📄 ঘরে মাকড়সার জাল থাকলে কি অভাব-অনটন দেখা দেয়?
কিছু মানুষের মাঝে একথা প্রচলিত আছে যে, ঘরে মাকড়সার জাল থাকলে অভাব-অনটন দেখা দেয়। এটি একটি অলীক বিশ্বাস। অভাব-অনটনের সাথে মাকড়সার জালের কী সম্পর্ক? স্বচ্ছলতা বা অভাব-অনটনের মালিক আল্লাহ তাআলা। তিনি চাইলে কাউকে অভাব-অনটনে রাখেন, চাইলে স্বচ্ছলতা দান করেন।
তবে একথা স্মরণ রাখা দরকার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। সুতরাং মাকড়সার জাল বা অন্যান্য ময়লা-আবর্জনা থেকে ঘর-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কর্তব্য। এ ব্যাপারে প্রতিটি মুসলিমেরই সচেতন থাকা উচিত।
📄 শুকরের নাম মুখে নিলে কি চল্লিশদিন মুখ নাপাক থাকে?
অনেক মানুষকে বলতে শোনা যায়, 'শুকর'-এর নাম উচ্চারণ করলে চল্লিশদিন মুখ নাপাক থাকে; শুকর না বলে 'খিনযীর' বলতে হবে। একথাটি একেবারেই অমূলক। শুকরকে আল্লাহ তাআলা হারাম করেছেন, আর হারাম বস্তুর প্রতি ঘৃণা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে শুকরের নাম মুখে উচ্চারণ করলেও মুখ নাপাক হয়ে যাবে - একথার কোনো ভিত্তি নেই। এরপর শুকর বাংলা শব্দ, এর আরবী হল খিনযীর। একই প্রাণীর নাম বাংলায় উচ্চারণ করলে মুখ নাপাক হবে আর আরবীতে উচ্চারণ করলে নাপাক হবে না এরই বা কী অর্থ? আল্লাহ আমাদের অমূলক কথা বলা থেকে হেফাযত করুন।
📄 প্রজাপতিকে পানি পান করালে মৃত ব্যক্তিকে পান করানো হয়
কখনো কখনো ঘরে বড় ধরনের প্রজাপতি আসে। তখন অনেককে বলতে শোনা যায়, এটা অমুকের রূহ। এর গায়ে সামান্য পানি ছিটিয়ে দিলে মৃত ব্যক্তিকে পানি পান করানো হবে। বা এধরনের বড় প্রজাপতির প্রতি বিশেষ আচরণ দেখানো হয়।
এটি একটি অমূলক ধারণা। প্রজাপতির সাথে রূহের কী সম্পর্ক? তাছাড়া কোনো প্রাণীর ঘুরতে বা অন্য কোনোভাবে রূহ দুনিয়াতে আসার কোনোই ভিত্তি নেই। সুতরাং এজাতীয় ভিত্তিহীন ধারণা।