📘 ভুলে ভুলে জীবন পার > 📄 শুকরের নাম মুখে নিলে কি চল্লিশদিন মুখ নাপাক থাকে?

📄 শুকরের নাম মুখে নিলে কি চল্লিশদিন মুখ নাপাক থাকে?


অনেক মানুষকে বলতে শোনা যায়, 'শুকর'-এর নাম উচ্চারণ করলে চল্লিশদিন মুখ নাপাক থাকে; শুকর না বলে 'খিনযীর' বলতে হবে। একথাটি একেবারেই অমূলক। শুকরকে আল্লাহ তাআলা হারাম করেছেন, আর হারাম বস্তুর প্রতি ঘৃণা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে শুকরের নাম মুখে উচ্চারণ করলেও মুখ নাপাক হয়ে যাবে - একথার কোনো ভিত্তি নেই। এরপর শুকর বাংলা শব্দ, এর আরবী হল খিনযীর। একই প্রাণীর নাম বাংলায় উচ্চারণ করলে মুখ নাপাক হবে আর আরবীতে উচ্চারণ করলে নাপাক হবে না এরই বা কী অর্থ? আল্লাহ আমাদের অমূলক কথা বলা থেকে হেফাযত করুন।

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 প্রজাপতিকে পানি পান করালে মৃত ব্যক্তিকে পান করানো হয়

📄 প্রজাপতিকে পানি পান করালে মৃত ব্যক্তিকে পান করানো হয়


কখনো কখনো ঘরে বড় ধরনের প্রজাপতি আসে। তখন অনেককে বলতে শোনা যায়, এটা অমুকের রূহ। এর গায়ে সামান্য পানি ছিটিয়ে দিলে মৃত ব্যক্তিকে পানি পান করানো হবে। বা এধরনের বড় প্রজাপতির প্রতি বিশেষ আচরণ দেখানো হয়।
এটি একটি অমূলক ধারণা। প্রজাপতির সাথে রূহের কী সম্পর্ক? তাছাড়া কোনো প্রাণীর ঘুরতে বা অন্য কোনোভাবে রূহ দুনিয়াতে আসার কোনোই ভিত্তি নেই। সুতরাং এজাতীয় ভিত্তিহীন ধারণা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00