📘 বিলাসিতা করবেন না 📄 ১০. বিলাসিতা পুরো সমাজ ধ্বংস করে ছাড়ে

📄 ১০. বিলাসিতা পুরো সমাজ ধ্বংস করে ছাড়ে


বিলাসিতার কারণে পুরো সমাজ অলস হয়ে পড়ে। যে সমাজে বিলাসিতা ছড়িয়ে পড়ে, সে সমাজে উৎপাদনশীলতা থাকে না। সেখানে কৃষি উৎপাদনে ঘাটতি আসে, শিল্পোন্নয়নে ভাটা পড়ে, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসে, ইত্যাদি। কেননা, সে সমাজের সকলে সারাক্ষণ ব্যস্ত থাকে বিলাসী পণ্য অর্জনে; বিলাসী উপকরণ জোগাড়ে; ব্যস্ত থাকে এমনসব আমোদ-প্রমোদ ও বিনোদনে, যা একই সাথে সময় ও সুস্থতা উভয়ই ধ্বংস করে ছাড়ে।

ফন্ট সাইজ
15px
17px