📘 ভুলে ভুলে জীবন পার > 📄 খাওয়ার মাঝে মাঝে কি পানি পান করা সুন্নত

📄 খাওয়ার মাঝে মাঝে কি পানি পান করা সুন্নত


কিছু কিছু মানুষকে বলতে শোনা যায়, খাওয়ার মাঝে মাঝে পানি পান করা সুন্নত। এটি মনগড়া কথা, যার সাথে নবীজীর সুন্নতের কোনো সম্পর্ক নেই। কোনো কাজকে -তা যত ভাল কাজই হোক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করা বা সুন্নত বলা জায়েয নেই। সুতরাং নিশ্চিতভাবে জানা ছাড়া কোনো কাজ বা পদ্ধতিকে সুন্নত বলা যাবে না। তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি তা রাসূলের সাথে সম্পৃক্ত করা হবে। যা বড় ধরনের গুনাহের কাজ। আমরা এটা থেকে বিরত থাকব। খানার মাঝে মাঝে পানি পান করা সুন্নত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামের 'কওল' বা 'ফে'ল' (বক্তব্য বা কাজ) দ্বারা তা মাতলুব হওয়ার দলীল প্রয়োজন। আমাদের জানামতে এমন কোনো দলীল নেই। (আল-কাউসার:সংখ্যা: ০৭: শাওয়াল ১৪৩৬)

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 খাওয়ার পর বরতন ধুয়ে খাওয়া কি সুন্নত?

📄 খাওয়ার পর বরতন ধুয়ে খাওয়া কি সুন্নত?


কেউ কেউ মনে করে যে, খাবার পর বরতন ধোয়া পানি পান করা সুন্নত। এ ধারণা সঠিক নয়। হাদীস ও সুন্নাহর কোন কিতাবে এমন সুন্নতের কথা বর্ণিত নেই। সুন্নত হল খাওয়া-দাওয়ার পর হাতের আঙ্গুল চেটে খাওয়া এবং বরতন ভালোভাবে মুছে খাওয়া। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংগুল ও বরতন ভালোভাবে পরিষ্কার করে খাওয়ার আদেশ করেছেন। (সহীহ মুসলিম: হাদীস নং:২০২২) সুতরাং লক্ষণীয় বিষয় হলো আঙ্গুল ও প্লেট ভালভাবে পরিষ্কার করে খাওয়া সুন্নত, তবে বরতন ধুয়ে পানি পান করা সুন্নত নয়।

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 খাওয়ার পর মুখমন্ডলে ও পায়ের তালুতে হাত মোছা কি সুন্নত?

📄 খাওয়ার পর মুখমন্ডলে ও পায়ের তালুতে হাত মোছা কি সুন্নত?


অনেক ব্যক্তিদেরকে দেখা যায় খাবারের পর অধিক গুরুত্বের সাথে পায়ের তালুতে ও মুখমন্ডলে হাত মুছে থাকে এবং এটিকে সুন্নত মনে করে। অথচ বাস্তবতা হলো এটা কোন সুন্নত নয়। একে সুন্নত বলা ভুল; বরং চর্বিযুক্ত খাবারের ক্ষেত্রে হাত সাবান কিংবা গরম পানি দিয়ে উত্তম ভাবে পরিষ্কার করে রুমাল কিংবা তোয়ালে জাতীয় কিছুতে মুছে নেওয়া উচিত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন তোমাদের মধ্যে কেউ যখন আহার করে তখন সে যেন আঙ্গুল চেটে খাওয়ার আগে রুমালে হাত না মোছে। (মুসনাদে আহমদ: ১/৩৪৬২) অতএব খাওয়ার পরে মুখমন্ডলে ও পায়ের তালুতে হাত মোছা সুন্নত নয়।

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 মুমিনের থুথু কি ঔষধ?

📄 মুমিনের থুথু কি ঔষধ?


মানুষের মুখে একটি কথা প্রচলিত আছে যে, মুখের লালা কিংবা থুথু ঔষধ । তারা এটাকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে করে থাকে। বস্তুত মুমিনের থুথু ঔষধ এ কথাটি হাদিস নয়। মোল্লা আলী কারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হাদীসের সাথে এর কোন সম্পর্ক নেই। (আল মাসনূ: ১০৬) আল্লামা আজলনী রহঃও বলেছেন যে এটা হাদিস নয়। (কাশফুল খাফা: ১/৪৩৬)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00