📘 ভুলে ভুলে জীবন পার > 📄 সন্তানকে বলা : তুমি আমার লক্ষ্মী!

📄 সন্তানকে বলা : তুমি আমার লক্ষ্মী!


অনেক বাবা-মা সন্তানকে আদর করে বলেন, তুমি আমার লক্ষ্মী! এটি একটি মারাত্মক ভুল কথা যা আকীদা-বিশ্বাসকে কলুষিত করে। এ ধরনের কথা মূলত হিন্দুদের থেকে মুসলমানদের মাঝে সংক্রমিত হয়েছে। লক্ষ্মী হল হিন্দুদের দেবী যাকে হিন্দুরা ধন-ঐশ্বর্য ও সৌভাগ্যের দেবী মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভাষার শব্দ-চয়নের সুন্দর-অসুন্দরও শিখিয়েছেন। সেখানে কোনো শব্দের সাথে যদি শিরকের সম্পৃক্ততা থাকে তাহলে তা যে বর্জনীয় একথা বলারই অপেক্ষা রাখে না। সুতরাং এ ধরনের হিন্দুয়ানী কথা বলা থেকে বিরত থাকা জরুরী।

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 যে রাস্তায় দাওয়াতের কাজ নিয়ে মানুষ চলে সে রাস্তা অন্যান্য রাস্তার উপর ফখর করতে থাকে

📄 যে রাস্তায় দাওয়াতের কাজ নিয়ে মানুষ চলে সে রাস্তা অন্যান্য রাস্তার উপর ফখর করতে থাকে


মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার ফযীলত বলতে গিয়ে কেউ কেউ বলে, যে রাস্তায় দাওয়াতের কাজ নিয়ে মানুষ চলে, সে রাস্তা অন্যান্য রাস্তার উপর ফখর করতে থাকে।
এটি একটি সম্পূর্ণ বানোয়াট কথা এবং মনগড়া ফযীলত, যা বলা এবং বিশ্বাস করা যাবে না।
মানুষকে আল্লাহর দিকে ডাকার ফযীলত তো কুরআনে কারীমেই এসেছে- وَ مَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ.
তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে এবং বলে, আমি আনুগত্য স্বীকারকারীদের একজন। -সূরা হা-মীম আসসাজদা (৪১) : ৩৩ হাদীস শরীফে ইরশাদ হয়েছে- مَنْ دَعَا إِلَى هُدًى ، كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا.
যে ব্যক্তি হেদায়েতের দিকে আহ্বান করল; তার আহ্বানে যত মানুষ সারা দিবে সে এর প্রতিদান পাবে। এতে অনুসরণকারীদের প্রতিদান একটুও কমবে না।-সহীহ মুসলিম, হাদীস ২৬৭৪ আলী রা.-কে একবার নবীজী বললেন- لَأَنْ يُهْدَى بِكَ رَجُلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ .
তোমার মাধ্যমে একজন লোকও হেদায়েতপ্রাপ্ত হওয়া তোমার জন্য আরবের লাল উটনী অপেক্ষা উত্তম। -সহীহ বুখারী, হাদীস ২৯৪২ এছাড়াও কুরআন-হাদীসে আরো ফযীলত বর্ণিত হয়েছে।
মোটকথা, মানুষকে আল্লাহর দিকে ডাকা অনেক বড় ফযীলতের আমল; কুরআন-হাদীসে এর অনেক ফযীলত বর্ণিত হয়েছে। কিন্তু যে ফযীলতের কথা কুরআন-হাদীসে নেই; নিজ থেকে বানিয়ে এমন কথা বলা অনেক বড় গুনাহের কাজ। আমরা এ থেকে বিরত থাকব এবং কুরআনে কারীম ও সহীহ হাদীসে বর্ণিত ফযীলতগুলোই বলব; মনগড়া কোনো কিছু বলব না。

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 পিতলের তৈরি প্লেট, গ্লাস ইত্যাদি ব্যবহার করা কি নিষেধ?

📄 পিতলের তৈরি প্লেট, গ্লাস ইত্যাদি ব্যবহার করা কি নিষেধ?


কারো কারো ধারণা, পিতলের তৈরি প্লেট, গ্লাস ইত্যাদি ব্যবহার করা নিষেধ। তাদের এ ধারণা ঠিক নয়। স্বর্ণ-রূপার পাত্র ব্যবহার করা নিষেধ কিন্তু পিতলের প্লেট, গ্লাস বা যে কোনো পাত্র ব্যবহার করতে কোনো অসুবিধে নেই।
হাদীস শরীফে এসেছে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জাতীয় পাত্রে ওযু করেছেন। সুতরাং পিতলের প্লেট, গ্লাস ইত্যাদি ব্যবহারে কোনো বাধা নেই।

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 বিধর্মী ভিক্ষুককে কি ভিক্ষা দেওয়া নিষেধ?

📄 বিধর্মী ভিক্ষুককে কি ভিক্ষা দেওয়া নিষেধ?


কোনো কোনো মানুষ মনে করেন, বিধর্মী ভিক্ষুককে ভিক্ষা দেওয়া যাবে না বা বিধর্মী ব্যক্তিকে দান করা যাবে না। তাদের এ ধারণা ভুল। বিধর্মী ভিক্ষুককে যেমন ভিক্ষা দেওয়া যাবে, তেমনি বিধর্মী দরিদ্র ব্যক্তিকে দানও করা যাবে। কারণ, নফল ছদকা এবং সাধারণ দান অমুসলিমকেও দেওয়া যায়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00