📄 বিলাসিতার আভিধানিক অর্থ
اَرْنَةُ অর্থ নেয়ামতের প্রাচুর্য। যেমন, আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন-
وَأَتْرَفْنَهُمْ فِي الْحَيُوةِ الدُّنْيَا
যাদেরকে আমি পার্থিব জীবনে প্রচুর ভোগ-সম্ভার দিয়েছিলাম। [সূরা মু'মিনূন : ৩৩]
وَاتَّبَعَ الَّذِينَ ظَلَمُوا مَا أُتْرِفُوا فِيهِ وَكَانُوا مُجْرِمِينَ﴾
আর পাপিষ্ঠরা তো ভোগ-বিলাসে মত্ত ছিল, যার সামগ্রী তাদেরকে যথেষ্ট দেওয়া হয়েছিল। আসলে তারা ছিল মহা অপরাধী। [সূরা হূদ : ১১৬]
وَارْجِعُوا إِلَى مَا أُتْرِفْتُمْ فِيْهِ﴾
[তাদের বলা হয়েছিল] ফিরে এসো, যেখানে তোমরা বিলাসিতায় মত্ত ছিলে। [সূরা আম্বিয়া : ১৩]
حَتَّى إِذَا أَخَذْنَا مُتْرَفِيهِمْ
আর যখন আমি তাদের ঐশ্বর্যশালী লোকদের পাকড়াও করব। [সূরা মু'মিনূন : ৬৪]
فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ
মানুষ তো এমন, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মানিত করেছেন। [সূরা ফাজর : ১৫]
اَلتَّرْئَةُ [বিলাসিতা] এর সমার্থ শব্দ- اَلتَّنَعُمُ [প্রাচুর্য, ঐশ্বর্য], الرَّفَاهِيَةُ [স্বাচ্ছন্দ্য] ইত্যাদি।
📄 বিলাসিতার পারিভাষিক অর্থ
পরিভাষায় বিলাসিতা বলা হয়- ধনৈশ্বর্য ও সম্পদের প্রাচুর্যে ন্যায় ও মধ্যপন্থার সীমা ছাড়িয়ে যাওয়া।
অতএব, বিলাসী সে, যাকে নেয়ামত ও ভোগ-বিলাসের প্রাচুর্য অবিবেচক ও অহংকারী করে তোলে। ফলে সে অধিক থেকে অধিকতর বিলাসিতায় উদ্বুদ্ধ হয় এবং পানাহার, বাসস্থান ও বাহনের ক্ষেত্রে নানামাত্রিক বিলাসিতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছার চেষ্টা করে।