলো, "তোমার রব কি তোমাকে এই খবর দিয়েছেন?” তিনি বললেন, "হ্যা। আবু তালিব বললো, "আল্লাহর কসম! এমন খবর নিয়ে তোমার নিকট কেউই আসেনি। এজন্য অবধারিতভাবে এই খবর তোমাকে খোদাদিয়েছেন।।”
তারপর আবু তালিব উপত্যকা থেকে বের হয়ে কোরেশদের নিকট এলেন। তাদেরকে সম্বোধন করে বললেন, "হে কোরেশরা! আমার ভ্রাতুষ্পুত্র আমাকে বলেছে যে, তোমাদের সহীফা উই পোকা খেয়ে সাবাড় করে ফেলেছে। আমাকেও তা একটু দেখাও। তা যদি সত্যি উই পোকার পেটে গিয়ে থাকে তাহলে তোমরা তোমাদের সহীফার ব্যাপারে পুনর্বিবেচনা করে জুলুমের হাত ফিরিয়ে নাও। আর যদি আমার ভ্রাতুষ্পুত্র মিথ্যা বলে থাকে তাহলে আমি তাকে তোমাদের হাতে তুলে দেব।”
কোরেশরা বললো, "এটা খুবই ভালো কথা। আমরা তাতে একমত।” অতপর তারা কাবা শরীফে ঝুলিয়ে রাখা সেই চুক্তিপত্র দেখলো। কিনতু তা সেই অবস্থায় পেলো যে অবস্থার কথা হুজুরে আকরাম (সাঃ) উল্লেখ করেছিলেন। এতে তাদের লজ্জাতো হলোই না বরং আরো বিগড়ে গেল এবং ঔদ্ধত্য প্রকাশে এগিয়ে এলো। এ সময় সেই পাঁচ ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং ঘোষণা করলেন যে, এই চুক্তি তারা কবুল করে না। তারা তা মানবেনও না। এমনিভাবে কোরশদের সেই সহীফা বা চুক্তি শেষ হয়ে গেল।”
📄 লেখা পড়া
আবু বকর বিন আয়াশ বর্ণনা করেছেন যে, আছিম বিন আবিন্নজুদ যার বিন হবায়েশ থেকে এবং তিনি আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ) থেকে বর্ননা করেছেন যে, তিনি (আব্দুল্লাহ বিন মাসউদ) বকরী চরাতেন। তিনি বলেন, "আমি উকবা বিন আবি মুয়াইতারের বকরীর পাল চরাতাম।" একবার রাসূলে আকরাম (সাঃ) আমার নিকট দিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করলেন, "এই ছেলে! তোমার নিকট কি দুধ আছে? আমি আরজ করলাম, "হ্যা, দুধতো আছে। কিন্তু তাতো কোন ব্যক্তির আমানত। আমি তা দেওয়ার অধিকারী নই।"
তিনি বললেন, "আচ্ছা তোমার নিকট কি এমন বকরী আছে যা কোন সময় গর্ভবতী হয়নি এবং দুধও দেয়নি।” আমি বললাম, হ্যা, এমন বকরী তো আছে। অতপর আমি সেই বকরী হুজুরের (সাঃ) খিদমতে পেশ করলাম। তিনি বকরীর দুধের বাঁটে হাত ঘুরালেন এবং কিছুক্ষণ তা পানালেন। ফলে তার বাঁটে দুধ এলো। তিনি এক পাত্রে দুধ দোহন করে নিজেও পান করলেন এবং নিজের সঙ্গী আবু বকরকেও পান করালেন। অতপর তিনি বাঁটগুলোকে বললেন, "শুকিয়ে যাও।” সুতরাং তা শুকিয়ে গেল।
ইবনে মাসউদ বলেন, "আমি তা দেখে হয়রান হয়ে গেলাম। অতপর আমি হুজুরের (সাঃ) নিকট আরজ করলাম, "হে আল্লাহর রসূল! যে কালাম আপনি পাঠ করেন তা থেকে আমাকেও কিছু শিখিয়ে দিন” তিনি আমার মাথার ওপর হাত রাখলেন এবং বললেন,
يرحمك فانك عليم معلم
আল্লাহ তোমার ওপর রহম করুন। তুমি জ্ঞানী তোমাকে শিখানো হয়েছে।