📄 আবু জাহল কি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচা ছিল
আরবের মুশরিক গোষ্ঠীর নেতা আবু জাহল, ইসলামের সঙ্গে তার শত্রুতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি বিদ্বেষ ও বেআদবী সর্বজনবিদিত। তার সম্পর্কে কোনো কোনো মানুষকে বলতে শোনা গেছে যে, সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচা ছিল, যেভাবে আবু লাহাব তাঁর চাচা ছিলেন। এটা ভুল। আবু লাহাব খাজা আবদুল্লাহর ভাই এবং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচা ছিলেন। কিন্ত আবু জাহল কোরাইশ বংশের লোক হলেও আবদুল মুত্তালিবের সন্তান ছিল না। আবু জাহলের বংশধারা এই-"আবু জাহল আমর ইবনে হিশাম ইবনে মুগিরা ইবনে আবদুল্লাহ ইবনে উমর ইবনে মাখ্যুম"। (উমদাতুল কারী, খন্ড : ১৭, পৃষ্ঠা : ৮৪)
📄 খাজা আবদুল্লাহ কি ভাইদের মধ্যে সবার বড় ছিলেন
উর্দু বা বাংলা ভাষায় রচিত সীরাতের কিতাবসমূহে লেখা থাকে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচা নয়জন। যেহেতু পিতার বড় ভাইদেরকে 'তায়া' বাংলায় জ্যাঠা বলা হয় তাই কারো কারো ধারণা হয়েছে যে, খাজা আবদুল্লাহ (রাসূলুল্লাহর পিতা) বয়সের দিক থেকে আবদুল মুত্তালিবের সন্তানদের মধ্যে সবার বড় ছিলেন। এই ধারণা ঠিক নয়। আবদুল মুত্তালিবের পুত্রদের মধ্যে সবার বড় হলেন হারিস। (সুবুলুল্-হুদা ওয়ার-রাশাদ, খন্ড : ১১, পৃষ্ঠা : ৮২)