📘 ভুলে ভুলে জীবন পার > 📄 মাজীদ পড়ে গেলে কি তা ওজন করে চাল সদকা করতে হয়?

📄 মাজীদ পড়ে গেলে কি তা ওজন করে চাল সদকা করতে হয়?

কিছু কিছু মানুষের ধারণা, হাত থেকে যদি কুরআন মাজীদ পড়ে যায় তাহলে ঐ কুরআন মাজীদের (মুসহাফের) ওজনে চাল সদকা করতে হয়। এটি কুরআনের প্রতি আযমত ও মুহাব্বতের কারণে হলেও তা একটি ভুল প্রচলন।
এছাড়াও এখানে আরেকটি আপত্তিকর ও কুরআনের প্রতি এক ধরনের অসম্মানের বিষয় রয়েছে। তা হল, কুরআন মাজীদ (মুসহাফ) ওজন করা। কুরআন মাজীদের সম্মান করতে গিয়ে মনগড়া পন্থা অবলম্বনের কারণে কুরআনের বেহুরমতি-অসম্মান হয়ে যাচ্ছে। চিন্তাশীল মানুষ মাত্রই তা উপলব্ধি করতে সক্ষম।
আমরা সাবধান থাকব, যাতে হাত থেকে মুসহাফ পড়ে না যায়। মুসহাফ এমনভাবে ধরব না বা এমন স্থানে রাখব না, যার কারণে তা পড়ে যাওয়ার আশংকা থাকে। আর নিজের অসাবধানতার কারণে যদি পড়ে যায় তাহলে এস্তেগফার করব এবং চাইলে এমনিতেই কিছু সদকাও করতে পারি।
কুরআন মাজীদের প্রতি আজমত ও মুহাব্বত মুমিনের ঈমানী বৈশিষ্ট্য। কিন্তু এ আযমত ও মুহাব্বতের প্রকাশও হতে হবে শরীয়ত নির্দেশিত পন্থায়। তাহলেই তা নির্ভুল ও গ্রহণযোগ্য হবে। প্রসঙ্গত এটাও স্মরণ রাখি, কুরআন মাজীদের প্রতি আসল আজমত ও মুহাব্বত হল, কুরআন মাজীদ তিলাওয়াত করা, এর ইলম হাসিল করা এবং কুরআন নির্দেশিত পন্থায় জীবন পরিচালনা করার চেষ্টা করা।

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 কুসংস্কার : রাতে নিম্নের কাজগুলো করা যাবে না

📄 কুসংস্কার : রাতে নিম্নের কাজগুলো করা যাবে না

১. রাতে বাঁশ কাটা যাবে না।
২. রাতে গাছের পাতা ছেঁড়া যাবে না।
৩. রাতে নখ, চুল, গোঁফ ইত্যাদি কাটা যাবে না।
৪. রাতে কোনো প্রকার ফল-ফসল তোলা যাবে না ইত্যাদি।
অনেক এলাকার মানুষের মাঝেই এগুলো এবং রাতকেন্দ্রিক এরকম আরো কিছু বিষয়ের প্রচলন রয়েছে। কিন্তু এসব মনগড়া কথা, শরীয়তে এর কোনো ভিত্তি নেই। কুরআন-হাদীসের কোথাও এ ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। সুতরাং এ ধরনের বিশ্বাস পোষণ করা যাবে না।
এগুলো মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত বিষয়। কারো যদি দাফন ইত্যাদি কাজের জন্য রাতেই বাঁশ কাটার প্রয়োজন হয়, তিনি কি তাহলে সকাল পর্যন্ত অপেক্ষা করবেন? এরকম অমূলক ধারণার কারণে দেখা যাবে তিনি বেশ পেরেশানীর শিকার হবেন। তেমনি কারো যদি রাতে গাছ থেকে কোনো ফল বা কোনো সবজি তোলার প্রয়োজন হয়, তাহলে কি তিনি সকাল পর্যন্ত অপেক্ষা করবেন? মোটকথা এ ধরনের অমূলক ধারণার পিছে পড়া যাবে না。

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 মায়ের মাথা ছুয়ে কসম করা

📄 মায়ের মাথা ছুয়ে কসম করা

অনেক সময় কোনো বিষয় কাউকে বিশ্বাস করানোর উদ্দেশ্যে কেউ কেউ মায়ের মাথা ছুয়ে কসম করে। কখনো নিজের মাথা ছুয়ে কসম করে। এটি একটি কুসংস্কার, এটা থেকে বিরত থাকা জরুরি। মায়ের মাথা হোক আর নিজের মাথা হোক এভাবে কসম করা ঠিক নয়।

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 সিদরাতুল মুনতাহার পাতা ও মানুষের জন্ম-মৃত্যু

📄 সিদরাতুল মুনতাহার পাতা ও মানুষের জন্ম-মৃত্যু

লোকমুখে প্রসিদ্ধ, মানুষ জন্ম নিলে নাকি সিদরাতুল মুনতাহা গাছটিতে একটি পাতা গজায়। আবার মৃত্যুর সময় ঘনিয়ে এলে ঐ পাতাটি ঝরে পড়ে। তা দেখে ফিরিশতা বুঝতে পারেন যে এই ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে।
এটি একটি ভিত্তিহীন বর্ণনা। হাদীসের নির্ভরযোগ্য কোনো গ্রন্থে এ বর্ণনা আমরা পাইনি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00