📄 ছেলে-মেয়ের প্রসাবের মাঝে পার্থক্য করা
অনেকে মনে করে ছেলেদের প্রশাব পবিত্র এবং মেয়েদের প্রস্রাব নাপাক। এ ধারণা মোটেই ঠিক নয় এবং এই পার্থক্যটাও সঠিক নয়; বরং ছেলে হোক বা মেয়ে হোক উভয়ের প্রশাব নাপাক এবং পবিত্র করার নিয়মও একই। (ইলাউস হুনান: ১/৪০৯; রদ্দুল মুহতার:১/৩১৮)
📄 দুধের শিশুর বমি নিয়ে ভুল ধারণা
অনেকে দুধের শিশুর বমিকে নাপাক মনে করে না। বিশেষ করে দুধ পান করার পরক্ষণেই যদি বমি করে দেয় আর ওই বমি যদি দুর্গন্ধযুক্ত না হয় তাহলে ওই ভূমিকে নাপাক মনে করা হয় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এ ব্যাপারে সঠিক সমাধান হলো শিশুর বমি হলে সেই ভূমি নাপাক বলে ধর্তব্য হবে। চাই দুধপানের পরক্ষনেই করুক কিংবা পরে করুক। বমি দুর্গন্ধযুক্ত হোক বা না হোক। আর মুখ ভরে না হলে ওই ভূমি নাপাক বলে ধর্তব্য হবে না। (আদ্দুররুল মুখতার:১/১৩৮; হাশিয়াতুত ত্বহাবী আলান মারাফী:৪৯)
📄 অল্প বমি কি নাপাক মনে করা
অনেকে শিশুর অল্প বমিকেও নাপাক মনে করে। কাপড় বা শরীরে লাগলে তা নাপাক হয়ে গেছে ভাবে। অথচ অল্প বমি নাপাক নয়। বমি যতই দুর্গন্ধযুক্ত হোক না কেন। সুতরাং ঐ বমি কোন কিছুতে লাগলে সেটি নাপাক হবে না। (আদ্দুররুল মুখতার: ১/১৪০; তাবয়ীনুল হাকায়েক:১/৯; আল-মুহিতুল বুরহানী:১/৩৬২; ফতোয়ায়ে হিন্দিয়া: ১৪/৪৬)