📘 ভুলে ভুলে জীবন পার > 📄 শিশুদের প্রশাব নিয়ে ভুল ধারণা

📄 শিশুদের প্রশাব নিয়ে ভুল ধারণা


অনেকেই মনে করে যে, শিশু যতদিন দুধ পান করবে ততদিন তার প্রশাব নাপাক নয়। কারণ যতদিন শুধু দুধ পান করে ততদিন বাচ্চার প্রশাব বেশি দুর্গন্ধ হয় না। এ ধারণা ভুল। হাদীস শরীফে এ ধরনের শিশুর প্রশাবও যে নাপাক তার বর্ণনা রয়েছে। আর প্রশাব দুর্গন্ধযুক্ত হোক বা না হোক সর্বাবস্থায় তা নাপাক। দুর্গন্ধযুক্ত না হলে নাপাক হবে না এমনটি ধারণা করা ভুল। (সহীহ বুখারী শরীফ:১/৩৫; তিরমিজি শরীফ:১/২১)

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 ছেলে-মেয়ের প্রসাবের মাঝে পার্থক্য করা

📄 ছেলে-মেয়ের প্রসাবের মাঝে পার্থক্য করা


অনেকে মনে করে ছেলেদের প্রশাব পবিত্র এবং মেয়েদের প্রস্রাব নাপাক। এ ধারণা মোটেই ঠিক নয় এবং এই পার্থক্যটাও সঠিক নয়; বরং ছেলে হোক বা মেয়ে হোক উভয়ের প্রশাব নাপাক এবং পবিত্র করার নিয়মও একই। (ইলাউস হুনান: ১/৪০৯; রদ্দুল মুহতার:১/৩১৮)

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 দুধের শিশুর বমি নিয়ে ভুল ধারণা

📄 দুধের শিশুর বমি নিয়ে ভুল ধারণা


অনেকে দুধের শিশুর বমিকে নাপাক মনে করে না। বিশেষ করে দুধ পান করার পরক্ষণেই যদি বমি করে দেয় আর ওই বমি যদি দুর্গন্ধযুক্ত না হয় তাহলে ওই ভূমিকে নাপাক মনে করা হয় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এ ব্যাপারে সঠিক সমাধান হলো শিশুর বমি হলে সেই ভূমি নাপাক বলে ধর্তব্য হবে। চাই দুধপানের পরক্ষনেই করুক কিংবা পরে করুক। বমি দুর্গন্ধযুক্ত হোক বা না হোক। আর মুখ ভরে না হলে ওই ভূমি নাপাক বলে ধর্তব্য হবে না। (আদ্দুররুল মুখতার:১/১৩৮; হাশিয়াতুত ত্বহাবী আলান মারাফী:৪৯)

📘 ভুলে ভুলে জীবন পার > 📄 অল্প বমি কি নাপাক মনে করা

📄 অল্প বমি কি নাপাক মনে করা


অনেকে শিশুর অল্প বমিকেও নাপাক মনে করে। কাপড় বা শরীরে লাগলে তা নাপাক হয়ে গেছে ভাবে। অথচ অল্প বমি নাপাক নয়। বমি যতই দুর্গন্ধযুক্ত হোক না কেন। সুতরাং ঐ বমি কোন কিছুতে লাগলে সেটি নাপাক হবে না। (আদ্দুররুল মুখতার: ১/১৪০; তাবয়ীনুল হাকায়েক:১/৯; আল-মুহিতুল বুরহানী:১/৩৬২; ফতোয়ায়ে হিন্দিয়া: ১৪/৪৬)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00