📘 ভুলে ভুলে জীবন পার 📄 আলোচনা চলাকালে উপস্থিত হলে হায়াত দীর্ঘ হয়

📄 আলোচনা চলাকালে উপস্থিত হলে হায়াত দীর্ঘ হয়


অনেক মানুষকে দেখা যায় তারা অনুপস্থিত কাউকে নিয়ে আলোচনা করার সময় সে ব্যক্তি যদি উপস্থিত হয়ে যায় তাহলে বলে যে তুমি লম্বা হায়াত পাবে। তোমার হায়াত তো অনেক। আমরা তো তোমার কথাই আলোচনা করছিলাম। একটু চিন্তা করলেই বুঝা যায় যে, এর সাথে হায়াত বাড়া কিংবা কমার কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন বিশ্বাস। শরীয়তের যেমন এর কোন ভিত্তি নেই তেমনি বিবেক-বুদ্ধিও এ ধরনের ভ্রান্ত ধারণা সমর্থন করেনা। অতএব এ ধরনের বিশ্বাস পোষণ করা থেকে বিরত থাকা উচিত。

📘 ভুলে ভুলে জীবন পার 📄 একসাথে দুই টুপি মাথায় দেওয়া

📄 একসাথে দুই টুপি মাথায় দেওয়া


অনেক মানুষকে বলতে শোনা যায় যে, একসাথে দুই টুপি মাথায় দেওয়া গুনাহের কাজ। আবার অনেকে বলে একসাথে দুই টুপি মাথায় দিলে কাফের হয়ে যাবে। ইত্যাদি ইত্যাদি... তবে জেনে রাখা উচিত যে, এই সমস্ত কথা সত্য নয়। তবে এটা যে অনর্থক কাজ তা আর বলার অপেক্ষা রাখে না। অবশ্য কেউ যদি অধিক সোয়াবের আশায় এমনটি করে থাকে তবে তা নাজায়েজ বলে গণ্য হবে। তবে কাফের হবে কিংবা গুনাহের কাজ এমনটি ধারণা করা ঠিক নয়。

📘 ভুলে ভুলে জীবন পার 📄 হাঁচি এল মানে কেউ তোমাকে স্মরণ করছে

📄 হাঁচি এল মানে কেউ তোমাকে স্মরণ করছে


অনেক মানুষকে বলতে দেখা যায় কারো হাঁচি এলে কিংবা খাওয়ার সময় গলায় কিছু আটকে গেলে বলা হয় যে, কেউ তোমাকে স্মরণ করছে। বাস্তবে এটাও একটি ভিত্তিহীন কথা। হাঁচি আসা ও গলায় খাবার আটকে যাওয়ার সাথে কারো স্মরণ করার কোন সম্পর্ক নেই। অতএব এ ধরনের ভিত্তিহীন কথা না বলা উচিত এবং বিশ্বাস না করা উচিত。

📘 ভুলে ভুলে জীবন পার 📄 তেঁতুল গাছের নীচ দিয়ে যাওয়া কি নিষেধ?

📄 তেঁতুল গাছের নীচ দিয়ে যাওয়া কি নিষেধ?


আমি এক জায়গায় পড়ে ছিলাম যে নবীজী নাকি তেঁতুল গাছের নিচে দিয়াও যাইতে মানা করছে। আসলে কি তাই? অনেকেই বলেছে এ ধরনের কোন হাদীস নাই। আসলে কি এ ধরনের কোন হাদিস আছে?-এজাতীয় কথায় বিশ্বাস করা যাবে না। এগুলো ভিত্তিহীন কথা। হাদিসের কোথাও এজাতীয় কথা নেই。

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية