📄 নবিজির চল্লিশের কোঠার জীবন থেকে আমরা কী শিখতে পারি?
আমাদের একবিংশ শতাব্দী ক্রমাগত বদলে যাচ্ছে। পরিবর্তন এখন একটা বাজওয়ার্ড। মানে চারিদিকে একই কথা। 'পরিবর্তন চাই। বদল চাই'। এজন্য সময়ের সাথে তাল মিলিয়ে এবং পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার জন্য প্রয়োজন নিজেকে দ্রুত বদলানোর ক্ষমতা।
(নোট : এখানে ৪০ মানে আক্ষরিক অর্থে চল্লিশ না। আমি আসলে জীবনের একটা পর্যায় বুঝাচ্ছি। যে বয়সটাতে মানুষ পরিণত মনের অধিকারী হয়। সেক্ষেত্রে ব্যক্তিভেদে এটা একেক বয়স হতে পারে)
| রাসূল তাঁর চল্লিশে | পরিণত বয়সে আপনি |
| :--- | :--- |
| জিবরাঈল ফেরেশতা যখন তাঁকে চেপে ধরেছিল তখন তিনি প্রচন্ড যন্ত্রণা পেয়েছিলেন, কিন্তু তবু তিনি বার বার তাঁকে দেখতে চেয়েছেন। লম্বা সময় ধরে তার দেখা না-পেলে তাঁর মন খারাপ হতো। | পরিবর্তনের জ্বালা সহ্য করুন। কারণ এটা আগুনের পরীক্ষা যা আপনাকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাবে। |
| রাসূল নিজেকে ও তাঁর বন্ধুদের আল আরকামের বাড়িতে প্রশিক্ষণ দিয়েছেন পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য। | একবিংশ শতাব্দীতে টিকে থাকতে হলে আপনাকে শিখতে হবে। তবে প্রতিষ্ঠালাভ করতে হলে শিখতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, চর্চা করতে হবে। |
| রাসূল মক্কা ছেড়ে মদিনায় বসতি গড়ে তাঁর পরিবেশ বদলে ফেলেছিলেন। | আপনার পরিবেশ যদি আপনাকে টেনে ধরে রাখে, তাহলে পরিবেশ বদলান। সেটা হতে পারে জায়গা অথবা অবস্থা। |