📄 ১১. বিখ্যাত ব্যক্তি ও সেলিব্রেটিদের ব্যবহৃত বস্তু কেনায়
উম্মে কুলসুমের ব্যবহৃত রুমাল বিক্রি হয়েছে পাঁচ মিলিয়ন ডলারে。
নাজিব মাহফুজের কলম, যা দিয়ে ধর্মহীনতার কথা লেখা হয়েছে, বিক্রি হয়েছে ছয় হাজার ডলারে。
প্রিন্সেস ডায়নার পোশাক... বিক্রেতা সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, তার পোশাককে বহু খণ্ডে খণ্ডিত করবে। প্রতিটি খণ্ডের মাপ হবে দুই মিলিমিটার। প্রতিটি খণ্ড বিক্রি করা হবে পঁচিশ ডলারে। এভাবে তার পোশাকের মূল্য গিয়ে দাঁড়ায় এক শ' মিলিয়ন ডলারে。
-অদ্ভুত!!!
এই হচ্ছে আমাদের সমাজে প্রচলিত বিলাসিতার কিছু খণ্ডচিত্র। এটা খুবই ভয়ংকর চিত্র। এ থেকে বেঁচে থাকা এবং এর সংশোধনে দৃষ্টি দেওয়া আমাদের সকলের জন্যই জরুরি; খুবই জরুরি এবং তা করতে হবে সময় ফুরিয়ে যাবার আগেই।