📘 ভুলে ভুলে জীবন পার > 📄 আপনার জুতায় আরশ ধন্য হয়েছে

📄 আপনার জুতায় আরশ ধন্য হয়েছে

লোকমুখে মেরাজ সম্পর্কে একটি কথা প্রসিদ্ধ আছে যে, মেরাজ রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লায় প্রবেশের পূর্বে জুতা খুলতে চাইলে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
يا محمد ! لا تخلع نعليك، فإن العرش يتشرف بقدومك متنعلا ويفتخر على غيره متبركا.
হে মুহাম্মাদ! আপনি জুতা খুলবেন না। (জুতা নিযেই আরোহন করুন) কেননা, আপনার জুতা নিয়ে আগমনে আরশ ধন্য হবে। এটি বরকত লাভের কারণে অন্যের উপর গর্ববোধ করবে।
কথাগুলো সাধারণ মানুষের মাঝে প্রসিদ্ধ তো আছেই, কোন কোন বক্তার মুখেও শোনা যায়। কিন্তু তা প্রমাণিত নয়। সবগুলোই মনগড়া ও বানানো কথা।
ইমাম রযীউদ্দীন আল-কাযভীনী (রহ.) কে জিজ্ঞেস করা হযেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জুতা নিয়ে আরশ গমন এবং আল্লাহ তাআলার সম্বোধন (হে মুহাম্মাদ! আপনার জুতায় আরশ ধন্য হযেছে) ইত্যাদি প্রমাণিত কি না। তিনি উত্তরে বলেছিলেন-
أما حديث وطئ النبي صلى الله عليه وسلم العرش بنعله فليس بصحيح ولا ثابت، بل وصوله إلى ذروة العرش لم يثبت في خبر صحيح ولا حسن ولا ثابت أصلا ، إنما صح في الأخبار انتهاؤه إلى سدرة المنتهى فحسب.
জুতা পায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আরশ গমনের হাদীস প্রমাণিত নয়। এমনকিক তিনি (খালি পাযে) আরশে পৌঁছেছেন এমন কথাও কোন নির্ভরযোগ্যসূত্রে বর্ণিত নেই। সহীহ বর্ণনা মতে তিনি শুধু সিদরাতুল মুনতাহা পর্যন্ত গমন করেছেন।-সুবুলুল হুদা ওয়ার রাশাদ-শরহুল মাওয়াহেব ৮/২২৩
অপর এক মুহাদ্দিসের ভাষ্য- আল্লাহ তাআলা তাকে ধ্বংস করুন, যে বলে তিনি জুতা নিয়ে আরশে আরোহণ করেছেন। কত ঔদ্ধত্য! কত বড় স্পর্ধা!! যিনি শিষ্টাচারীদের সরদার, যিনি আরেফবিল্লাহগণের মধ্যমণি, তাঁর ব্যাপারে এমন কথা! তিনি আরো বলেন যে, রযীউদ্দীন আল-কাযভীনীর উত্তরই সঠিক। প্রায় চল্লিশজন সাহাবী থেকে সংক্ষিপ্ত ও বিস্তারিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মেরাজ তথা উর্ধ্ব জগতে গমনের ঘটনা বর্ণিত আছে। এঁদের কারো হাদীসে এ কথা উল্লেখ নেই যে, সে রাতে তাঁর পায়ে জুতা ছিল। এ কথা কতক গন্ডমূর্খ কিসসা-কাহিনীকারদের কাব্যে এসেছে।
কোন নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হাদীসে বা দুর্বলসূত্রে বর্ণিত হাদীসেও এ কথা নেই যে, তিনি আরশে আরোহন করেছেন। এটি কারো বানানো কথা, এর প্রতি ভ্রুক্ষেপ করা যায় না। -শরহুল মাওয়াহেব ৮/২২৩ আহমদ ইবনে মুহাম্মাদ মাক্কারী (রহ.) স্বরচিত গ্রন্থ ফাতহুল মুতাআল ফী মাদহি খাইরিন নিআল-এ উপরোক্ত কথাটিকে জাল বলে জানিয়েছেন।-আল আসারুল মারফুআ ৩৭ আরো দ্রষ্টব্য: গায়াতুল মাকাল ফীমা ইয়াতাআল্লাকু বিন্নিআল: আল্লামা লাখনোভী (রহ.)

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 এটি হাদীস নয়

📄 এটি হাদীস নয়

লোকমুখে প্রসিদ্ধ, 'আল্লাহ কোনো বান্দার দিকে ১০ বার রহমতের নজরে তাকালে সে নিয়মিত জামাতে নামাজ পড়তে পারে। আর ৪০ বার তাকালে হজ্ব করতে পারে। আর ৭০ বার তাকালে আল্লাহর রাস্তায় বের হতে পারে।' এটি হাদীস নয়। আল্লাহর রহমত ও তাওফিক না হলে বান্দা কোনো ভালো কাজই করতে পারে না। কিন্তু সুনির্দিষ্টভাবে আল্লাহ এতবার কারো প্রতি রহমতের দৃষ্টি দিলে সে অমুক আমল করতে পারে, এতবার হলে অমুক ... ইত্যাদি এ ধরনের কোনো রেওয়ায়েত পাওয়া যায় না। সুতরাং তা বর্ণনা করা থেকে বিরত থাকা উচিত。

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 জুমার রাত কি কদরের রাত থেকেও উত্তম!

📄 জুমার রাত কি কদরের রাত থেকেও উত্তম!

বিশেষ করে এই কথাটি অনেক মহিলাদেরকে বলতে শোনা যায় যে, "শবে জুমআ শবে কদর থেকেও উত্তম। কেননা শবে জুমআয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে আগমন করেছিলেন” এটি হাদীস কিনা-এই প্রশ্ন বার বার করা হয়।
এই রেওয়ায়েতটি কোথায় পড়েছেন বা কার কাছে শোনেছেন-জিজ্ঞাসা করা হলে কেউ কেউ একটি কিতাবের কথা বলেছেন। বললাম, সেখানে কি এর কোনো হাওয়ালা আছে? তারা দেখে বললেন, মুসনাদে আহমদের হাওয়ালা দেওয়া হয়েছে। মূল কিতাব খুলে দেখা গেল, সেখানে এই বিষয়টিকে হাদীস হিসেবে উল্লেখই করা হয়নি। বরং 'আশিআতুল লামাআত' (মিশকাতের ফার্সী শরহ)-এর উদ্ধৃতিতে ইমাম আহমদের বরাতে এই উক্তি উল্লেখ করা হয়েছে যে, কয়েকটি কারণে জুমআর রাত কদরের রাত থেকেও উত্তম। কেননা জুমআর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আগমন করেন।
লক্ষ্যণীয় বিষয় হল, কোথাকার বিষয় কোথায় গিয়ে পৌঁছেছে। ইমাম আহমদের নাম দেখেই মুসনাদে আহমদের উদ্ধৃতি অবতারণা করা হয়েছে। আবার একটি উক্তিকে হাদীস বানিয়ে দেওয়া হয়েছে!! অথচ এ বিষয়টিও তাহকীক করা প্রয়োজন ছিল যে, ইমাম আহমদ থেকে কথাটি প্রমাণিত কি না? আর এ রাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে আগমন করেছিলেন-এ কথারও সনদ খোঁজার প্রয়োজন ছিল। তাছাড়া এটি প্রমাণিত হলেও এটা কীভাবে আবশ্যক হয় যে, এ কারণে রাতটি কদরের রাত থেকে উত্তম? 'আশিআআতুল লামাআত' গ্রন্থে এ প্রশ্নগুলোর কোনো উত্তর নেই, অন্য কোনো নির্ভরযোগ্য কিতাবেও নেই।
সারকথা এই যে, উপরোক্ত উক্তিটি হাদীস নয় এবং এটি অন্য কোনো দলিল দ্বারাও প্রমাণিত নয়।
উপরের ঘটনা থেকে এই বাস্তবতা আবারো ফুটে উঠল যে, শুধু অনুবাদসর্বস্ব জ্ঞান খুবই ভয়ঙ্কর। যারা শুধু অনুবাদের উপর নির্ভর করে কোনো আরবী কিতাবের জ্ঞান লাভ করেন, মূল কিতাব থেকে সরাসরি জ্ঞান লাভের প্রয়োজনীয় যোগ্যতা ও আবশ্যকীয় ইলম যাদের নেই-তারা অনুবাদের সহায়তায় যতটুকু অর্জন করেন তা ঝুঁকিপূর্ণ। এ পন্থায় অর্জিত জ্ঞান যেমন তাদেরকে গবেষণার যোগ্য প্রমাণ করে না তেমনি এটাকে পুঁজি করে কোনো আহলে ইলমের সাথে ইলমী আলোচনা ও পর্যালোচনার অধিকারও সৃষ্টি হয় না।
হায়! আমাদের মুসলমানরা যদি এই বাস্তবতাটুকু অনুভব করতেন তাহলে সমাজের অনেক বিবাদ দূর হয়ে যেত。

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 মহররমের রাত্র কি শবে কদরের রাত্রির মতো?

📄 মহররমের রাত্র কি শবে কদরের রাত্রির মতো?

প্রায় ক্ষেত্রে কিছু কিছু মহিলাদেরকে এই কথাটি বলতে শোনা যায় যে, মুহাররমের রাত্র শবে কদরের সমতুল্য। আসলে মহিলাদের আবেগপ্রবণতা অনেকটাই বেশি। তারা বেশি আবেগ ও ফজিলতপূর্ণ বুঝাতে গিয়ে এমন কিছু কথা বলে ফেলে যেটা আদও কোন হাদিস-কোরআনের বর্ণনামতে পাওয়া যায় না। যে আমলের যে ফজিলত সেটাই মানুষের কাছে বর্ণনা করা এবং প্রচার করা। শরীয়ত সে আমলের ব্যাপারে যতটুকু ফজিলত বর্ণনা করেছেন মানুষের মাঝে ততটুকুই তুলে ধরা। আমল করার প্রতি মানুষকে উদ্যমশীল করা এবং ইসলাম প্রচার করা দোষণীয় নয় কিন্তু ইসলামের নামে বানোয়াট কথাবার্তা বলাটাই দূষণীয়। নিজের মনগড়া বানিয়ে কোন কথা বলে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক নয়।
আফসোসের বিষয়! বলার ক্ষেত্রে মহিলারা কোনো চিন্তা-ভাবনা করে না। আসলে বোঝা উচিত ছিল যে, নিজের মনগড়া এবং বানোয়াট কথাবার্তার দায়ভার কে নিবে? সে তো আপনার নিজের মনগড়া কথা বার্তা এবং বানোয়াট ফযিলতের কথা শুনে আমল করল; আপনি কি পারবেন তাকে সে ভিত্তিহীন কথাবার্তা প্রতিদান দিতে? তাই লক্ষণীয় বিষয় হলো যেখানে যেটা বর্ণিত আছে সেটাই পেশ করা এবং ভিত্তিহীন ও বানোয়াট কথাবার্তা থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00