📄 তাদের এ আকীদা ধর্ম ও বিবেকের বিরোধী
এ হলো বেরেলভীদের আকীদা ও চিন্তাধারাসমূহ যার ধর্মের বা বিবেক-বুদ্ধির সাথে কোনো সম্পর্ক নেই।
আল্লাহর দীন বিবেক-বুদ্ধি ও প্রকৃতিগত স্বভাবের সাথে পরিপূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ তা'আলা বলেন-
قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُوا إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ
"বল, 'এটা আমার পথ। আমি জেনে-বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর আল্লাহ পবিত্র মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই'।" (সূরা ইউসুফ ১২: ১০৮)
وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّكُم بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
"আর এটি তো আমার সোজা পথ। সুতরাং তোমরা তার অনুসরণ কর এবং অন্যান্য পথ অনুসরণ করো না, তাহলে তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।" (সূরা আল আনআম ৬: ১৫৩)
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْءَانَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
"তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা- ভাবনা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে?" (সূরা মুহাম্মদ ৪৭ : ২৪)
এমন কেউ আছে কি যে বিবেক-বিবেচনা করবে, যে চিন্তা-ভাবনা করবে এবং এমন কেউ আছে কি যে বিচার-বিবেচনা করবে, যে ফিরে আসবে?
তাদের আকীদা-বিশ্বাস এবং কুরআন-সুন্নাহর মাঝে এত বেশি বৈপরীত্য ও অসঙ্গতির পর, অস্বীকার করার আর কোনো সুযোগ নেই যে, আল্লাহর শরীয়ত এবং বেরেলভীদের তরীকা এবং আকীদা সম্পূর্ণ আলাদা। এতদুভয়ের মাঝে কোনো মিল নেই। আল্লাহ সকলকে হেদায়েত লাভের তৌফিক দান করুন। আমীন।
শুধু নবীগণ ও ওলীগণই রুবুবিয়াতের এ সিফাতে (গুণাবলিতে) শরীক নয়, বরং বেরেলভীদের আহমাদ রেযা স্বয়ং এ বিষয়ে শরীক। যেমন- তার এক অনুসারী লিখেছে, "আহমাদ রেযা বেরেলভী আজও আমাদের মাঝে হাজির। তিনি আসতে পারেন এবং আমাদের সাহায্য করতে পারেন।"
টিকাঃ
[৩২৪] আনওয়ার রেযা, পৃ-২৪৬।