📘 বি স্মার্ট উইথ মুহাম্মদ > 📄 রাসূল ﷺ-এর মৃত্যু

📄 রাসূল ﷺ-এর মৃত্যু


জীবনের শেষ দিনগুলোতে রাসূল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন। তিনি তখন বসে বসে সালাত পড়তে শুরু করেন। অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারতেন না। রাসূলের চাচা হযরত আব্বাস তাঁর তীব্র জ্বর ও ক্রমাগত মাথাব্যথা নিয়ে বলেছেন, 'আবদুল মুত্তালিবের বংশধররা যখন মারা যায়, তখন তাদের চেহারা কেমন হয় আমি জানি'।

মসজিদে শেষ ভাষণে তিনি ইঙ্গিত দেন যে, তার দিন ফুরিয়ে আসছে। কাউকে কষ্ট দিয়ে থাকলে সেজন্য তিনি ক্ষমা চান।

'আমি যদি কারও পিছনে আঘাত করি, তাহলে সেটা আমার নিজের পেছনেই করেছি। কারও সম্পত্তি নিয়ে থাকলে সেটা নিজের সম্পদই অন্যায়ভাবে গ্রাস করেছি। কারও সম্মান নষ্ট করলে আমার করেছি'।

অসাধারণ অনুপ্রেরণামূলক জীবন কাটিয়ে ৬৩ বছর বয়সে রাসূল তাঁর পরম বন্ধুর ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00