📘 বি স্মার্ট উইথ মুহাম্মদ > 📄 নেতৃত্ব শিক্ষা (এক)

📄 নেতৃত্ব শিক্ষা (এক)


* ক্ষমা করুন: কাউকে শেখাতে বা গড়ে তুলতে সময় লাগে। কখন ক্ষমা করলে ভালো হবে সেটা জানলে ভালো ফল পাবেন। যারা পাহাড়ের নিচে দাঁড়িয়ে ছিল রাসূল তাদের কঠোর তিরষ্কার করেছিলেন। কিন্তু মাত্রা ছাড়িয়ে যাননি। অনুরূপভাবে ভুল করলে আপনার কর্মচারী বা সন্তানের সাথে মাত্রাতিরিক্ত কঠিন হবেন না। সেক্রেতান বলেছেন- 'অহম বলে ন্যায্য হও। আত্মা বলে দরদি হও'। আল্লাহ তায়ালা বলেন, 'তুমি তাদের সাথে কোমল ছিলে। তুমি যদি তাদের সাথে রূঢ় হতে এবং কঠিন হৃদয় হতে, তাহলে তারা তোমাকে ছেড়ে চলে যেত। তাদের ক্ষমা কর। তাদের জন্য ক্ষমা চাও। সলাপরামর্শ কর'। আলে ইমরান: ১৫৯
* সবকিছু জানুন: নিজে যদি দক্ষ না-হন, নিজের ভূমিকা নিজেই না জানেন, তাহলে নেতা হিসেবে কীভাবে অন্যদের শ্রদ্ধা অর্জন করবেন? রাসূল ৭০ জন যোদ্ধাকে কুরাইশ বাহিনীকে পর্যবেক্ষণ করার জন্য পাঠিয়েছিলেন। তিনি তাদেরকে বলে দিয়েছিলেন, যদি কুরাইশরা ঘোড়ায় চড়ে আসে, তাহলে তারা মদিনায় হামলা করবে (ঘোড়া ব্যবহৃত হতো দ্রুত গতি আর কম দূরত্বের নড়াচড়ার জন্য) আর যদি তারা উটে চড়ে আসে তাহলে তারা মক্কায় ফিরে যাবে (উট দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য ভালো)।
* নজর: পরিস্থিতি যত কঠিনই হোক দাপুটে নেতারা মাথা ঠাণ্ডা রাখতে জানেন। কঠিন পরিস্থিতি যেন আপনাকে ঘায়েল করে না-ফেলে। নইলে দেখা যাবে বাজে সময়ে বাজে সিদ্ধান্ত নিচ্ছেন। উহুদ যুদ্ধে রাসূল চোট পেয়েছিলেন। মুসলিমদের ৭০ জন শহিদ হয়েছিলেন। কিন্তু তিনি মাথা ঠাণ্ডা রেখেছিলেন। সেই মুহূর্তের চ্যালেঞ্জ মোকাবিলায় যা যা করা দরকার করেছিলেন। সমস্যা জর্জরিত বাহিনীকে বৈরী অঞ্চলে ২০ কিলোমিটার মার্চের জন্য আবার একত্র করেছিলেন।

টিকাঃ
৬. সেকার্টান, পৃষ্ঠা ১৪৩।

📘 বি স্মার্ট উইথ মুহাম্মদ > 📄 পরিখার যুদ্ধ

📄 পরিখার যুদ্ধ


মক্কার কাফের ও মদিনার মুসলিমদের মধ্যে তৃতীয় ও চূড়ান্ত নিষ্পত্তিকারক যুদ্ধ হচ্ছে পরিখার যুদ্ধ। উহুদ যুদ্ধের দুবছর পর মক্কার কাফেররা আবার যুদ্ধের জন্য এগোয়। এবার তাদের লক্ষ্য ছিল গোটা মদিনা দখল। তাদের সঙ্গে ছিল ۱۰ হাজার সৈন্যের বিশাল বহর। ভাড়াটে সৈন্যও ছিল।

ঘটনা জানতে পেরে রাসূল দ্রুত তিন হাজারের মতো সৈন্য জড়ো করেন। মদিনার শিশু আর অযোদ্ধাদের দুর্গের মধ্যে নিরাপদে থাকার জন্য পাঠান। প্রকৃতিগতভাবে মদিনার অবস্থান এমন ছিল যে, বেশিরভাগ দিক থেকেই একে রক্ষা করা যেত। ঘন গাছগাছালির সারি এবং আগ্নেয় শিলাখণ্ড অশ্বারোহী সেনাদলদের রুখে দিত। তবে উত্তর দিকটা খোলা ছিল। রাসূল সে দিকটা পরিখা খনন করে সুরক্ষিত করার সিদ্ধান্ত নিলেন। বায়জেন্তাইন আর পারস্যদের আপাত অনিঃশ্বেষ যুদ্ধে পরিখা খনন করা হতো তখন। শত্রুদের অতর্কিত হামলা থেকে শহর রক্ষার জন্য রক্ষণাত্মক কৌশল হিসেবে এটা ব্যবহৃত হতো। ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধেও এই কৌশল ব্যবহৃত হয়েছিল। আরবরা অবশ্য আগে কখনো এটা দেখেনি। পারস্য দেশ থেকে আসা সাহাবী সালমান ফারসি এই বুদ্ধি দেন। রাসূল তাতে সায় দেন। মুসলিমরা ২২ ফুট বাই ৯ ফুট পরিখা খনন করেন। এর দৈর্ঘ্য ছিল তিন কিলোমিটার।

📘 বি স্মার্ট উইথ মুহাম্মদ > 📄 নেতৃত্ব শিক্ষা (দুই)

📄 নেতৃত্ব শিক্ষা (দুই)


• সিদ্ধান্তে অটল থাকুন: সময়টা ছিল মার্চ। মদিনায় তখন শীতের মৌসুম। তার ওপর হাতে খুব বেশি সময়ও ছিল না। এমন বৈরী সময়ে এত বড় পরিখা খনন ভীষণ খাটাখাটুনির ব্যাপার ছিল। কিন্তু রাসূল তাঁর সিদ্ধান্তে অটল ছিলেন। আপনিও নিজের সিদ্ধান্তে অটল থাকুন। করবেন কী করবেন না এমন ভাবতে ভাবতে সুযোগ হারাবেন না। সুযোগ অনেক থাকতে পারে কিন্তু সময় কম। সবকিছু জড়ো করুন, সময় নির্ধারণ করুন, আপনার সিদ্ধান্তের সাথে আপনার ইনস্টিংক্ট বা স্বাভাবিক মনোভাব যায় কী না দেখুন। এরপর আল্লাহর ওপর ভরসা করে এগিয়ে যান।
• উদ্দীপ্ত করুন: 'কঠিন সময়ে যেসব নেতা হাসেন এবং মজা করেন, তারা সেনাদের মধ্য থেকে দুশ্চিন্তা দূর করেন। আত্মবিশ্বাসের দ্যুতি ছড়ান'।
মদিনার বেশিরভাগ লোকজনের কাছে স্বাভাবিকভাবেই পরিখা খননের কাজ আকর্ষণীয় ছিল না। আরবরা মুখোমুখী যুদ্ধে গর্ব করে। পরিখা খোঁড়ার মতো অরোমাঞ্চকর কাজে তাদের অনাগ্রহ স্বাভাবিক। কিন্তু রাসূল তাদেরকে প্রচণ্ডভাবে উদ্দীপ্ত করেছিলেন। নইলে মাত্র ছয় দিনে তিন কিলোমিটার পরিখা খনন সম্ভব ছিল না।
• নিজে হাত লাগান: তিনি দশ জন করে একেকটা গ্রুপ বানান। প্রত্যেক গ্রুপকে দায়িত্ব দেন ৩০ মিটার করে খোঁড়ার জন্য। নিজেও তাদের সাথে হাত লাগান। বুখারীর এক হাদীসে এক প্রত্যক্ষ্যদর্শীর বলেছেন, 'আমি দেখেছি তিনি গর্ত থেকে মাটি বহন করে নিয়ে যাচ্ছেন। তাঁর পেট পর্যন্ত ময়লাকাদায় ভরে গিয়েছিল'। আপনার সন্তানরা যা করছে তার সাথে যোগ দিন। কর্মচারীদের কাজের বুঝা কমান।
■ সৃষ্টিশীলতাকে উৎসাহিত করুন: কথা বলার, মত প্রকাশের স্বাধীনতার মতো পরিবেশ যদি রাসূল না-দিতেন তাহলে সালমান ফার্সি পরিখা খননের মতো অভিনব বুদ্ধি আরবদের সামনে তুলে ধরতে পারতেন না। হাসি তামাশা করে কেউ তার বুদ্ধিকে উড়িয়ে দেয়নি; বরং সবাই বেশ উৎসাহের সাথে নিয়েছিল। এর সুবিধা-অসুবিধা নিয়ে সিরিয়াসলি আলোচনা করে তবেই গ্রহণ করেছে।

📘 বি স্মার্ট উইথ মুহাম্মদ > 📄 অবরোধ

📄 অবরোধ


ভয়ানক এই পরিখা দেখে কাফের বাহিনী পুরোপুরি অপ্রস্তুত হয়ে গিয়েছিল। বুঝতে পারছিল না যে কী করবে। পরিখার খোঁড়া মাটি দিয়ে তারা উঁচু টিলা বানিয়ে সেটার উপর বসে ছিল যাতে তাদেরকে অতিক্রম করতে না-পারে।

দুই দল একে অপরকে দেখতে পাচ্ছিলো। কাফের বাহিনী মুসলিমদের বিদ্রুপ করছিল। লড়াইয়ের জন্য উস্কে দিচ্ছিল। 'তোমরা এক গর্তের পেছনে হাত গুটিয়ে বসে আছ? তোমাদের বাপদাদারা কি এভাবে গর্ত খুঁড়ে তার পেছনে লুকিয়ে থাকত? লড়াই করতে ভয় পেত? তোমরা কোনো আরব যোদ্ধার জাত না'!

কখনো কখনো মুসলিমরা তাদের বিদ্রুপের জবাব দিয়েছে। কাফের বাহিনী মদিনায় প্রবেশের জন্য ভিন্ন পথ খুঁজল। পশ্চিম দিকে ইহুদি গোত্রের সাথে কথা বলল। কিন্তু কোনো লাভ হলো না। একদিকে রসদ কম অন্যদিকে ঠাণ্ডা বালুঝড়ে ওদের মনোবল কমে গেল। একমাস অবরোধের পর কোনো ধরনের যুদ্ধ ছাড়াই তারা চলে গেল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00