📘 বিলাসিতা করবেন না > 📄 ৫. বিলাসিতা অপকর্ম ও অশ্লীলতায় প্ররোচিত করে

📄 ৫. বিলাসিতা অপকর্ম ও অশ্লীলতায় প্ররোচিত করে


বিলাসিতা বিলাসীদেরকে মন্দ লোকদের সঙ্গে তাদের অপকর্ম, অশ্লীলতা ও নির্লজ্জ কাজে অংশগ্রহণ করতে প্ররোচিত করে, উদ্বুদ্ধ করে। কারণ, আসক্তি ও উগ্র বিনোদনের স্থানগুলোতে কেবল বিলাসীরাই ভিড় করে। পক্ষান্তরে দ্বীনদার ও দুনিয়াবিমুখ ব্যক্তিরা সাধারণত সেসকল স্থানে যাতায়াত করে না。

এক লোক দ্বীনদার এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিল- কোন জিনিস আপনাকে দুনিয়ার প্রতি অনাসক্ত করেছে?

তিনি জওয়াবে বলেছিলেন, দুনিয়ার বিশ্বস্ততার স্বল্পতা, তার তুচ্ছতা, জঞ্জালের আধিক্য ও তার অধিকারীদের হীনতা ও নীচতা। [মাদারিজুস সালিকীন: ২/১৬]

📘 বিলাসিতা করবেন না > 📄 ৬. বিলাসিতা দেহেরও বহু ক্ষতি করে

📄 ৬. বিলাসিতা দেহেরও বহু ক্ষতি করে


বিলাসীদের শরীর খুবই অসহিষ্ণু হয়ে থাকে। সামান্য কষ্টও সহ্য করতে পারে না। অল্পতেই বিভিন্ন রোগ-শোক ও সমস্যায় আক্রান্ত হয়ে পড়ে。

আল্লাহ কষ্ট সহিষ্ণু করেই মানুষের দেহ সৃষ্টি করেছেন। কিন্তু যখনই মানুষ এ সহজাত বিষয়টি উপেক্ষা করে, যেকোনো ধরনের কষ্ট ও পরিশ্রম এড়িয়ে চলে, তখনই সেখানে জানা-অজানা বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু করে। মানুষের দেহ নানা ব্যাধিতে আক্রান্ত হতে থাকে。

ইবনে রজব হাম্বলী বলেন, গায়ে সামান্যতমও ঠান্ডা লাগতে পারে না- এমনভাবে ঠান্ডা থেকে বেঁচে থাকা ঠিক নয়। কারণ, এমনটা করা শরীরের জন্য ক্ষতিকর। অনেক আমীর-উমারা ও শাসক নিজেদেরকে এমনভাবে ঠান্ডা-গরম থেকে দূরে রাখতেন যে, ন্যূনতম ঠান্ডা-গরমের সামান্যতম স্পর্শও তাদের গায়ে লাগতে পারত না। ফলে তাদের ভিতরটা নষ্ট হয়ে গিয়েছিল এবং তাদের মৃত্যু ত্বরান্বিত হয়েছিল। [লাতায়িফুল মাআরিফ: ৩৫৬]

তা হলে দেখা যাচ্ছে, আরাম-আয়েশ ও বিলাসিতা শরীর-স্বাস্থ্য ও সুস্থতার উপর মারাত্মক প্রভাব ফেলে; রোগ-প্রতিরোধ-ক্ষমতা দুর্বল করে দেয়। কষ্টসহিষ্ণু জীবনযাপন ও যেকোনো ধরনের কষ্টের সম্মুখীন হতে মানুষকে অক্ষম করে তোলে।

📘 বিলাসিতা করবেন না > 📄 ৭. বিলাসিতা সময় নষ্ট করে

📄 ৭. বিলাসিতা সময় নষ্ট করে


বিলাসিতা বহু সময় নষ্ট করে। আরাম-আয়েশের উপকরণ ও বিলাসিতার সামগ্রী তালাশে বহু মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। বিলাসীরা যদি সময়ের মূল্য বুঝত, তা হলে তারা এ নশ্বর পৃথিবীর ক্ষণস্থায়ী বিলাসের পিছনে পড়ে মূল্যবান সময় নষ্ট করত না。

আবদুল্লাহ ইবনে আব্বাস -র সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম ইরশাদ করেছেন-
نِعْمَتَانِ مَغْبُوْنُ فِيْهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ.
দু'টি নেয়ামত আছে এমন, যে দু'টিতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। [সে দু'টি নেয়ামত হচ্ছে] সুস্থতা ও অবসর। [সহীহ বুখারী, হাদীস নং ৬৪১২]

📘 বিলাসিতা করবেন না > 📄 ৮. বিলাসিতা ইবাদতে অনাগ্রহী ও অলস করে তোলে

📄 ৮. বিলাসিতা ইবাদতে অনাগ্রহী ও অলস করে তোলে


বিলাসিতা বিলাসীকে ইবাদত-বন্দেগীতে অনাগ্রহী ও অলস করে তোলে। কারণ, বিলাসী চায় সর্বদাই আরাম-আয়েশ ও বিলাসব্যসনে লিপ্ত থাকতে। ফলে সে ইবাদত-বন্দেগী ও অন্যান্য নেকের কাজ করার মতো সময় বের করতে পারে না। সে কুরআনে কারীম তিলাওয়াতের সময় পায় না, দিনে রোযা রাখতে পারে না, রাতে সালাত পড়তে পারে না- ইত্যাদি কোনো ইবাদতই সে করতে পারে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00